যশোর-২ আসনে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনে জামায়াতের এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

SHARE

যশোর-২ আসনে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনে জামায়াতের এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ



আফজাল হোসেন চাঁদ :

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৯টার সময় ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাই স্কুলে দুই উপজেলার ২২টি ইউনিয়নে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেছেন ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, সেবাপ্রাপ্তি সব মানুষের নৈতিক অধিকার এবং সেবা করা আমাদের দায়িত্ব। সেবা প্রদানের ক্ষেত্রে কোন প্রকার ভেদাভেদ নাই। সকল ধর্ম-বর্ণ, শ্রেনি-পেশার মানুষের সেবা পাবার অধিকার রয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশে মানুষ ভোটের অধিকার ফিরে পাবে এমনটাই আমার প্রত্যাশা।

অনুষ্ঠানে শহিদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের সভাপতি মাস্টার মাহবুবুল আলম মন্টুর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. আবিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ইমদাদুল হক, আদ্-দ্বীন চক্ষু প্রকল্পের এজিএম মো. রবিউল হক, বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, কপোতাক্ষ পাঠাগারের পরিচালক অধ্যাপক হারুন অর রশিদসহ আরও অনেকে। 

চিকিৎসা সেবা নিতে আসা জেসমিন আক্তার নামে সেবা গ্রহিতা বলেন, বেশ কয়েক বছর থেকে আমার চোখের সমস্যা। এখানে মেডিকেল ক্যাম্প হবে, চোখের ডাক্তার আসবেন জেনে আমি চোখ দেখাতে আসছি। সেবা গ্রহিতা নিতাই চন্দ্র পাল বলেন, নানা রকম শারীরিক অসুবিধায় ভুগছি। বেশি সমস্যা চোখে। তাই আমি মেডিকেল ক্যাম্পে চোখ দেখাতে এসেছি। বাড়ির কাছে এই ধরনের আয়োজনে আমরা খুব খুশি। আর আয়োজকদের নিকট তার প্রতি নিয়মিত যেন এমন মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

উল্লেখ্য, স্কুল ভবনে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত রোগের চিকিৎসা, চক্ষু রোগীদের ফ্রি চশমা সহ রোগীদের ঔষুধও প্রদান করা হয়। ঝিকরগাছা উপজেলা ও পৌরসভা এবং আশ-পাশের বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় আড়াই হাজার রোগীকে এই মেডিকেল ক্যাম্পের চিকিৎসার  নিতে আসেন। এখান থেকে ফ্রি সেবা পেয়ে সুখানুভূতি প্রকাশ করেছেন। এছাড়াও মেডিকেল ক্যাম্পে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকাল থেকে লম্বা লাইন দিয়ে তাদের অপেক্ষা করতে দেখা যায়। আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন।


SHARE

0 মন্তব্য(গুলি):