চাঁদনী বিডি ডেস্ক :
যশোরের ঝিকরগাছা উপজেলা কৃর্তিসন্তান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন’র মাতা রিজিয়া রওশন (৭৫) নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন এবং কুইন্স হসপিটালে চিকিৎসাধীন থাকার পর রবিবার বাড়িতে এসে চিকিৎসা গ্রহণ করছিলেন।মঙ্গলবার আনুমানিক বিকাল ৫ টা ৪৫ মিনিটের সময় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন। তার মৃত্যুতে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এশাবাদ নবগ্রাম প্রাইমারী স্কুল ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে পারিবারিক গৌরস্থানে চিরসমাহিত করা হবে।
উল্লেখ্য, তার পিতা রওশন আলী সরদার (৮০) সম্প্রতি ১৯ মে রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন এবং কুইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন অনলাইন নিউজ পোর্টাল “চাঁদনী বিডি” পত্রিকার প্রকাশক ও সম্পাদক আফজাল হোসেন চাঁদ, নির্বাহী সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, ব্যবস্থাপনা সম্পাদক আবুল কালাম আজাদ, সহ ব্যবস্থাপনা সম্পাদক জুলফিকার আলী ভূট্টো, বার্তা সম্পাদক একরামুল হক খোকন, সহ বার্তা সম্পাদক মাষ্টার আশরাফুজ্জামান বাবু সহ অফিসিয়াল সকল কর্মকর্তাবৃন্দ।

0 মন্তব্য(গুলি):