সারাদেশে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সারাদেশে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
 দুটি কিডনি নষ্ট হাফিজা আপনার সহযোগিতা পেলে হয়তো নতুন জীবনে ফিরে পেতে পারে

দুটি কিডনি নষ্ট হাফিজা আপনার সহযোগিতা পেলে হয়তো নতুন জীবনে ফিরে পেতে পারে

 দুটি কিডনি নষ্ট হাফিজা আপনার সহযোগিতা পেলে হয়তো নতুন জীবনে ফিরে পেতে পারে

চাঁদনী বিডি ডেস্ক :

দুটি কিডনি নষ্ট হাফিজা বেগম আপনার সহযোগিতা পেলে হয়তো নতুন জীবনে ফিরে পেতে পারে। টাকার অভাবে ডায়ালিস করতে পারে না। কোন অবস্থাতেই বেঁচে আছেন। এক অসহায় স্বামী তার স্ত্রীর চিকিৎসার জন্য বিত্তবানদের কাছে আকুতি জানিয়েছেন। বরিশাল জেলার বানারীপাড়া থানার রাজ্জাকপুর গ্রামের লিটন খানের স্ত্রী।

দুই সন্তানের জননী হাফিজা বেগম। তার স্বামী লিটন খান পেশায় একজন রিকশা চালক। বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে রিকশা কিনেছিলেন। এখন সেটিও বিক্রি করতে হয়েছে স্ত্রীর চিকিৎসার জন্য। বর্তমানে ভাড়া চালিত রিকশা চালিয়ে সংসার পরিচালনা করতে হচ্ছে।

প্রায় ১বছর পূর্বে হঠাৎ করে শরীর ফুলে যায় ও প্রসাব বন্ধ হয়ে যায়। পরিবারের লোকজন তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা করে ধরা পড়ে তার কিডনি জনিত সমস্যা। বরিশালের ইন্টারনাল ফিজিশিয়ান রেজাউল করিমের নেতৃত্বে তার চিকিৎসা চলছে। তার দুটি কিডনি ৮.৬১% ডেমেজ হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তার প্রায় ৫-১০লক্ষ টাকা দরকার।

অসহায় স্বামীর পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। এনকি উন্নত চিকিৎসার জন্য হয়তো তাকে ভারতে নেয়ে যেতে হতে পারে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা ও ঔষধ কিনতে না পেরে   বাড়িতেই মৃত্যুর প্রহর গুনছেন। ওই পরিবারটি সমাজের বিত্তবানসহ সকলের সাহায্য ও সহযোগিতা চেয়েছেন। হাফিজা বেগমের চিকিৎসার জন্য সাহায্য পাঠানো যাবে মুঠোফোন নম্বর ০১৯৬৩-৫৩৭৯০৯ (বিকাশ/নগদ) ।


২৪’র গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে ঝিকরগাছায় জামায়াতের গণমিছিল ও সমাবেশ

২৪’র গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে ঝিকরগাছায় জামায়াতের গণমিছিল ও সমাবেশ

২৪’র গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে ঝিকরগাছায় জামায়াতের গণমিছিল ও সমাবেশ

আফজাল হোসেন চাঁদ :

২৪’র গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে বাস স্ট্যান্ড ব্রীজ সংলগ্নে গণসমাবেশের প্রধান অতিথি ছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে আমাদের সম্পদ বৃদ্ধি পাবে। জামায়াতে ইসলামী এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে এদেশে কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি হবে না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এসময় তিনি সকল নেতাকর্মীরদের উদ্দেশ্য  আগামীর নির্বাচনে সার্বিক প্রস্তুতি নিয়ে নির্বাচনে বিজয় আনতে সহযোগিতা প্রত্যাশা করেছেন।

এসময় উপজেলা আমীর মাও. আব্দুল আলীমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, যশোর জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও মনোনীত মেয়র প্রার্থী অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান, পৌর আমীর আব্দুল হামিদ, জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম, নাভারন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মনোনীত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জিয়াউল হক, মনিরুজ্জামান সুমন, জহিরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমির ও সেক্রেটারিসহ বিভিন্ন স্থান থেকে আগত রাজনৈতিক নেতৃবৃন্দ।


ঝিকরগাছায় আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের গণজামায়েত ও বিক্ষোভ মিছিল

ঝিকরগাছায় আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের গণজামায়েত ও বিক্ষোভ মিছিল

 ঝিকরগাছায় আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের গণজামায়েত ও বিক্ষোভ মিছিল 

আফজাল হোসেন চাঁদ :

ছাত্রদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি ও নিষিদ্ধ ঘোষিত জামাত-শিবিরের সন্ত্রাসের কবল থেকে সাধারণ মানুষের জানমাল রক্ষায় যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে গণজামায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল সাড়ে ৫টার সময় উপজেলা মোড়ে গণজামায়েত ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল কাদের আজাদ, নাসিমুল হাবীব শিপার, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ ইমরানুর রশীদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন সুলতানা, যশোর জেলা যুবলীগের সহ সভাপতি আজাহার আলী, যুবলীগ নেতা সাজ্জাত নুরুল হক বিন্তু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর একরামুল হক খোকন, আরিফুল ইসলাম আরিফ, সাজ্জাদুজ্জামান রনি, আঃ আলিম, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সেলিমুল হক সালাম, সদস্য মনিরুজ্জামান সোহাগ, যুবলীগ নেতা সাজ্জাত নুরুল হক বিন্তু, সাবেক জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন সোহাগ সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কাজী শাহেদ আহমেদ স্মরণে নাগরিক আন্দোলন কমিটির শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাজী শাহেদ আহমেদ স্মরণে নাগরিক আন্দোলন কমিটির শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আফজাল হোসেন চাঁদ:

যশোরের কৃতি সন্তান, যশোর-৩ আসনের মনোনীয় জাতীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ'র পিতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, দৈনিক আজকের কাগজের সম্পাদক ও প্রকাশক, আধুনিক সাংবাদিকতার অন্যতম পথপ্রদর্শক, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও জেমকন গ্রুপের চেয়ারম্যান লে. কর্ণেল (অবঃ) মরহুম কাজী শাহেদ আহমেদ স্মরণে নাগরিক আন্দোলন কমিটির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) যশোরের কাজী পাড়াস্থ কাজী ভবনে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী শাহেদ আহমেদের পুত্র নাবিল আহমেদ। 

নাগরিক অধিকার আন্দোলন, যশোর এর আহবায়ক মাস্টার নুর জালালের সভাপতিত্বে এবং সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত বাংলাদেশ যৌথ বানিজ্য কমিটির পরিচালক মোঃ মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা খায়রুজ্জামান রয়েল, বীর মুক্তিযোদ্ধা আ: মান্নান, নাগরিক অধিকার আন্দোলন যশোর এর কোর কমিটির সদস্য আহসানউল্লাহ ময়না, অধ্যক্ষ বোরহান উদ্দিন, জাহিদ গোলদার, শাহানাজ বেগম, লিপা ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ মেহেদী হাসান, যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুননাহার সোনালি, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হাসান মিলন, জেলা আওয়ামী লীগ নেতা জবেদ আলী, সুখেন মজুমদার, নাসিরউদ্দিন, লাইজু জামান, জহুরুল হক চুন্নু, জেমকন গ্রুপের এরিয়া ম্যানেজার আবু মুসা মধু, ঝিকরগাছা সেবা সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মোড়ল, অর্থ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক আজাদ হোসেন, সদস্য রায়হান, সুমন আরও অনেকে।

অনুষ্ঠানে কাজী নাবিল আহমেদ তার পিতার স্মৃতিচারণ করেন এবং পিতার রুহের মাগফিরাত এর জন্য সকলের কাছে দোয়া চান।অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন ডাঃ আব্দুল্লাহ।

চাঁদনী বিডিতে সংবাদ প্রকাশের জেরে ঝিকরগাছার ক্ষমতাধর বুকিং সহকারীকে রহনপুর বদলি

চাঁদনী বিডিতে সংবাদ প্রকাশের জেরে ঝিকরগাছার ক্ষমতাধর বুকিং সহকারীকে রহনপুর বদলি

চাঁদনী বিডি ডেস্ক :

সম্প্রতি যশোরের ঝিকরগাছা রেলওয়ে স্টেশনের বিষয়ে ধারাবাহিক ভাবে অনলাইন নিউজ পোর্টাল আজকের রিপোর্ট এ সংবাদ প্রকাশের জেরে রেলস্টেশনের টিকিট বুকিং সহকারী মেহেদী হাসান জেমসকে বদলি করেছে রেল মন্ত্রণালয়।

রেল মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১ জুন বিভাগীয় রেলওয়ে কর্মকর্তা (পশ্চিমাঞ্চল) স্বাক্ষরিত একটি দাপ্তরিক চিঠির মাধ্যমে এই বদলির আদেশ ঝিকরগাছা স্টেশন মাস্টারের কাছে পাঠানো হয়েছে। তাকে রাজশাহী বিভাগের চাপাইনবাবগঞ্জ জেলার রহনপুর স্টেশনে যোগদানের জন্য বলা হয়েছে।

মেহেদী হাসান জেমস এর বিরুদ্ধে টিকিট কালোবাজারি সিন্ডিকেট নিয়ন্ত্রণ, যাত্রীদের সাথে দুর্ব্যবহার, রেলের জায়গার অবৈধ ইজারা তোলা, ঠিকমত অফিস না করা সহ বিভিন্ন অভিযোগ নিয়ে ধারাবাহিক ভাবে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় রিপোর্ট প্রকাশিত হয়।রকিব হাসান নামের একজন বলেন, তাকে বদলি না করে চাকরি থেকে বহিষ্কার করলে ভালো হতো।


শহিদুল ইসলাম নামের একজন জানান শুধু বদলি করলে হবেনা। বদলি কোনো শাস্তি নয়। অভিযোগ প্রমাণ হলে তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্হা গ্রহন করতে হবে।এদিকে তার এই বদলির খবরে স্বস্তি প্রকাশ করেছে ঝিকরগাছার বিভিন্ন স্তরের জনগন। 

এবিষয়ে জানতে ঝিকরগাছা রেলস্টেশন মাস্টার নাইমুর রহমানের বক্তব্য জানার জন্য কয়েকবার তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ঝিকরগাছার শংকরপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

ঝিকরগাছার শংকরপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

এম সাঈদ, বাগআঁচড়া থেকে :

উৎসব মূখর পরিবেশে যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার বেলা সাড়ে১১টায় ইউনিয়ন পরিষদের হলরুমে চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র চ্যাটার্জীর সভাপতিত্বে এবাজেট সভা অনুষ্ঠিত হয়। 

এসময় ইউনিয়ন পরিষদের সচিব  এস এম জাহাঙ্গীর আলম ১ কোটি ২০ লক্ষ ৭১ হাজার ২ শ ১৮ টাকা আয়, ১ কোটি ২০ লক্ষ ৫৯ হাজার ৬ শ ১৮ টাকা ব্যায় ও ১১ হাজার ৬ শ টাকা উদ্বৃত্ত রেখে শংকরপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।


বাজেট সভায় উপস্থিত ছিলেন শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহাসীন আলী মেম্বর, আওয়ামীলীগ নেতা সাংবাদিক আবু সাঈদ, নাজমুস সাদাত, খলিলুর রহমান, কাদের গাজী, ওজিয়ার রহমান মেম্বর, ছিদ্দিক হোসেন মেম্বর  কাজল ইসলাম মেম্বর, আব্দুর রশিদ মেম্বর, আসাদুজ্জামান মেম্বর জোসনা খাতুন মেম্বর, দুলজান খাতুন মেম্বর, শিফালী খাতুন মেম্বর, সাস্থ্য কর্মী জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক আব্দুল জলিল ও জয়নাল আবেদীন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ঝিকরগাছার ওসি সুমন ভক্ত পেলেন এসএম আহসান স্মৃতি পুরস্কার

ঝিকরগাছার ওসি সুমন ভক্ত পেলেন এসএম আহসান স্মৃতি পুরস্কার

 
আফজাল হোসেন চাঁদ :

কমিউনিটি পুলিশিং ও সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কতৃর্ক বাষিক সাধারণ সভার অনুষ্ঠানে “এসএম আহসান স্মৃতি পুরস্কার” হিসেবে ক্রেস ও নগদ অর্থ উপহার পেয়েছেন যশোরের ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত।

তিনি ঝিকরগাছা থানাতে যোগদানের পূর্বে যশোর কোতয়ালী মডেল থানায় পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স অ্যান্ড কমিউনিটি পুলিশিং) হিসেব কর্মরত থাকাকালীন সময়ে এলাকার জনগণের সাথে পুলিশের সুসম্পর্ক বৃদ্ধি, এলাকার জনগণ দ্বারা শহরের প্রায় বেশিরভাগ অংশ রাত্রিকালীন পাহারা দেয়ার মাধ্যমে চুরি-ছিনতাই, মাদক ব্যবসা প্রতিরোধ করন, করোনাকালীন সময়ে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে কোয়ারেন্টাইন, অহেতুক বাসা থেকে বের না হওয়া ও সামাজিক দূরত্ব মানার জন্য জনগণকে সচেতন করে তোলা, গুজব বিরোধী, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপরাধ প্রতিরোধে কাজ করায় এই পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছেন।

এ জন্য শনিবার (২৮ মে) বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম(বার) এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার পাওয়ার বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, পুরস্কার পরিশ্রম করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। কমিউনিটি পুলিশিং এবং সমাজ সেবামূলক কাজের জন্য সারা বাংলাদেশ থেকে পুলিশ পরিদর্শকদের মধ্য হইতে আমাকে পুরস্কারের জন্য মনোনীত করার জন্য আমি আনন্দিত এবং গর্বিত। এজন্য যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার), পিপিএম স্যার ও কোতয়ালী মডেল থানার কমিউনিটি পুলিশিং এর সাথে যারা জড়িত আছেন তাদের প্রত্যেকের নিকট আমি ঋনী। এই পুরস্কার মূলত তাদেরই সহযোগিতার ফল।

আমার বর্তমান কর্মস্থল ঝিকরগাছা থানা। তাই ঝিকরগাছা থানার কমিউনিটি পুলিশিং সহ সর্বস্তরের জনগণের নিকট সহযোগিতা কামনা করছি যাহাতে সততার সাথে, দক্ষতার সাথে, পেশাদারিত্বের সাথে জনগণের সেবা প্রদান করতে পারি।


ঝিকরগাছায় ভূমি সেবা সপ্তাহ ২০২২ এর উদ্বোধন ও যশোর জেলার শ্রেষ্ঠ ডাঃ কাজী নাজিব হাসান এর স্বীকৃতি লাভ

ঝিকরগাছায় ভূমি সেবা সপ্তাহ ২০২২ এর উদ্বোধন ও যশোর জেলার শ্রেষ্ঠ ডাঃ কাজী নাজিব হাসান এর স্বীকৃতি লাভ

আফজাল হোসেন চাঁদ :

দেশের জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ১৯-২৩ মে ২০২২ পর্যন্ত ‘ভূমি সেবা সপ্তাহ-২০২২ শুরু হয়েছে। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে যশোরের ঝিকরগাছায় ভূমি সেবা সপ্তাহ ২০২২ এর উদ্বোধন ও যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে ঝিকরগাছার সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান এর স্বীকৃতি লাভ।

রবিবার সকাল সাড়ে ১০টায় পৌরসদরের পারবাজারস্থ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে ভূমি সেবা সপ্তাহ ২০২২ এর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হকের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসানের সঞ্চালনার মধ্যদিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, মেডিকেল অফিসার ডাঃ প্রতাপ, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, উপজেলা সমবায় অফিসার মোঃ ছালাউদ্দিন, ঝিকরগাছা প্রেসক্লাব সভাপতি এমামুল হাসান সবুজ ও সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের স্কল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, সাংবাদিকবৃন্দ ও মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ঝিকরগাছা উপজেলা ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অফিসের প্রবেশমুখে নামজারির প্রবাহচিত্র স্থাপন করার ব্যবস্থা  গ্রহণ, প্রদত্ত সেবা সমূহের ব্যানার ও প্ল্যাকার্ড স্থাপন করার উদ্যোগ গ্রহণ, এবং ডিসিআর ও খতিয়ান প্রদান ইত্যাদি সেবাসমূহ অনলাইনে প্রদানের ব্যবস্থা গ্রহণ করে অনলাইন শুনানীতে সারাদেশে মধ্যে ঝিকরগাছা প্রথম হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান কে রবিবার বিকালে স্বীকৃতি লাভ’র ক্রেস তুলে দেন জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান।

মনিরামপুরের খালিদ হাতের তালুতে একসঙ্গে রাখতে পারে ১৭টি টেনিস বল

মনিরামপুরের খালিদ হাতের তালুতে একসঙ্গে রাখতে পারে ১৭টি টেনিস বল

আফজাল হোসেন চাঁদ আশরাফুজ্জামান বাবু :

যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের কাজী খালিদ হাসান (১৭)। সে হাতের তালুতে একসঙ্গে রাখতে পারে ১৭টি টেনিস বল।  কৃষক পিতা কাজী আব্দুল বারিক ও গৃহিনী মাতা শিউলী বেগমের অতি আদুরের বড় সন্তান।

খালিদ দীর্ঘদিনের অধ্যাবসায়ে এই সক্ষমতা অর্জন করেছে। তার অসাধারণ এই নৈপুণ্য দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ তাদের গ্রামের বাড়িতে এসে ভিড় জমাচ্ছেন।

সরজমিন পরিদর্শনে দেখা ও কথা হয় খালিদের সাথে। প্রথমেই সে এই প্রতিবেদকদের সামনে তার নৈপুণ্য প্রদর্শন করেন। কৃষক পিতার সন্তান খালিদ পলাশি আদর্শ কলেজের প্রথম বর্ষের ছাত্র। একটা প্রমান্যচিত্রে একদিন সে দেখেছিল ১৩ টি টেনিস বল একসঙ্গে হাতে রেখে একজন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম লিখিয়েছে।

যার থেকে অনুপ্রাণিত হয়ে নিজের একান্ত প্রচেষ্টায় সে প্রাকটিস শুরু করে এবং বর্তমানে একে একে ১৭ টি বল একসঙ্গে তার হাতে রাখতে পারে।

খালিদ বলে, পূর্বে কেউই একসঙ্গে এতগুলো বল হাতে রাখতে পারেনি। এটি আমার একটি বিশ্ব রেকর্ড। ইতিমধ্যে সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে তার এই অসামান্য কীর্তির স্বীকৃতি পেতে আবেদন জানিয়েছে।

এছাড়াও তার এই রেকর্ড সারা পৃথিবীর সামনে তুলে ধরতে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেছেন।

 ঝিকরগাছায় দপ্তরীর ছেলে বাড়ীতে ফিরলেন হেলিকপ্টারে!

ঝিকরগাছায় দপ্তরীর ছেলে বাড়ীতে ফিরলেন হেলিকপ্টারে!

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার শিওরদাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলের দপ্তরী রবিউল ইসলামের ছেলে বকুল হোসেন দীর্ঘদিন মালয়েশিয়া থেকে সোমবার হেলিকপ্টার যোগে নিজ বাড়ি এসেছেন।

এসময় হেলিকপ্টারে গ্রামের ফেরার কথা এলাকায় ছড়িয়ে পড়লে দুপুরে শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসুক জনতার ভিড় জমে। নির্বাসখোলা ইউনিয়ন যুবলীগের সভাপতি জ্যাক হাসান মিন্টু বলেন, শিওরদাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি রবিউল ইসলামের ছেলে দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন।

সোমবার সে দেশে ফিরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে একটা হেলিকপ্টার ভাড়া করে নিজ বাড়ি এসেছে। তার বহনকারী হেলিকপ্টারটি দুপুরে শিওরদাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নামে। 


ঝিকরগাছায় লেবু বাগান থেকে গৃহবধূর সখী লাশ উদ্ধার

ঝিকরগাছায় লেবু বাগান থেকে গৃহবধূর সখী লাশ উদ্ধার

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড়  গ্রামের তালসারির মাঠ এলাকায় আব্দুর সাত্তারের লেবু বাগান থেকে সকিনা খাতুন ওরফে সখী (৪০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত লাশটি উক্ত গ্রামের নিয়াম উদ্দীনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকিনা খাতুনের সাথে নিয়াম উদ্দিনের ২৫ বছর পূর্বে বিবাহ বন্ধনে হয়। তাদের সংসার জীবনে দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। গৃহবধূর মেয়ে শশুর বাড়ীর লোকজনের অভিযোগ করেন রবিবার সন্ধ্যায় সকিনা খাতুন মনিরামপুর উপজেলার পাঁচপোতা গ্রামে বাবারবাড়ি যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু বাবার বাড়ি পৌছায়নি। বাড়ির লোকজন নিকটতম আত্মীয় স্বজনের নিকট খোঁজ খবর নিয়েও তাকে খুঁজে পায়নি। অতঃপর সোমবার (১৬ মে) সকাল ৯টার দিকে সোনাকুড় গ্রামের তালসারির মাঠের আব্দুর সাত্তারের লেবু বাগানে ওই গৃহবধূ সকিনা খাতুনের মরদেহ দেখতে পান স্থানীয় চাষীরা। পরবর্তীতে স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সার্কেল এসপি জুয়েল ইমরান ও থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপিটালে পাঠানো হয়েছে।

থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, কি কারণে এই হত্যা কান্ড ঘটেছে, সেটা এই মুহুর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে পরকীয়ার কারণে এই হত্যা কান্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রাতে এই রিপোর্ট লেখা পূর্ব মুহুত্ব পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

 ঝিকরগাছায় সত্যবাদী যুধিষ্ঠিরদের কাজে ঘাপলার তেলেসমাতি কান্ড

ঝিকরগাছায় সত্যবাদী যুধিষ্ঠিরদের কাজে ঘাপলার তেলেসমাতি কান্ড

ঝিকরগাছায় বেনাপোল এক্সপ্রেসের টিকিট কালোবাজারি চক্রের থলের বিড়াল উন্মোচন


আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে সত্যবাদী যুধিষ্ঠির খুঁজতে গিয়ে টিকিট নিয়ে তেলেসমাতির অনুসন্ধানে সর্বপ্রথমেই উঠে আসছে  ইমদাদুল এর নাম। তার প্রকৃত নাম হলো মোঃ ইমদাদুল হক মিলন। খোজ নিয়ে তার প্রকৃত ঠিকানা পাওয়া যাচ্ছে না। কখনো জানা যায় সাতক্ষীরার কলারোয়া উপজেলায় কখনওবা শার্শা উপজেলার বাগআচড়া তার বাড়ি। সে ছোট বেলায় ঝিকরগাছাতে আত্মীয়ের বাড়ি কৃষ্ণনগরের ধোপাপাড়ায় চলে আসে এবং এখানে এসে তার নিকটতম আত্মীয়ের বাড়িতে থেকে বড় হয়। পরবর্তীতে স্টেশনের পাশে একটা দর্জির দোকানে কাজ করতো। বর্তমানে তিনি ঝিকরগাছা স্টেশনে খাতা কলম বিহীন দায়িত্বপ্রাপ্ত বড় কর্মকর্তা। তাকে খুঁজতে রেলওয়ে স্টেশনে গেলে দেখা হয় ইমদাদুলের সাথে।

তার নিকট জানতে চাওয়া হয় তিনি কে, তিনি রেল স্টেশনে কি করছে এবং তিনি রেল স্টেশনের সরকারি কোন কর্মকর্তা কি না জানতে চাওয়া হলে, সে জানায় টিকেট বুকিং সহকারী মেহেদী হাসান জেমস তাকে ব্যক্তিগতভাবে নিয়োগ দিয়েছে। যারজন্য সে রেলওয়ে স্টেশন তদারকির দায়িত্ব পালন করছে। তিনি সরকারের কোনো কর্মচারী নন, নেই কোনো নিয়োগপত্র, রেলওয়ে দপ্তরের সাথে কোনো সম্পর্ক নেই, পেশায় ছিলেন দর্জি অথচ এখন তার হাতে রেলওয়ে স্টেশনের চাবি থাকে। ইমদাদুলের নিকট থেকে শুনতে অবাক লাগলো তার বেতন দেয় টিকিট বুকিং সহকারী নিজে। টিকিট বুকিং সহকারী মেহেদী হাসান জেমস কর্তৃক নিয়োগপ্রাপ্ত হওয়ার পরই তার কপাল খুলে গেছে। এখন তার ভাতবাড়ি ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে বললে ভূল হবে না। সে রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত হওয়ার কারণে তার কাছে রেলওয়ে স্টেশনের সকল চাবিকাঠি থাকে।

বেনাপোল এক্সপ্রেসের টিকেট নিয়ে তেলেসমাতি কান্ডে কালোবাজারি সিন্ডিকেট সাথে জড়িত রয়েছে স্টেশনের নিয়োগকর্তা, কুলি, পরিচ্ছন্নতা কর্মী সহ আরও কয়েকজন। এতেও ইমদাদুল ক্ষ্যান্ত হয়নি। রেলওয়ে স্টেশনের কমন রুম দখল করে অবৈধ ভাবে পাখি ও ফুলের ব্যবসা করতেও দেখা গেছে। ইমদাদুলের বিরুদ্ধে কিছু বললেই নিয়োগকর্তা এবং তার সহযোগীরা সেই ব্যক্তির ওপর হামলা, শারীরিক নির্যাতন চালায়। কিছু দিন পূর্বে রেলওয়ে স্টেশনের পাশ্ববর্তী আরোশ হোমিও হল’র চিকিৎসক আলাল উদ্দিনের উপর হামলা চালায় এবং চেম্বার ভাংচুর করে, সামান্য ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রিপনের হোটেলের মালিক-কর্মচারীকেও মারধর করে এই ইমদাদুল হক মিলন। ঝিকরগাছা উপজেলা ও পৌরসভার সর্ব স্তরের সচেতন জনগণ ইমদাদুল এবং তার সাথে জড়িত রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন। অন্যথায় এলাকার রেল যাত্রীদের চরম ক্ষতিগ্রহস্ত হয়ে রেলওয়ে কর্তৃপক্ষের উপর আস্থা উঠে যাবে।

ইমদাদুল এর নিয়োগকর্তা রেলওয়ে স্টেশনের টিকিট বুকিং সহকারী মেহেদি হাসান জেমস। ঝিকরগাছার সরকারি শহীদ মশিযুর রহমান ডিগ্রী কলেজের স্বনামধন্য পদার্থ বিজ্ঞানের শিক্ষক মরহুম গোলাম নবীর ছেলে। আদি বাড়ি ঝিনাইদহ জেলায়। বর্তমানে স্টেশনের পাশেই শেখ আবদুল মালেকের বাসায় ভাড়া থাকেন। ঠিকমতো তাকে অফিসে পাওয়া যায়না। নিজের খেয়াল খুশি মত অফিসে আসা যাওয়া করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। ৮মে সকাল ১১টায় এই প্রতিবেদনের তথ্য সংগ্রহের বিষয়ে যখন সংবাদকর্মীরা রেলওয়ে স্টেশনে উপস্থিত হয়, তখন বুকিং সহকারীকে তার কর্মস্থলে পাওয়া যায়নি। এব্যাপারে স্টেশন মাস্টারের নিকট জানতে চাইলে, তিনি জানান মেহেদি হাসান অফিসে আসবেন কি, আসবেন না সেটা তিনি জানেন না।

ঝিকরগাছা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান বাবু জানান, রেলওয়ে স্টেশনটি তার ওয়ার্ড লাগোয়া এবং এই রেলওয়ে স্টেশনে ইমদাদুলের কাছে গিয়ে অতিরিক্ত টাকা দিলেই টিকিট পাওয়া যায় বলে আমি শুনেছি।

ইমদাদুলের বিষয়ে মেহেদি হাসান জেমসের নিকট জানতে চাইলে তিনি জানান, স্টেশনে লোকবল কম। স্টেশনে তো রাতে একজনকে থাকতে হবে। তাহলে কি করা যাবে, তখন তৎকালীন স্টাফদের মাধমে ইমদাদুলকে রাখা হয়। টিকিট কালোবাজারীর সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন, আমি এটার বিষয়ে জানি না। যদি সঠিক কোন প্রমাণ পায় তাহলে ওকে বের করে দেবো। ইমদাদুলের নিয়োগের বিষয়ে ও কত টাকা পায় আমি সেটা জানি না। তবে ইমদাদুলকে নিজে বেতন দেয়ার কথা তিনি অস্বীকার করেন। যদিও ইমদাদুল এর স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিডিওতে ইমদাদুল নিজের মুখেই স্বীকার করেন জেমসই তাকে নিয়োগ দিয়েছে এবং তার বেতনও তিনিই দেন।

ঘটনার বিষয়ের জট খুলতে রেলওয়ে স্টেশন মাস্টার নাঈমুর রহমানের সাথে এক টেবিলে বসে খোশগল্পে মত্ত অবস্থাতে ইমদাদুল সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ইমদাদুল সরকারের কোনো নিয়োগপ্রাপ্ত বেতনভুক্ত কর্মচারী না, রেলওয়ে স্টেশনের সাথে তার কোনো সম্পর্ক নেই বলে তিনি স্বিকার করেন। কিন্তু বাহিরের লোকদিয়ে কিভাবে ক্রমাগতই রেলওয়ে স্টেশন পরিচালনা করা  হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান। টিকিট কালোবাজারির সাথে ইমদাদুলের সম্পৃক্ততার কথা বললে তিনি জানান, প্রমাণ দেন তাহলে আমরা তাকে এখান থেকে বাদ দিয়ে দেবো। এছাড়াও রেলওয়ে স্টেশন মাস্টার নাঈমুর রহমানের নিকট রেলওয়ে স্টেশনের সামান্য বিষয়ের উপর তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তির জন্য আবেদন করা হলেও তিনি উক্ত আবেদনপত্রটি তিনি গ্রহণ করেননি।


 ঝিকরগাছায় সত্যবাদী যুধিষ্ঠিরদের কাজে ঘাপলা : বেনাপোল এক্সপ্রেসের টিকেট নিয়ে তেলেসমাতি কান্ড

ঝিকরগাছায় সত্যবাদী যুধিষ্ঠিরদের কাজে ঘাপলা : বেনাপোল এক্সপ্রেসের টিকেট নিয়ে তেলেসমাতি কান্ড

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা চেয়ারে সত্যবাদী যুধিষ্ঠি হয়ে বসে আছেন। আর সত্যবাদী যুধিষ্ঠিরদের কাজে যে এতো ঘাপলা রয়েছে সেটা কাছে থেকে না দেখলে বোঝার উপায় নেই! ঢাকা থেকে বেনাপোলে যাওয়া আসার বিষয়ে মানুষের ভোগান্তির শেষ নেই। ঝিকরগাছা থেকে ঢাকা যাতায়াতে বাস সার্ভিসে ফেরিঘাটে সময় বেশি লাগা এবং বিভিন্ন বিড়ম্বনার কারণে বেনাপোল এক্সপ্রেস ট্রেন এই অঞ্চলের যাত্রীদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। ঝিকরগাছা থেকে প্রতিদিন প্রায় এক থেকে দেড় হাজার যাত্রী ঢাকা যাতায়াত করে। যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাত্রীদের যাতায়াতে জন্য ২০১৯ সালের ১৭ জুলাই ৭৯৫/৭৯৬ কোডে একটি ট্রেন সার্ভিস চালু করে। তখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার নিজের পছন্দের নাম হিসেবে "বেনাপোল এক্সপ্রেস "রেখে শুভ উদ্বোধন ঘোষনা করেন।

বাংলাদেশ রেলওয়ে সংস্থার পশ্চিমাঞ্চল কতৃক পরিচালিত এই ট্রেনটি বুধবার বাদে সপ্তাহে ৬দিন ঢাকা থেকে বেনাপোল এবং বেনাপোল থেকে ঢাকা রুটে নিয়মিত চলাচল করে। তখন "বেনাপোল এক্সপ্রেস " এর জন্য ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে কোন প্রকার স্টপেজ ছিলো না। প্রথমে এটি একটি বিলাসবহুল ট্রেন থাকলেও করোনাকালীন সময়ে প্রায় দেড় বছর সাময়িক ভাবে বন্ধ থাকার পর পুনরায় যখন ট্রেনটি চালু হয় তখন এর অত্যাধুনিক রেক বদলে পুরোনো রেক দিয়ে চালু করা হয়।

ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে স্টপেজের দাবিতে ও অত্যাধুনিক রেক বদলে পুরোনো রেক দিয়ে চালু করার প্রতিবাদে স্থানীয় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র উদ্যোগে যশোর জেলার সর্বস্তরের মানুষ তার প্রতিবাদে রেলওয়ে স্টেশনে মানববন্ধন করেন। স্টপেজের দাবিতে মানববন্ধন করা হলে রেলওয়ে কর্তৃপক্ষ দাবিটাকে আমলে নিয়ে ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে স্টপেজের ব্যবস্থা সহ ৫৫টি সিট বরাদ্দ দেয়।

পরবর্তীতে করোনার পর সিট সংখ্যা কমিয়ে ৪০টি করা হয়, যার ২০টি অনলাইন এবং ২০টি স্টেশন থেকে সরবরাহ করা হয়। ট্রেনে মাত্র ২০টি সিট বরাদ্দ থাকায় এই টিকেট পাওয়ার জন্য এতদাঞ্চলের মানুষ আরামদায়ক ভ্রমনের আশায় প্রতিযোগিতায় লিপ্ত হয়। আর এই সুযোগটিই গ্রহন করেছে একটি অসাধু চক্র। তারা খুব কৌশলে ট্রেনের টিকেট গুলো নিজেরা সংগ্রহ করে নেয় এবং সুযোগ বুঝে যাত্রীদের কাছে ২গুন থেকে ৩গুন দামে বিক্রয় করা হয়।

তথ্য অনুসন্ধানে জানা যায়, ঝিকরগাছা রেলওয়ে স্টেশন থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ ৪টি টিকিটের বেশি নিতে পারবেনা। তবে গত ৬ই মে ঢাকা যাওয়ার জন্য আব্দুল খালেক ৬টি টিকিট ক্রয় করেছে। JCG845 নং এ ২টি, JCG846 নংএ ২টি এবং JCG847 নংএ ২টি মোট ছয়টি টিকেট কেটেছেন রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে। সেখানে ফোন নং দিয়েছেন ০১৭৩৪৫৮০৫৫৪, আই ডি নং ২৮১৬০৪৯৩০৪। যেহেতু এই ব্যক্তির নামে ৬টি টিকিট বরাদ্দ হয়েছে। যার জন্য কারণ খুঁজতে গিয়ে দেখা যায় এনআইডি কার্ডের ঠিকানায় আব্দুল খালেক নামের কোনো মানুষের অস্তিত্ব নেই। সেখানে আছে নাফিসা নওরিন অন্তরা নামের আর এক ব্যক্তি। ফোন নাম্বারে যোগাযোগ করলে জানা যায় উক্ত নাম্বারটি মাধব নামের একজনের।

সৈয়দ নুরুল নামে  JCG844 নংএ চারটি টিকেট কাটা হয়েছে। ফোন নং ০১৩১৯৯১৮১৭৫, এনআই ডি নং ৪১২২৩০৯৭৯৮৬৮৮। মোবাইল নাম্বারটি সর্বদা বন্ধ রয়েছে। ১০মে ঢাকা যাওয়ার জন্য মনিরুল ইসলাম, পিতা অজের আলী এবং সুমন হোসেন পিতা মনিরুল, গ্রাম মোবারকপুর নামে দুটি টিকিট কাটা হয়। কিন্তু সমগ্র মোবারকপুর গ্রাম খুজে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে শম্ভু দাস, বুলু দাস, কাঞ্চন দাসী এই তিনজনের এনআইডি কার্ড দিয়ে তিনটি টিকিট কাটা হয়েছে। অনুসন্ধানে ১১মে এই তিনজনকেই তাদের বাড়িতে পাওয়া গেছে। কিন্তু তারা কেউই ঢাকাতে যায়নি। তাদের নামে টিকিট কাটা হয়েছে এটা সত্য কিন্তু সত্যবাদি যুধিষ্ঠি রেলওয়ে স্টেশনের কাউন্টারে টিকিট পাওয়া না গেলেও নির্দিষ্ট কথিত দালাল ইমদাদুলের নিকট অতিরিক্ত অর্থ দিলেই মেলে সোনার হরিণ নামক বেনাপোল এক্সপ্রেস ট্রেনের টিকিট।

অনুসন্ধানে আরো জানা যায়, স্টেশনের চাবিকাঠি থাকার সুবাদে ইমদাদুল স্টেশন কর্তৃপক্ষের সহযোগিতায় খুব সকালে এসে স্টেশন খুলে বিভিন্ন ভুয়া এনআইডি কার্ড ও ফোন নাম্বার ব্যবহার করে ৮/১০ টি টিকিট কেটে নেন। আর যদি সেই সুযোগ না পান তবে তার কয়েকজন সহযোগীকে লাইনে দাড় করিয়ে টিকেট কাটান। পরে ২-৩গুণ দামে সেই টিকিট ঢাকাগামী যাত্রীর নিকট বিক্রি করে। এই বিষয়ে আরিফুল ইসলাম নামে একব্যক্তি জানান, তিনি ৮শত টাকা দিয়ে ইমদাদুলের নিকট থেকে টিকিট কিনে ঢাকা গেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান ৬ই মে ঢাকা যাওয়ার জন্য ১হাজর ৮শত টাকা দিয়ে তার কাছ থেকে তিনি দুটি টিকিট নিয়েছেন। এভাবেই রেলওয়ে স্টেশনে বসে স্টেশন কর্মকর্তাদের সহযোগিতায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের টিকেট কালোবাজারি করা হচ্ছে বলে একাধিক অভিযোগ ওঠেছে। যার ফলে সাধারণ মানুষ টিকিট পায় না। নাম প্রকাশ না করার স্বার্থে স্টেশনের আশেপাশের দোকানী এবং বাসিন্দারা জানান, ইমদাদুল স্টেশনের পাশে একটি দর্জির দোকানী। সে সারাদিন খুব ফিটফাট হয়ে রেলওয়ে স্টেশনে ঘুরে ঘুরে খবরদারি করে, কখনো রেলওয়ে স্টেশনে কবুতরের ব্যবসা ও কখনো ফুলের ব্যবসা করতে দেখা যায়। তার মনিব স্থানীয় হওয়ায় এবং স্টেশন মাস্টারের আশীর্বাদ থাকায় কেউ তাকে কিছু বলতে সাহস পায়না। তারা আরও জানান, ইমদাদুলকে দেখে মনে হয় তিনিই রেলওয়ে স্টেশনের কর্তব্যরত মাস্টার। স্টেশনে থাকাকালীন তিনি বেশীরভাগ সময় স্টেশন মাস্টারের রুমেই সময় কাটান।

এখন জনসম্মুখে প্রশ্ন চলে আসে নির্দিষ্ট কথিত দালাল ইমদাদুল কে ? কার তত্ত্বাবধানে ইমদাদুল এই কাজ কর্ম পরিচালনা করছে এবং সে রেলওয়ে কর্তৃপক্ষের নিয়োগকৃত না হয়েও তার কাছে কি ভাবে স্টেশনের চাবি কাঠি থাবে এই নিয়ে ২য় পর্বে থাকছে তেলেসমাতি কান্ডের দারুণ চমক।


 ঝিকরগাছায় বিনামূল্যে কম্পিউটার কোর্সের শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান ও একক সঙ্গীতানুষ্ঠান জীবনের গান

ঝিকরগাছায় বিনামূল্যে কম্পিউটার কোর্সের শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান ও একক সঙ্গীতানুষ্ঠান জীবনের গান

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলায় তথ্য-প্রযুক্তি ও শিল্প-সাংস্কৃতিক সংগঠন ‘জাগ্রত ঝিকরগাছা’র ব্যানারে সরকারের আইসিটি মন্ত্রণালয়ের অর্থায়নে বিনামূল্যে বেসিক কম্পিউটার ও গ্রাফিক ডিজাইন কোর্সের প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান এবং ঈদ উল ফিতর উপলক্ষে শিল্পী শূন্য জীবনের একক সঙ্গীতানুষ্ঠানে জীবনের গান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মে) বিকাল ৪টায় ওয়াপদাহ রোডস্থ টোকিও টাওয়ারে জাগ্রত ঝিকরগাছা প্রাঙ্গণে এই আয়োজন করেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে জাগ্রত ঝিকরগাছা"র পরিচালক মাহবুব শাহরিয়ার হুসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক আশান উজ জামান, ঢাকার নলেজ ট্রি একাডেমীর প্রধান ও সাহিত্যিক মিলন আশরাফ, সাহিত্যিক শহিদুজ্জামান মিলন, মানবাধিকার কর্মী জুলফিকার আলী ভুটো, টাওয়া আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম রাকিব, শিমুলিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক ফারহানা আফরোজ, সংবাদকর্মী এমআর মাসুদ, আফজাল হোসেন চাঁদ, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, শিক্ষার্থী, অভিভাবক সহ প্রমূখ শ্রেণি-পেশার মানুষ।

"জাগ্রত ঝিকরগাছা"র পরিচালক মাহবুব শাহরিয়ার হুসাইনের কাছে পুরো আয়োজন সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা শুধু প্রশিক্ষণ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। আমাদের সাথে সকলের আন্তরিক যোগাযোগ তৈরি হওয়া খুব দরকার। সুস্থ সাংস্কৃতিক চর্চা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে করে দেশপ্রেম জাগ্রত হয় ও ভালো কাজে উৎসাহ তৈরি করা যায়। সবচেয়ে বড় যেটা হয় সেটা হলো বন্ধন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ফারহানা বিলকিসের সঞ্চালনায় বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় শিল্পী শূন্য জীবনের একক গান পরিবেশনা। শিল্পী শূন্য জীবনের গায়কীতে একটানা ৩ ঘন্টা মন্ত্রমুগ্ধ ছিলেন শিশু থেকে বৃদ্ধ সবাই।

ঝিকরগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

ঝিকরগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

 

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় পানিসারা মীর লুৎফর রহমান এতিমখানা প্রাঙ্গণে পানিসারা গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে ও মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের উদ্যোগে তামান্না নূরা, মোশারেফ, আবেদা বেগম, মোস্ত সরদার, হযরত দফাদার, মনিকা নামের এই ৬জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার দেওয়া হয়।

হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে পানিসারা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মীর বাবর জান বরুণ'র সভাপতিত্বে ও মীর লুৎফর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক মীর ফারুক আহম্মেদের সঞ্চালনা প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মীর লুৎফর রহমান এতিমখানার উপদেষ্টা মীর ফিরোজ আহম্মেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি মোঃ আব্দুর রহিম, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা'র প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সমাজ সেবক এ্যাড. মোঃ রাসেল পারভেজ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, ইউপি সদস্য হাসনা হেনা, আঃ আলিম, সাবেক ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম, সাঈদ আহম্মেদ মুকুল সহ আরো অনেক।


 ঝিকরগাছায় দু’টাকায় ঈদের পোষাকে শিশুর মুখে মিষ্টি হাসি

ঝিকরগাছায় দু’টাকায় ঈদের পোষাকে শিশুর মুখে মিষ্টি হাসি

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছার চার শতাধিক হতদরিদ্র, দুস্থ, অবহেলিত, প্রতিবন্ধী ও পথ শিশুদের মাঝে দু’টাকায় ঈদের পোষাক তুলে দিলো অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা। দু’টাকায় ঈদের পোষাক পেয়ে শিশুদের মুখে মিষ্টি হাসিতে উজ্জলিত হয়েছে স্থানীয় ডাকবাংলো।

শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ব বিখ্যাত উপন্যাসিক এবং সেবা সংগঠনের উপদেষ্টা হোসেনউদ্দীন হোসেন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, কথায় বলে মানুষ মানুষের জন্য। আর সেবা সংগঠন বলে আমরা সবার জন্য। তারই ধারাবাহিকতায় সেবা সংগঠন প্রতিনিয়ত কাজ করে চলেছে। আগমী দিনেও সেবা সংগঠন তাদের এই ধারা অব্যহত রাখবে বলে আমি আশাবাদি।

সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহিদুল হক খান, নাগরিক অধিকার আন্দোলন যশোর জেলা কমিটির সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু, সুপ্রিম কোর্টের এ্যাড. আব্দুল্লাহ আল মামুন, থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি সেকেন্ড অফিসার এসআই (নিঃ) তারেক নাহিয়ান, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, উপজেলা কমিটির সভাপতি সাজ্জাদ নুরুল হক বিন্তু, প্রেসক্লাবের সহ সভাপতি আতাউর রহমান জসি, সদস্য এমআর মাসুদ, সেবা সংগঠনের উপদেষ্টা সাহানা আক্তার, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, আনম নুরুল্লাহ খান রুমি, তফিকুল ইসলাম স্বপন, সোলাইমান হাজী, প্রচার সম্পাদক শাকিল আহমেদ মিলন, সদস্য আসাদুল জামান, মাসুম, কবির, মোর্শেদ, শাহেদ, জাহাঙ্গীর, শাহাবুদ্দিন মোড়ল, ইমরান, প্রবির, বিথী, ধারাভাষ্যকার আবু রায়হান রাজ, পানিসারা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য হাসনা হেনা, সাদা মনের মানুষ সায়েদ আলী প্রমুখ।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার থাকবে অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি ডট কম ও মিতালী অফসেট প্রিন্টার্স।


 ঝিকরগাছায় আগামীকাল প্রায় চার শতাধিক শিশুরা পাবে ২টাকায় ঈদের পোষাক

ঝিকরগাছায় আগামীকাল প্রায় চার শতাধিক শিশুরা পাবে ২টাকায় ঈদের পোষাক

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র আয়োজনে আগামীকাল (শুক্রবার) সকাল ১০টায় স্থানীয় ডাকবাংলোয় প্রায় চার শতাধিক হতদরিদ্র, দুস্থ, অবহেলিত, প্রতিবন্ধী ও পথ শিশুদের মাঝে ২টাকায় ঈদের পোষাক বিক্রয় করা হবে। ২টাকায় ঈদের পোষাক বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করবেন ঝিকরগাছা পৌরসভার নব নির্বাচিত মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল।

  

অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক থাকবেন বিশ্ব বিখ্যাত উপন্যাসিক এবং সেবা সংগঠনের উপদেষ্টা হোসেনউদ্দীন হোসেন। সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহিদুল হক খান, নাগরিক অধিকার আন্দোলন যশোর জেলা কমিটির সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু।

অনুষ্ঠান সঞ্চালনা করবেন সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার থাকবে অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি ডট কম ও মিতালী অফসেট প্রিন্টার্স।

২টাকার ঈদের পোষাক বিক্রয়ের বিষয়ে সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার আশরাফুজ্জামান বাবু বলেন, কোনো মানুষ যেন বলতে না পারে, আমাকে পোষাক দান করা হয়েছে। আমাদের সংগঠন চায়  ২টাকার মাধ্যমে হতদরিদ্র, দুস্থ, অবহেলিত, প্রতিবন্ধী ও পথ শিশুরা তাদের ঈদের পোষাক ক্রয় করবে। সেটা সাধারণ মানুষকে আরো বেশি আনান্দিত করবে।


ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ : দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ : দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

 
আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে নব নির্বাচিত মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ২১ বছর পর সম্প্রতি ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। মামলাজনিত কারণে বিজ্ঞ আদালত পৌরসভা নির্বাচনের ফলাফল স্থগিত করেছিল। মামলার রায়ের একপর্যায়ে ১৩ এপ্রিল মঙ্গলবার স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধি ২০১০ এর ৪৩ ধারায় মেয়র ও কাউন্সিলরগণের নামের তালিকার গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন।

যার পরিপ্রেক্ষিতে বুধবার সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন পৌরসাভার নব নির্বাচিত প্রতিনিধিগণদের শপথ গ্রহণ করান। এসময় শপথ বাক্য পাঠ করেন পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে নব নির্বাচিত মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, ১,২ ও ৩নং ওয়ার্ডের নব নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ শ্যামলী খাতুন, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের নব নির্বাচিত জেসমিন সুলতানা, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের নব নির্বাচিত নাজমুন নাহার, সাধারণ আসনের নব নির্বাচিত সদস্য ১নং ওয়ার্ডের নজরুল ইসলাম, ২নং ওয়ার্ডের আরিফুর রহমান, ৩নং ওয়ার্ডের সাজ্জাতুল জামান রনি, ৪নং ওয়ার্ডে আব্দুল আলিম গাজী, ৫নং ওয়ার্ডে একরামুল হক খোকন, ৬নং ওয়ার্ডে নুরুজ্জামান (বাবু), ৭নং ওয়ার্ডে আমিরুল ইসলাম রাজা, ৮নং ওয়ার্ডে তারিকুজ্জামান ও ৯নং ওয়ার্ডে ইউনুছ আলী।

অপরদিকে শপথ গ্রহণ শেষে ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে নব নির্বাচিত মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ আসনের সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে পৌর মেয়রের আয়োজনে বিকালে উপজেলা পরিষদের মধ্যে পৌরসভা চত্ত্বরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন। অনুষ্ঠানের পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী প্রমুখ।


ঝিকরগাছায় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

ঝিকরগাছায় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

আফজাল  হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেনের উদ্যোগে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে ঝিকরগাছা কৃষ্ণনগরের সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালের আয়োজনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের ঝিকরগাছা উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল কাদের আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাসিমুল হাবিব সিপার, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ইলিয়াস মাহমুদ, সদস্য জুলফিকার আলী ভুট্টো, আব্দুর জব্বার, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মিন্টু, আলিমুল মৃধা, সদস্য ইনামুল মৃধা, আওয়ামীলীগ নেতা মোঃ কলিম হোসেন বাবু মৃধা, যুবলীগ নেতা মোখলেছুর রহমান কেটি, শাওন রেজা খোকা, শ্রমিকলীগের প্রচার সম্পাদক মাহাবুবুর হাসান বরি সহ যুবলীগের একাধিক নেতৃবৃন্দ।

এসময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের আহবানে দেশের মধ্যে অসংখ্য যুবলীগের নেতাকর্মীরা অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদেরকে রমজান মাসের সেবা প্রদান করছি। আমাদের আওয়ামী পরিবারের সকল সদস্যদের এক হয়ে চলার আহবান করছেন।


কপোতাক্ষ নদ জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পেতে পূর্ণখনন : কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির পরিদর্শন

কপোতাক্ষ নদ জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পেতে পূর্ণখনন : কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির পরিদর্শন

 
আফজাল হোসেন চাঁদ :

নাব্য ফিরে পেতে চলেছে তার অতীত ঐতিহ্য ও গৌরবের প্রতিক হিসেবে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ যশোরের ঝিকরগাছায় জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পেতে পুর্ণখননের কাজ চলছে। কপোতাক্ষ নদের কারণে প্রতিবছর জলাবদ্ধতার স্বিকার হতে হয় কপোতাক্ষ পাড়ের বহুপরিবারের বাস্তচ্যুত হওয়ার পাশাপাশি চরম মানবেতর জীবন কাটাতে হতো। সেই অবস্থা থেকে পরিত্রাণ পেতে যাচ্ছে কপোতাক্ষের দু’পাড়ের হাজার হাজার কৃষি, মৎস্য ও পেশাজীবী পরিবার। দীর্ঘ নদীপাড়ের জেলেপল্লীর মৎস্যশিকারীরা নদী খননের খবরে দারুণ উচ্ছুসিত-আনন্দিত। নদী অববাহিকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝেও দেখা দিয়েছে নতুন সম্ভবনার দ্বার। তবে কপোতাক্ষ নদ থেকে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সকালে ঝিকরগাছা পৌরসদরের কাটাখাল বঙ্গবন্ধু পার্ক এলাকায় এস্কেভেটরের থনন কাজ দেখতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত মূলঠিকাদারি প্রতিষ্ঠান ও সাব-ঠিকাদারদের প্রতিনিধি কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে পুর্ণখননের কাজের পরিদর্শন করলেন কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির নেতৃববৃন্দ। অতি দ্রুতগতিতে এগিয়ে চলেছে ঐতিহ্যের কপোতাক্ষ নদের পূণর্খননের কাজ কিন্তু এই কার্যক্রম দেখে সন্তুটি হতে পানেনি কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ।

তিনি আরো বলেন, কপোতাক্ষ নদের পূণর্খননের কাজ যে ভাবে হচ্ছে এ থেকে দেখা যাচ্ছে কপোতাক্ষ নদের মাঝের থেকে মাটি কেটে নাদের ছাইটেই রেখে দিচ্ছে। যদি এখন বৃষ্টি আসে তাহলে, আবারও পূণর্খননের মাটি কপোতাক্ষ নদের ভিতরে চলে যাবে। এতে করে দেখা যাচ্ছে কপোতাক্ষ নদ যেমন ছিল ঠিক আবারও তেমননি হয়ে যাবে বলেন দুঃখ প্রকাশ করেন। এ সময় তিনি কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা যে ভাবে আপনাদের কার্যক্রম পরিচালনা করছেন সেটা সরকারি নিয়মনীতি মোতাবেক শিডিউল মোতাবেক হওয়া চায়। যদি শিডিউলের বাহিরে গিয়ে কাজ করেন তাহলে কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটি আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে।

এসময় উপস্থিত ছিলেন, কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির ঝিকরগাছা উপজেলা শাখার আহবায়ক মোঃ আব্দুর রহিম, সদস্য শাহিনুর রহমান শাহিন, রবিউল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি আতাউর রহমান জসি, সদস্য মোঃ ইলিয়াস উদ্দিন, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, ইয়ার হোসেন সোহান প্রমুখ।