আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র আয়োজনে আগামীকাল (শুক্রবার) সকাল ১০টায় স্থানীয় ডাকবাংলোয় প্রায় চার শতাধিক হতদরিদ্র, দুস্থ, অবহেলিত, প্রতিবন্ধী ও পথ শিশুদের মাঝে ২টাকায় ঈদের পোষাক বিক্রয় করা হবে। ২টাকায় ঈদের পোষাক বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করবেন ঝিকরগাছা পৌরসভার নব নির্বাচিত মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক থাকবেন বিশ্ব বিখ্যাত উপন্যাসিক এবং সেবা সংগঠনের উপদেষ্টা হোসেনউদ্দীন হোসেন। সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহিদুল হক খান, নাগরিক অধিকার আন্দোলন যশোর জেলা কমিটির সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু।
অনুষ্ঠান সঞ্চালনা করবেন সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার থাকবে অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি ডট কম ও মিতালী অফসেট প্রিন্টার্স।
২টাকার ঈদের পোষাক বিক্রয়ের বিষয়ে সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার আশরাফুজ্জামান বাবু বলেন, কোনো মানুষ যেন বলতে না পারে, আমাকে পোষাক দান করা হয়েছে। আমাদের সংগঠন চায় ২টাকার মাধ্যমে হতদরিদ্র, দুস্থ, অবহেলিত, প্রতিবন্ধী ও পথ শিশুরা তাদের ঈদের পোষাক ক্রয় করবে। সেটা সাধারণ মানুষকে আরো বেশি আনান্দিত করবে।


0 মন্তব্য(গুলি):