শার্শা- বেনাপোল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শার্শা- বেনাপোল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাগআঁচড়া প্রেসক্লাবের সম্পাদকের ছেলে অনন্ত'র আজ ৯ম জন্মদিন

বাগআঁচড়া প্রেসক্লাবের সম্পাদকের ছেলে অনন্ত'র আজ ৯ম জন্মদিন

চাঁদনী বিডি ডেস্ক : 

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমাজের কথা’র বাগআঁচড়া প্রতিনিধি আবু সাঈদ'র একমাত্র সন্তান আবির হোসেন অনন্ত’র ৯ম তম জন্মদিন আজ।

সম্প্রতি ২০১৩ সালের ৪ অক্টোবর আজকের এ দিন সে পিতা মাতার কোলজুড়ে এই সুন্দর ধরণীতে এসেছে।

তার সর্বঙ্গীন মঙ্গল কামনা করে বিবৃতি দিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি ডট কম'র প্রকাশক ও সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি ডট কম'র পরিবারবর্গ, বাগআঁচড়া প্রেসক্লাবে উপদেষ্টা ইলিয়াছ কবির বকুল, বাগআঁচড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম, প্রেসক্লাবের উপদেষ্টা ও বিডি নিউজ ২৪ এর বেনাপোল প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, বাগআঁচড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হেদায়েত উল্লাহ অনলাইন নিউজ পোর্টাল 

বিবিএস নিউজের সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি সেলিম আহম্মেদ, প্রজন্ম একাত্তর এর উপজেলা প্রতিনিধি ইকরামুল ইসলাম, সাংবাদিক মেহেদী হাসান, জয়নাল আবেদীন, বিল্লাল হোসাইন ও এসএম আব্দু্ল্লাহ তার মঙ্গল কামনা করেছেন।

 

বেনাপোলে এতিমদের সাথে জাতীয় শোক দিবস পালন করল মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড

বেনাপোলে এতিমদের সাথে জাতীয় শোক দিবস পালন করল মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড

 


চাঁদনী বিডি ডেস্ক :

১৫ আগস্ট বাংলার রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বেনাপোল শাখার উদ্যোগে (দিঘীরপাড়) নুরে মদিনা কওমি মাদ্রসা ও এতিমখানার এতিম কোরাআনের পাখিদের নিয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফারুক হোসেন উজ্জলের নেতৃত্বে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগষ্টে বঙ্গবন্ধু ও তার পরিবার যে নির্মম হত্যাকান্ড শহীদ হন তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান করা হয়। দোয়া অনুষ্ঠান শেষে সকল এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও এতিম শিশুদের মাঝে মাস্ক, সাবান, টিস্যু ও চকলেট বিতরণ করা হয়। আয়োজনের সার্বিক সহযোগীতায় ছিলেন শার্শা ও বেনাপোল মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতাবৃন্দ।

ফারুক হোসেন উজ্জল বলেন, ১৫ই আগষ্ট বাঙ্গালী জাতির কলঙ্কময় একটি দিন। আমরা জানি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী শেখ মুজিবুর রহমান ২৪ বছর পাকিস্তানি দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম এবং স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। তিনি সারাজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। নিপীড়িত মানুষের মুক্তির জন্য আমাদের প্রেরণার বাতিঘর হিসাবে উৎসাহও চেতনা জুগিয়েছেন। আমরা তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে বাঙালির জন্য ভবিষ্যতে কাজ করে যাবো। উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক খোকন ও সাধারণ সম্পাদক মো: মহিদুল ইসলাম এবং কাউন্সিলার মো: রাশেদ আলী। আরো উপস্হিত ছিলেন নুরে মদিনা কওমী মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মো: মোস্তফা  কামাল। এছাড়াও উপস্হিত ছিলেন বেনাপোল ও শার্শা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা মো: মিয়াদ মেম্বার, মো: কামরুজ্জামান তরু, মো: হাসেম আলী, মো: ওসমান আলী, মো: শরীফ হোসেন, মো: জাহিদ হাসান,শেখ ফরিদ, মাহবুব, মিল্টন, রুবেল ও সিয়াম সহ আরো অনেকে।

শার্শার মটরমেকানিক মিজানের কর্মকান্ডে সাংবাদিকের মান সম্মান ও জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

শার্শার মটরমেকানিক মিজানের কর্মকান্ডে সাংবাদিকের মান সম্মান ও জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

চাঁদনী বিডি ডেস্ক :

যশোরের শার্শার মটর মেকানিক মিজানুর রহমান মিজান ( উদ্ভোধক মিজান) কর্মকান্ডে মোহনা টেলিভিশনে বেনাপোল প্রতিনিধি সনাতন ধর্মালম্বী সাংবাদিক শিশির কুমার সরকারকে হুমুক ধামকি দেওয়ায় সাংবাদিকের মান সম্মান ও জীবনের নিরাপত্তা চেয়ে  তিনি থানায় সাধারণ ডায়রী করেছের।

সাধারণ ডায়রীতে সনাতন ধর্মালম্বী সাংবাদিক শিশির কুমার সরকার উল্লেখ করেছেন, দীর্ঘদিন যাবত তিনি মোহনা টেলিভিশনে বেনাপোল প্রতিনিধি হিসাবে সুনামের সহিত কাজ করে আসছে। ২০০৪ সালের আগষ্ট মাসে ২০/২২ তারিখে  নিজামপুর মাঠে বেনাপোলের প্রিন্স নামের এক মটরসাইকেল চালককে হত্যা করা হয়। এ হত্যাকান্ডে বক্তিয়ার রহমান বাদি হয়ে একটি হত্যা মামলা করেন। যার প্রাথমিক আসামী ১। মিজানুর রহমান, ২। ইকবাল হোসেন, ৩। আকরাম হোসেন, ৪। সেকেন্দার আলী। যাহা আদালতে বিচারাধীন রয়েছে।

সে তার সংবাদের তথ্য উপাত্ত সংগ্রহের জন্য শনিবার (২৭ মার্চ) বিকালে বেনাপোলের পোড়াবাড়ি-নারানপুরে সম্রাট হোসেনের একটি ভিডিও বক্তব্য ধারণ করি। সম্রাট হোসেন নিজামপুর ইউনিয়নের আমতলা গাতিপাড়া (বর্তমান শ্যামলাগাছী) গ্রামের মটর মেকানিক মিজানুর রহমানের ছেলে ও তিনি শার্শা থানা অভ্যন্তরে লেখক হিসাবে কর্মরত।

পরে রাত সাড়ে সাতটার দিকে ০১৯৮৪১০৩৫৭৫ নম্বর থেকে মিজান পরিচয়ে ফোন করে চার্জসূচক আমি নারায়নপুর কেন গিয়েছি, বক্তব্য কেন নিয়েছি এবং রাতের মধ্যেই সে দেখা করার প্রতিজ্ঞা করে। মিজানুর রহমান নিজামপুর ইউনিয়নের আমতলা গাতিপাড়া (বর্তমান শ্যামলাগাছী) গ্রামের আক্কাস আলী ও খোদেজা খাতুনের ছেলে।
রবিবার সকাল আনুমাণিক পৌনে ৯ টার দিকে নাভারনস্থ সাংবাদিকের ভাড়া বাসায় সম্রাট হোসেন ও মিজানুর রহমান এসে চার্জসূচক জানতে চায়, ঐ হত্যা মামলা নিয়ে আমি কেন রিপোর্ট করবো, কেন বক্তব্য নিব, আমার কোন রাইট আছে কিনা। পরে অকথ্য ভাষা ব্যবহার করে ঐ স্থান ত্যাগ করে।
উল্লেখ থাকে যে, মিজানুর রহমান নামের মটর মেকানিক এর আগে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক কুরুচিপূর্ণ স্ট্যাটাস পোষ্ট করে। যাহা তার টাইমলাইনে গেলে পাওয়া যাবে।এমতাবস্থায় সাংবাদিক শিশির কুমার সরকার তার মান সম্মান ও জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত রয়েছি। শার্শা থানার জিডি নং : ১২১৫।তারিখ : ২৮.০৩.২১।
এই বিষয়ে মিজানুর রহমান মিজান বলেন, আমার সাথে উনার আমার কোন কিছু হয়নি।থানায় জিডির বিষয় জানতে চাইলে এটা আমি জানি না। এটা তিনিই (সাংবাদিক শিশির কুমার সরকার) বলতে পারবে।আজকে আমার উনার সাথে বসাবসি আছে। তার পর উনি বলবে কি জন্য আমার উপর রাগ। ২০০৪ সালের মামলার বিষয়ে জানতে চাইলে। তিনি বলেন, ওটা আমি বলতে পারবো না। ওটা উনি-ই বলতে পারবে।
শার্শায় প্রেম করে বিয়ের পর মিথ্যা হয়রানির শিকার এক যুবক

শার্শায় প্রেম করে বিয়ের পর মিথ্যা হয়রানির শিকার এক যুবক

চাঁদনী বিডি ডেস্ক : যশোরের শার্শায় ভালোবাসার পর বিয়ে করা সংসারে প্রতিবন্ধকতা তৈরি করাসহ মিথ্যা হয়রানির শিকার হয়ে বাড়ী ছেড়ে স্ত্রীকে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে হুসাইন নামের এক যুবক। এঘটনায় পর স্বামীকে বাঁচাতে যশোর আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন স্ত্রী সুমাইয়া ইয়াসমিন। এমন ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার বাগআঁচড়া মাঠপাড়া এলাকায়।

সুমাইয়া ইয়াসমিন জানান, তিনি যখন খুব ছোট। তার পিতা তাকে অন্যত্র বিয়ে দেয়। যে বিয়ে তার পছন্দ ছিলো না। সে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর বাগআঁচড়া সাতমাইল মাঠপাড়া গ্রামের আকরাম আলী মোল্লার ছেলে হুসাইনের সাথে একই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে সুমাইয়া ইয়াসমিনের প্রেমজ সম্পর্ক গড়ে উঠে। এঘটনা সুমাইয়ার পরিবারে জানাজানি হলে সুমাইয়া পারিবারিক ভাবে নির্যাতনের শিকার হয়।

এর এক পর্যায়ে সুমাইয়া বাড়ী থেকে পালিয়ে হুসাইনের কাছে চলে আসে এবং তাকে বিয়ে না করলে আত্বহত্যা করবে বলে সাফ জানিয়ে দেয়।

এক পর্যায়ে বিয়ের পর তাদের সংসার সুখের হবে ভেবে দুজনার সম্মতিতে তারা গত ১০ই এপ্রিল পালিয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের একমাস পর সুমাইয়ার পরিবারের পক্ষে তার পিতা শহিদুল ও মাতা আনোয়ারা তাদের বিয়ে মেনে নেবে বলে মিথ্যা আশ্বাস দিয়ে বাড়ীতে নিয়ে আসে। বাড়ীতে নিয়ে আসার পর সুমাইয়ার পিতা শহিদুল ও মাতা আনোয়ারা তাকে আটকে রেখে জোর করে ডিফোর্সের কাগজে সই নিয়ে নেই।

এর ৮ মাস পর সুমাইয়া আবার পালিয়ে চলে আসে হুসাইনের কাছে এবং তারা ২৪শে নভেম্বর ফের বিয়ে করে।কিন্তু এই বিয়েটাকে বরাবরের মত মানতে নারাজ সুমাইয়ার পিতা-মাতা।যার কারনে তিনি হুসাইনের বিরুদ্ধে অব্যাহত ভাবে অপহরন মামলার হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ সুমাইয়ার।

এতে ক্ষ্যান্ত হননি তারা অব্যাহত রেখেছেন বিভিন্ন হুমকি।যার ফলে প্রান ভয়ে হুসাইন ও স্ত্রী সুমাইয়া এখন পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। এমন পরিস্হিতিতে জীবন শস্কায় থাকা স্বামীকে বাঁচাতে নিরুপায় হয়ে যশোর আমলী আদালতে মামলা দায়ের করেছেন স্ত্রী সুমাইয়া। এদিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ অব্যাহত হুমকির কারনে চরম উৎকন্ঠায় জীবন যাপন করছে হুসাইনের স্ত্রীসহ তার পরিবার।বিষয়টি উপর মহলের কাছে সুষ্ঠু বিচারের দাবী জানিয়েন তারা।

 বেনাপোল পোর্টথানা প্রেসক্লাবের সভাপতির সহধর্মিনীর ইন্তেকাল

বেনাপোল পোর্টথানা প্রেসক্লাবের সভাপতির সহধর্মিনীর ইন্তেকাল

 

প্রেস বিজ্ঞপ্তি :

দৈনিক বেনাপোল পত্রিকার সম্পাদক ও বেনাপোল পোর্টথানা প্রেসক্লাবের সভাপতি মাওলানা এম শাহাবুদ্দিন গোলদারের সহধর্মিনী মিসেস পারভীন গোলদার গত ০৮-১১-২০২০ তারিখ রাতে হঠাৎ ব্রেন স্ট্রোক করে। তিনি ঢাকার Neuro science hospital এ ICU তে চিকিৎসাধীন অবস্থায় আজ ১৩-১১-২০২০ইং সকাল ৬টায় মৃত্যুবরণ করেন (ইন্না লিলালাহে …………রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন পুর্বক মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন  বেনাপোল থেকে প্রকাশিত সাপ্তাহিক গ্রামের সংবাদ ও ঝিকরগাছা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি’র পরিবার।

সমবেদনা জানিয়ে আরো বিবৃতি দিয়েছেন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদ মোঃ আজিম উদ্দিন গাজী, শার্শা প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল মুননাফ, সাধারণ সম্পাদক মোঃ ইয়ানুর রহমান, শার্শা রিপোর্টারস ক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মোঃ এনামুল হক, সাধারণ সম্পাদক মোঃ আজিবর রহমান, বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক, পোর্ট থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবুল বাশার, গ্রামের সংবাদের সহকারি সম্পাদক মোঃ আবুল কাশেম, মোঃ জাহাঙ্গীর আলম সহ অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি’র প্রকাশক ও সম্পাদক আফজাল হোসেন চাঁদ । বিবৃতিদাতারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

শার্শায় পালিত হয়েছে মোহনা টিভির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী

শার্শায় পালিত হয়েছে মোহনা টিভির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী

চাঁদনী বিডি ডেস্ক :

বুধবার সকালে যশোরের শার্শায় পালিত হয়েছে মোহনা টিভির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী । শার্শা কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে সামাজিক দুরত্ব বজায় রেখে ও মাস্ক পরিধানের মধ্যদিয়ে আলোচনাসভা ও মোহনা টিভির ১১ বছরে পদার্পণের কেক কেটা হয়।

মোহনা টিভির বেনাপোল প্রতিনিধি বাবু শিশির কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার ফারুক হোসেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার আহসান কবির।

উক্ত সময়  মোহনা টিভির এমডি প্রয়াত জিয়াউদ্দিন আহমেদ মজুমদার ও যুগ্ম-বার্তা সম্পাদক ন্যাশনাল ডেক্স ইনচার্জ শহীদুল আলম ইমরানের পুত্র ইয়াযের আত্মার মাগফেরাত কামনা ও বিশ্ববাসীকে করোনা থেকে রক্ষা করার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ইসমাইল হোসেন।

 ঝিকরগাছায় সংবাদকর্মীর উপর সন্ত্রাসী হামলায় : চাঁদনী বিডি পরিবারের পক্ষে তীব্র নিন্দা প্রকাশ

ঝিকরগাছায় সংবাদকর্মীর উপর সন্ত্রাসী হামলায় : চাঁদনী বিডি পরিবারের পক্ষে তীব্র নিন্দা প্রকাশ

চাঁদনী বিডি ডেস্ক :

            যশোরের ঝিকরগাছায় চ্যানেল এস টিভির শার্শা উপজেলা প্রতিনিধি মহসিন আলম এর উপর সন্ত্রাসী হামলায় হওয়ায় অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি ডট কম পরিবারে পক্ষে তীব্র নিন্দা প্রকাশ  এবং এই ঘটনায় সংযুক্ত সকলের আইনের আওতায় এনে বিচারের দাবি করেছেন।

ঝিকরগাছার প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বাগআঁচড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

ঝিকরগাছার প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বাগআঁচড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি :
ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের বড় পোদাউলিয়া গ্রামের মৃত মতিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম(৫৭)গত ১০জুলাই শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে মারা যান। এ মৃত্যু কে কেন্দ্র করে ঐ গ্রামের মানুষ  বিবাদমান দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়ে।গ্রামের একটি কুচক্রি মহল একটি তারা মৃতের একমাত্র সন্তান হাসান আলী ও তার স্ত্রী রিক্তা খাতুনকে বৃদ্ধা মহিলাকে পিটিয়ে হত্যা করা হয়েছে মর্মে দোষারোপ করতে থাকে।এক পর্যায়ে সেখানে উপস্থিত হন বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক রিপন বালা, এসআই হাফিজুর রহমান,এএসআই হিমানিষ বিশ্বাস। পোদাউলিয়া গ্রামের একটি কুচক্রি মহল বৃদ্ধা মহিলার মৃত দেহ দাফন করতে দিচ্ছে না মর্মে সংবাদ শুনে বাগআঁচড়া প্রেসক্লাবের সাংবাদিক শহিদুল ও সেলিম দ্রুত সেখানে হাজির হয়ে উভয় পক্ষ কে শান্ত করে লাশ দাফনের ব্যবস্থা করেন।
এতে এলাকার মানুষ তাদের কে  ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।পরে কিছু চক্রান্তকারী গ্রামবাসী  এ ঘটনা থেকে টাকা না খেতে পেয়ে কিছু সাংবাদিক কে মিথ্যা তথ্য দিয়ে ঐ দিন রাতে ও পরদিন ১১জুলাই শনিবার সাংবাদিক শহিদুল ও সেলিম কে জড়িয়ে ঝিকরগাছায় বৃদ্ধার লাশ কে পুঁজি করে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ শিরোনামে  বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশন করে।তাতে বলা হয় যে সংশ্লিষ্ট সাংবাদিকরা ৩৯ হাজার টাকা চাঁদাবাজি করেছে।এঘটনায় যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে মর্মে  রিপোর্ট প্রকাশিত হয় তারা এ খবর জানতে পেরে অত্যন্ত মর্মাহত হন এবং ১৪জুলাই মঙ্গলবার সকালে বাগআঁচড়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সপরিবারে হাজির হয়ে মৃত বৃদ্ধার একমাত্র সন্তান হাসান আলী জনাকীর্ণ  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন,বাগআঁচড়া প্রেসক্লাবের সাংবাদিক শহিদুল ইসলাম ও সেলিম আহম্মেদ আমাদের উপকার করেছেন বিনিময়ে তারা একটি টাকাও গ্রহন করেন নি।সাংবাদিকদের নামে চাঁদাবাজির মানহানীকর সংবাদ প্রকাশ হয়েছে শুনে তারা সবাই মর্মাহত ও বেদনাহত হয়েছেন। তারা সংবাদ সম্মেলনে সাংবাদিকদ্বয় নিরপরাধ ও যড়যন্ত্রের শিকার বলে উল্লেখ করে বলেন সাংবাদিকদের সাথে কোন প্রকার টাকা পয়সা লেনদেন হয়নি 
তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দুঃখ প্রকাশ করেন এবং নিউজে উল্লেখিত  সাংবাদিকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।এবং এ ধরনের মিথ্যা, বানোয়াট, কল্পনাপ্রসূত, ভিত্তিহীন খবর প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ  করেন মৃত বৃদ্ধার একমাত্র সন্তান হাসান আলী। তারা সবাই দাবি করেন সাংবাদিকদের সাথে ৩৯ হাজার টাকা তো দুরে থাক ৩৯ পয়সারও কোন লেনদেন হয়নি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন মৃতের একমাত্র সন্তান হাসানের স্ত্রী রিক্তা খাতুন,হাসানের শ্যালক উপজেলার কুমরী গ্রামের আনিছুর রহমানের ছেলে মেহেদি হাসান সেলিম,মামা শ্বশুর উপজেলার কুলবাড়ীয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে বজলুর রহমান ওরফে বাবলু।সংবাদ সম্মেলনে বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শেখ ইন্তাজুর রহমান মুকুল ও সাধারণ সম্পাদক আবু সাঈদ সহ বাগআঁচড়া প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
যশোর-বেনাপোল মহাসড়কের পাশে ঝুকিপূর্ণ গাছ অপসারনের দাবিতে ঝিকরগাছায় মানববন্ধন

যশোর-বেনাপোল মহাসড়কের পাশে ঝুকিপূর্ণ গাছ অপসারনের দাবিতে ঝিকরগাছায় মানববন্ধন

চাঁদনী বিডি ডেস্ক :
যশোর-বেনাপোল মহাসড়কের পাশের ঝুকিপূর্ণ ও মৃত-অধ্যমৃত গাছ অপসরনের দাবিতে ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের নাভারণ কলোনী গোডাউন মোড়ে মঙ্গলবার সকাল ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
যশোরের নাগরিক অধিকার আন্দোলন কমিটি ও ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র আয়োজনে মানববন্ধনে ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংগঠন সেবার সভাপতি ও নাগরিক অধিকার আন্দোলন কমিটির আহবায়ক মাষ্টার আশরাফুজ্জামান বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য শাহানা আক্তার, নাভারন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী, যশোর নাগরিক অধিকার আন্দোলন কমিটির সমন্বয়ক শেখ মাসুদুজ্জামান মিঠু, সদস্য আহসানউল্লাহ ময়না, উপস্থিত ছিলেন সেবা সংগঠন এর উপদেষ্টা সাংবাদিক এমআর মাসুদ, দপ্তর সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম, আবু রায়হান রাজ, সুমন,প্রবীর, হাফিজা খাতুন, আনছার আলী, খোরশেদ আলম, সাংবাদিক ইসমাইল হোসেন, জুয়েল মৃধা, আব্দুল আজিজ, তারেক মাহমুদ, তরিকুল ইসলাম, রেজওয়ান হক বাপ্পী, ফরহাদ হোসেন, জসিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য ফয়েজ উদ্দিন, আবু হাসান সহ ঘূর্নিঝড় আম্ফানে গাছ উল্টে ক্ষতিগ্রস্থ পরিবারসহ বিপুল সংখ্যাক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনের সময় বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে যশোর-বেনাপোল মহাসড়কের পাশের ঝুকিপূর্ণ ও মৃত-অধ্যমৃত গাছ অপসরন এবং সম্প্রতি আম্পান ঝড়ে উপড়ে পড়া গাছগুলো দ্রুত অপসারণের দাবি করেন।

উল্লেখ্য, সম্প্রতি ২০ মে সারাদেশে একযোগে ঘটে যাওয়া ঘুর্ণিঝড় আম্ফানে যশোর-বেনাপোল মহাসড়কে ১৩টি গাছ উল্টে পড়েছে এবং ৩টি গাছ পড়ে গাছের পাশে থাকা স্থানীয়দের ঘরবাড়ির সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানান।
পৃথক অভিযানে শার্শা থেকে মাদক দ্রব্য উদ্ধার, আটক-২

পৃথক অভিযানে শার্শা থেকে মাদক দ্রব্য উদ্ধার, আটক-২

চাঁদনী বিডি ডেস্ক :
যশোরের শার্শায় পৃথকভাবে অভিযান চালিয়ে ৪৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় বেনাপোল পুড়াবাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে মাদক ব্যবসায়ী রুহুল আমিন (৩৫) ও যশোর কোতয়ালি থানার চাচড়া হঠাৎপাড়া গ্রামের মৃত. আ: ছাত্তারের ছেলে মাদক ব্যবসায়ী হাফিজুর রহমানকে (৩০) আটক করা হয়।
পুলিশ জানায়, যশোর জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় ও নাভারণ “খ” সার্কেল এএসপি জুয়েল ইমরানের সহযোগিতায় মাদক চোরাচালান প্রতিরোধে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫ টায় শার্শা উপজেলার কামারবাড়ী মোড় পাকা রাস্তার উপর থেকে সন্দেহজনক একটি কাভার্ডভ্যান (ঢাকামেট্টো ট ১৬-৬৯২৫) আটক করা হয়। এসময় কাভার্ডভ্যান থেকে একজন দৌড়ে পালিয়ে গেলেও রুহুলকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেওয়া তথ্যমতে কাভার্ডভ্যানের কন্টিনারের ভিতর থেকে ৪৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অন্যদিকে ভোর সাড়ে ৫ টায় লক্ষণপুর ইউনিয়নের শুড়া গ্রামস্থ দিলীপ পালের বাড়ির উত্তর পাশের পাকা রাস্তার উপর হতে একটি নসিমন আটক করে গোড়পাড়া ফাঁড়ি পুলিশ। নসিমনে থাকা মাদক ব্যবসায়ী হাফিজুরের তথ্যমতে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শার্শা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান পৃথক অভিযানে ৪৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের নামে মাদক আইনে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র : শহিদুল ইসলাম, বেনাপোল(যশোর)প্রতিনিধি । 
শার্শায় বরো আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষক

শার্শায় বরো আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষক


প্রতিবেদক জসিম উদ্দীন, বেনাপোল থেকে : শুরু হয়েছে বোরো চাষাবাদ। জমি প্রস্তুত ও চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষক-শ্রমিক। লোকসান ঠেকাতে আগামী বোরো ক্রয় মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার দাবী জানান তারা। চাষিরা বলছেন শেষ পর্যন্ত আবহাওয়া অনুকুলে এবং বিদ্যুৎ সরবরাহ ঠিকমতো থাকলে সুষ্ঠু ভাবে ফসল ঘরে তুলতে পারবেন।
ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে মাঠে চলছে পানি সেচ, জমি প্রস্তুত ও চারা রোপনের ব্যস্ততা। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামের কৃষক সোহেল রানা বলেন, দেড় বিঘা জমিতে বরো ধান চাষ করছি। গভীর নলকুপ দিয়ে আমাদের চাষাবাদ করতে হয়। সবাই একসাথে জমি তৈরী করতে নলকুপের উপর কিছুটা চাপ পড়ছে। কৃষক তবিবুর রহমান বলেন, জমি চাষ ও রোপন , পানি সেচ এবং কাটা-মাড়াই সহ প্রায় ১০ হাজার থেকে ১১ হাজার টাকা বিঘা প্রতি খরচ হয়ে থাকে। বিঘা প্রতি ফলন হয় ২০-২২ মন। বর্তমান বাজারে ধানের দাম সর্বোচ্চ ৬৫০ টাকা করে। যাদের নিজস্ব জমি তাদের কিছু থাকে। কিন্তু যারা বর্গাচাষী তাদের কিছুই থাকেনা। এতে করে প্রতিবছর আমাদের লোকসান গুনতে হয়। সরকার যদি সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনে তাহলে ন্যায্য দাম পাওয়া যাবে। উপজেলায় চলতি মৌসুমে চাষিদের মধ্যে বোরো চাষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। শীতের প্রকোপ কিছুটা কম থাকায় কৃষকরা কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে শার্শা উপজেলায় এবার ২২ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের চেয়ে ৫শ হেক্টর জমিতে বোরো চাষের উৎপাদন বেশি হচ্ছে। এর মধ্যে ব্রি-ধান ২৮, ব্রি-ধান ৫০, ব্রি-ধান ৬৫, ব্রি- ধান ৬৭, ব্রি-ধান ৮১ সহ হাইব্রিড মিনিকেট ধান চাষ হচ্ছে। শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল জানান, চলতি বছরের বোরো মৌসুমে ৪শ বা তার বেশি কৃষককে প্রনদনা কর্মসূচীর আওতায় বিঘা প্রতি সার, বীজ সহায়তা প্রদান এবং কৃষক/কৃষানীকে এনএডিবির আওতায় সার, বীজ বিতরণ সহ বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। কৃষকরা জানান, প্রতিবছর বোরো ধানের বাম্পার ফলন হয়ে থাকে। এ মৌসুমে আবহাওয়া অনুকুলে রয়েছে। ফলে শীত এবং কুয়াশার প্রকোপ অনেক কম থাকায় বোরো ধানের চারা ক্ষতিগ্রস্থ্য হয়েছে কম এবং চারাও সুস্থ সবল হয়েছে। যদি কোন প্রাকৃতিক দুর্যোগ না ঘটে তাহলে এবছরও বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন তারা।
যশোরের শার্শায় ট্রেন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ

যশোরের শার্শায় ট্রেন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ

প্রতিবেদক জসিম উদ্দীন, বেনাপোল থেকে : যশোরের শার্শায় ট্রেন ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শনিবার (১৮ জানুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে শার্শা গার্লস স্কুল মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ১১টার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী কম্পিউটার ট্রেনটি শার্শা গার্লস স্কুল মোড়ে এসে পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ইজিবাইকের সাথে ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। এসময় ইজিবাইকে থাকা চালক ও যাত্রীরা ইজিবাইক থেকে লাফিয়ে পড়ে নিজেদের জীবন রক্ষা করে।