চাঁদনী বিডি ডেস্ক :
বুধবার সকালে যশোরের শার্শায় পালিত হয়েছে মোহনা টিভির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী । শার্শা কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে সামাজিক দুরত্ব বজায় রেখে ও মাস্ক পরিধানের মধ্যদিয়ে আলোচনাসভা ও মোহনা টিভির ১১ বছরে পদার্পণের কেক কেটা হয়।
মোহনা টিভির বেনাপোল প্রতিনিধি বাবু শিশির কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার ফারুক হোসেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার আহসান কবির।
উক্ত সময় মোহনা টিভির এমডি প্রয়াত জিয়াউদ্দিন আহমেদ মজুমদার ও যুগ্ম-বার্তা সম্পাদক ন্যাশনাল ডেক্স ইনচার্জ শহীদুল আলম ইমরানের পুত্র ইয়াযের আত্মার মাগফেরাত কামনা ও বিশ্ববাসীকে করোনা থেকে রক্ষা করার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ইসমাইল হোসেন।

0 মন্তব্য(গুলি):