আন্তর্জাতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আন্তর্জাতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঝিকরগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালন অনুষ্ঠানে ডা. মোসলেহ উদ্দীন ফরিদ এমপি

ঝিকরগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালন অনুষ্ঠানে ডা. মোসলেহ উদ্দীন ফরিদ এমপি

 ঝিকরগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালন অনুষ্ঠানে ডা. মোসলেহ উদ্দীন ফরিদ এমপি

আফজাল হোসেন চাঁদ :

"আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ৮৬ যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ।

তিনি তার বক্তব্যে বলেন, নারীর সম্মান, মর্যাদা, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় সমাজের প্রতিটি মানুষকে সচেতন ও সোচ্চার হতে হবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে। নিজেদের অধিকার আদায়ে নারীদের আগে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও আত্মপ্রত্যয়ী হতে হবে।

রবিবার (৮ মার্চ) সকাল ৯টার সময় উপজেলা সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক।

অনুুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্যের সহধর্মিণী নাসরিন আক্তার ফরিদ, থানার তদন্ত অফিসার মো. আবু সাঈদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দীন, ছাত্র প্রতিনিধি মাহমুদুল হাসান, আরমিন জাহান, উপজেলা জামায়াতের তহমিনা খাতুন, রফিকুল ইসলাম, পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা রেশমা খাতুন ও রাবেয়া খাতুন এবং অদম্য নারী শারমিন জাহান সহ আরও অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন।

 ঝিকরগাছায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা

ঝিকরগাছায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা

 ঝিকরগাছায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা 

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলায় মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি উপজেলা প্রশাসন, ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

‎শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। ‎উক্ত আয়োজনে বক্তরা বলেন, ২১ শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক আবেগঘন দিন। এই দিনটি শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, বরং ত্যাগ, সংগ্রাম এবং আত্মমর্যাদার প্রতীক। ১৯৫২ সালে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা দিনটি পালন করি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এই বিশেষ দিনে মানুষ নানা উপায়ে তাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

‎এসময় অরো উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আব্দুর রশিদ, থানা অফিসার ইনচার্জ শাহজালাল আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুমা আখতার, ‎‎উপজেলা প্রকৌশলী অফিসার সাইফুল ইসলাম মোল্লা, ‎‎উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওলিয়ার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম, সহকারী উপজেলা মৎস্য অফিসার নান্নু রেজা, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) মো. আনিছুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সামাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান, ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাজমুল আলম, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উদ্দিন, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধার রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি দুলাল অধিকারী বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দত্ত, উপজেলা ছাত্র সমন্বয়ক প্রতিনিধি আঁখি খাতুনসহ আরও অনেকে।

উল্লেখ্য, উপজেলা পরিষদের আয়োজনে সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদের হল রুমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ।


ঝিকরগাছায় মানবাধিকার দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় মানবাধিকার দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আফজাল হোসেন চাঁদ :

বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকল ১১টার সময় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালীতে প্রধান অতিথি ছিলেন, যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ডাঃ মোঃ নাসির উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক, পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট’র মহাসচিব সাইফুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, উপজেলা শাখার সভাপতি সাজ্জাদ নুরুল হক বিন্তু, সিনিয়র সহ সভাপতি শাহানুর কবির হ্যাপি, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল, যুগ্ম সম্পাদক বাবুল আখতার বাবু, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাব্বি, কোষাধ্যক্ষ শাকিল আহমেদ মিলন, প্রচার সম্পাদক রত্না বেগম প্রমুখ। উল্লেখ্য র‌্যালী শেষে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ঝিকরগাছা উপজেলা শাখার নিজেস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকারের যশোর জেলা কমিটির আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালন

ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকারের যশোর জেলা কমিটির আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালন

চাঁদনী বিডি ডেস্ক :

ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার(আই ওয়াই সি এম) এর যশোর জেলা কমিটির আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। যুবকরা চাইলেই পারে বিশ্বকে পরিবর্তন করতে, এই ধারণা টি শুধু চিন্তাধারার মধ্যে সীমাবন্ধ না রেখে বাস্তবে রূপ দিতে কাজ করে যাচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার।বৃহস্পতিবার (১২ই আগস্ট)আন্তর্জাতিক যুব দিবস-২০২১ পালন উপলক্ষে নানা পদক্ষেপ গ্রহণ করে ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার যশোর জেলা কমিটি।

অনুষ্ঠানের অংশ হিসেবে ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার যশোর জেলা কমিটির সকল সদস্যবৃন্দ যশোর যুব উন্নয়ন অধিদপ্তর পরিদর্শন করেন। এসময় যশোর যুব উন্নয়ন অধিদপ্তর এর সহকারী উপ-পরিচালক জাকির হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত এবং যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত যুবকদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ সম্পর্কে আলোচনা করেন জেলা কমিটির সদস্যরা।

জেলা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার যশোর জেলা কমিটির প্রেসিডেন্ট মো: আলফাজ উদ্দিন, ভাইস-প্রেসিডেন্ট খন্দকার রিফাতুজ্জামান আলিফ, সাধারণ সম্পাদক মাশিয়াত মোর্তজা, যুগ্ম সম্পাদক শেখ রায়হান কিবরিয়া, প্রজেক্ট লিডার গালিব হাসান, মাহমুদ হাসান, সাজিদ হাসান, শাহরিয়ার রহমান, উপদেষ্টা সালমা খানম সহ অন্যান্য সদস্যরা। 

আলোচনা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গনে বৃক্ষরোপণে অংশ নেন সদস্যরা। অনুষ্ঠানের পরবর্তী অংশ হিসাবে যশোর নিউমার্কেট মাস্ক বিতরণ করোনা সম্পর্কিত সচেতনতামূলক প্রচারণা চালান তারা। এবং সবশেষে দুঃস্থ মানুষদের মাঝে বস্ত্র বিতরণ এর মধ্য দিয়ে শেষ করা হয় আন্তর্জাতিক যুব দিবস পালনের আনুষ্ঠানিকতা


ফিলিস্তিনে নির্বিচারে বিমান হামলা ও মানুষ হত্যার প্রতিবাদে ঝিকরগাছায় মানববন্ধন

ফিলিস্তিনে নির্বিচারে বিমান হামলা ও মানুষ হত্যার প্রতিবাদে ঝিকরগাছায় মানববন্ধন

 

আফজাল হোসেন চাঁদ :

ফিলিস্তিনে গণহত্যা বন্ধ হোক, আগ্রাসী ইসরায়েল নিপাত যাক এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছার একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’ এর আয়োজনে ফিলিস্তিনে নির্বিচারে বিমান হামলা ও মানুষ হত্যার প্রতিবাদে শতশত মানুষের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল ১০টায় স্থানীয় বাসস্ট্যান্ডে সেবা সংগঠনের সভাপতি মাষ্টার আশরাফুজ্জামান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ঝিকরগাছা পৌরসাভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল। এসময় উপস্থিত ছিলেন, সেবা সংগঠনের উপদেষ্টা সাংবাদিক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, সদস্য কিবরিয়া মোর্শেদ, সদস্য সোহান উদ্দিন শান্তি, আসাদুল জামান, আসলাম হোসেন, ধারাভাষ্যকার ডাঃ আবু রায়হান রাজ সহ সেবা সংগঠনের সাথে একাত্মতা ঘোষনা ঝিকরগাছা  প্রেসক্লাব, ব্লাড ফাউন্ডেশন, একতা ব্লাড ডোনেশন সোসাইটি, ব্লাড ব্যাংক, বন্ধু কল্যাণ সেবা সংঘ মানবাধিকার ফাউন্ডেশন, ভ্যান রিকশা শ্রমিক ইউনিয়ন এবং আসলাম নিউ বেডিং হাউজ নামক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

ঝিকরগাছায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

আফজাল হোসেন চাঁদ :

শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা ও করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে সোমবার সকাল ১১টা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আখতার সুলতানার সঞ্চালনার মধ্যে দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওহিদুজ্জামান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্টেক্টর নাজনিন নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমত আরা পারভীন, উপজেলা তথ্য আপা রোকসানা সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী অন্তরা সরকার, আমার বাড়ি আমার খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক সালমা খাতুন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ সহ আরো অনেকে।

ঝিকরগাছায় ফুলের রাজধানীতে করোনাকালীন সময়ে হচ্ছে না ফুল বিক্রি : চলতি বছরে থাকছে না কোন টার্গেট

ঝিকরগাছায় ফুলের রাজধানীতে করোনাকালীন সময়ে হচ্ছে না ফুল বিক্রি : চলতি বছরে থাকছে না কোন টার্গেট

মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, নির্বাহী সম্পাদক : 

যশোরের ঝিকরগাছায় ফুলের রাজধানীতে করোনাকালীন সময়ে হচ্ছে না ফুল বিক্রি। চাষিদের ফুল উৎপাদন হলেই সেই উৎপাদিত ফুল হচ্ছে নষ্ট। ক্রেতার আনাগোনা পাওয়া যাচ্ছে না ফুল মার্কেটে, ক্রমাগতই উৎপাদন বৃদ্ধি হলেও চাহিদার জন্য গ্রাহকের উপস্থিতি অতিসামান্য। এবারের আসন্ন বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস ও স্বাধীনতা দিবসকে সামনে রেখে ফুল চাষিরা মহাব্যস্ত সময় পার করলেও চলতি বছরে তাদের মধ্যে থাকছে না কোন প্রকার টার্গেট। এখন ক্ষেত থেকে সময়মত পর্যাপ্ত ফুল পেতে গাছ পরিচর্যায় ব্যস্ত তারা। তবে মৌসুমে এ চার দিবসে গতবছর ফুলসমিতির লক্ষ্যমাত্রা ছিলো ৭০-৮০ কোটি টাকা। তবে বিক্রি হয়ে ছিলো প্রায় ৭০কোটি টাকা। কিন্তু চলতি বছরের মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান, ঘরোয়াপরিবেশের অনুষ্ঠান ও বৈদেশীক দেশের সাথে যোগাযোগ বন্ধ হওয়ায় চলতি বছরে চাষিদের পক্ষে কোনপ্রকার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম।

তবুও বসে নেই ফুলচাষিরা, দিন-রাত ফুল বাগানের পরিচর্যা করে চলেছে। আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে গদখালির চাষিরা বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মার্তৃভাষা ও স্বাধীনতা দিবসের ফুল বাজারে সরবরাহের আশায়! ফুলের রাজ্য গদখালি ও পানিসার ইউনিয়নের বিস্তৃর্ণ এলাকা ঘুরে দেখা গেছে, মাঠ জুড়ে শুধু, ফুল আর ফুল। সেখানে বিভিন্ন ধরণের জারবেরা, গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা, গাঁদা, চন্দ্রমল্লিকা হাতছানি দিয়ে ডাকছে, মায়া ভরা প্রকৃতিকে। প্রায় প্রতিটা ক্ষেতেই চাষিরা ফুলের গাছ পরিচর্যায় মগ্ন হয়ে সময় পার করছে। এখানে চাষিদের সাথে কথা বলে জানা যায়, বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মার্তৃভাষা ও স্বাধীনতা দিবসকে ঘিরে তাদের ব্যস্ততা বৃদ্ধি পায়। তারা সব সময় বসে বসে সময় পার করে কিন্তু বছরের প্রথমে তিন-চারটি উৎসবকে ঘিরে এই এলাকায় সবচেয়ে বেশি ফুল বিক্রি হয়।

ফুল চাষি নজরুল ইসলাম খোকন ও আলমগীর হোসেন জানান, প্রায় চার বিঘা জমিতে জারবেরা, চন্দ্রমল্লিকা, গ্লাডিওলাস ও রজনীগন্ধা ফুল রয়েছে। উৎসবকে সামনে রেখে ফুল সরবরাহ করতে প্রস্তুতি নিচ্ছি। ফুলের ভরা মৌসুমে আমাদের নাওয়া-খাওয়া থাকে না। তবে তুলনামূলক ফুলের চাহিদা ও দাম এখন একটু কম। হচ্ছে না ফুল বিক্রি, ফলে আমাদের উৎপাদিত ফুল হচ্ছে নষ্ট। ১ বিঘা গোলাপ ও ২ বিঘা গ্লাডিওলাস ফুলের আবাদ করে বর্তমানে কোন প্রকার ফুল বিক্রি হচ্ছে না। পহেলা বৈশাখে ফুলের চাহিদা হতে পারে বলে মনে করে ফুল উৎপান করছি। তারা আরো বলেন, এক বিঘা গোলাপ রোপনে প্রায় ১লক্ষ ২০ হাজার টাকা খরচ হয়। ৪ হাজার চারার দাম প্রায় ৬০-৭০হাজার টাকা। আর রোপনসহ অন্যান্য খরচ আরও ৬০ হাজার টাকা। এছাড়াও পরিচর্যার খরচ রয়েছে বাড়তি। একবার রোপনে ৪-৫ বছর পর্যন্ত গোলাপ ফুল পাওয়া যায়।

স্থানীয় পাইকারী ব্যবসায়ী মাসুদ রানা জানান, ভালবাসা দিবসে ফুল বিক্রি বেশি হয়। বাজারে জারবেরা, গোলাপ, রজনীগন্ধ ফুলের চাহিদা বেশি থাকে। কৃষকরাও দাম ভালো পায়। প্রতি বছর যশোরে ফুলের আবাদ বাড়ে। এবারও তার ব্যতিক্রম হবেনা বলে আমরা আশাবাদি। তবে করোনাকালীন সময়ে বর্তমানে আমাদের পুঁজিবাচানো দায় হয়ে পড়েছে।

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম জানান, যশোরের ঝিকরগাছা উপজেলার এ অঞ্চলের প্রায় ৬ হাজার কৃষক আড়াই হাজার হেক্টর জমিতে ফুলের আবাদ পরিচালনা করে। গতবছর বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা ও স্বাধিনতা দিবসে গদখালী এলাকার কৃষকরা ৭০-৮০ কোটি টাকার ফুল সরবরাহের লক্ষ্যমাত্রা থাকলেও চাষিরা ৭০কোটি টাকার ফুল বিক্রি করেন। তবে বর্তমান করোনাকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান, ঘরোয়াপরিবেশের অনুষ্ঠান ও বৈদেশীক দেশের সাথে যোগাযোগ বন্ধ হওয়ায় চলতে বছরে চাষিদের পক্ষ হতে কোনপ্রকার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারচ্ছে না। তবে ফুলচাষীরা এবারও ভাল ফুল উৎপাদন করেছে। আমি আশাকরি শিক্ষাপ্রতিষ্ঠান, ঘরোয়াপরিবেশের অনুষ্ঠান ও বৈদেশীক দেশের সাথে যোগাযোগ চালু হলে চাষিরা তাদের ফুলের অনেক ভালো মূল্য পাবে।

উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান জানান, এই অঞ্চলের ফুল চাষীদের জন্য সরকার ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছেন। সরকারের পক্ষ থেকে ফুলচাষিদের বিভিন্ন প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। ফুল চাষিদের ব্যাংক ঋণ সহজ করতে  ও ফুল সহজে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এছাড়াও ইতিমধ্যে তাদের জন্য সরকারি ও বেসরকারি ব্যাংকের মাধ্যমে তাদেরকে সল্প সুদে ঋণের ব্যবস্থা করা হয়েছে।


 ঝিকরগাছায় পিপিআর ভ্যাকসিনের উদ্ভাবককে সংবর্ধনা

ঝিকরগাছায় পিপিআর ভ্যাকসিনের উদ্ভাবককে সংবর্ধনা

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলায় ছাগলের পিপিআর রোগ মুক্ত এলাকা প্রযুক্তি উদ্ভাবনে অনবদ্য অবদানের জন্য বাংলাদেশ প্রাণিসম্পাদ গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান (সিএসও,বিএলআরআই) উদ্ভাবক ড. মোঃ গিয়াসউদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

এসময় ঝিকরগাছা উপজেলার নির্বাহী অফিসার আরাফাত রহমান সভাপতির বক্তব্যে বলেন, আমাদের দেশের বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণা চালিয়ে ছাগলের প্রাণঘাতি রোগের প্রতিষেধক পিপিআর আবিস্কার করে এক যুগান্তকারী সফলতা অর্জন করেছেন। এজন্য আমরা গর্বিত। সরকার প্রাণিসম্পদ উন্নয়নে বিনামূল্যে প্রতিষেধক ভ্যাকসিন, পরামর্শ ও সহযোগিতাসহ নানা ঔষধপত্রাদি এবং প্রণোদনা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নে ১লাখ ২০হাজার ছাগল-ভেড়ার পিপিআর ভ্যাকসিন দেওয়া হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলা নির্বাহী অফিসারের ভিডিও কনফারেন্স রুমে সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তপনেশ্বর রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রশিদুর রহমান রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রাণিস্বাস্থ্য গবেষণা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোঃ জাকির হাসান, ডা. মোঃ আবু ইউসুফ, ডা. মোঃ জুলফিকার আলী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী অন্তরা সরকার, সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক মোঃ আব্দুর কাদের, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম, আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের এসএএলও মোঃ শাহজাহান সিরাজ, অফিস সহকারী এস পিযুষ চক্রবর্তী,  সুবিধা ভোগী মাগুরা ইউনিয়নের নারী উদ্যোক্তা নার্গিস আক্তার, আনোয়ার হোসেনসহ আরো অনেকে।


আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব "বড়দিন" ঝিকরগাছার শিমুলিয়া মিশনে স্বাস্থ্য বিধি মেনে প্রার্থনা ও উপাসনা : হবে না কোন প্রকার মেলা

আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব "বড়দিন" ঝিকরগাছার শিমুলিয়া মিশনে স্বাস্থ্য বিধি মেনে প্রার্থনা ও উপাসনা : হবে না কোন প্রকার মেলা

 আফজাল হোসেন চাঁদ :

আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব “বড়দিন”। যশোরের ঝিকরগাছা উপজেলার ৩নং শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া মিশনে করোনাকালীন সময়ে বড়দিন উপলক্ষ্যে শিমুলিয়া মিশনের পাশে প্রতিবারের ন্যায়ে এবার বাচ্চাদের নাগরদোলা, চরকা সহ বিভিন্ন ধরণের খেলা, মহিলাদের জন্য কেনাকাটার ব্যাপক আয়োজন, ঘরসাজানোর বিভিন্ন আসবারপত্র এবং মেলার বিশেষ আকর্ষণ সদর ঘাটের মিষ্টি মাখা পান আর থাকছে না। হচ্ছে না কোন প্রকার মেলা বা অনুষ্ঠান। স্বাস্থ্য বিধি মেনে শুধু মাত্র প্রার্থনা ও উপাসনায় উৎসব পালন করা হবে।

বড়দিন উপলক্ষ্যে শিমুলিয়া মিশনের সভাপতি ফাদার ডমিনিক হালদারের নিকট খ্রিস্টান ধর্মের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সময়ের আর্বতে বড়দনি আজ পেয়েছে সার্বজনীন উৎসবরে আবহ। তবে শুরু থেকেইে কিন্তু এমন ছিল না। যিশু খ্রিষ্ট, যার জন্মদিন উপলক্ষ্যে বড়দিন পালন করা হয়। তার মৃত্যুর বহু বছর পর থেকে শুরু হয় এই উৎসব পালন। প্রায় দুই হাজার বছর আগে মাতা মেরি (বিবি মরয়িম) গর্ভে জন্মে ছিলেন যিশু। তবে যিশুর জন্ম হয়েছিল অলৌকিক ভাবে। মেরি ছিলেন ইসরাইলের নাজারেথবাসী যোসেফের বাগদত্তা। সৎ, ধর্মপ্রাণ ও সাধু এই মানুষটি পেশায় ছিলেন কাঠমিস্ত্রি।

একদিন এক স্বর্গদূতের (ফেরেস্তা) কাছ থেকে মরিয়ম জানতে পারেন, মানুষের মুক্তির পথ দেখাতে তাঁর গর্ভে আসছেন ঈশ্বরের পুত্র। দূত শিশুটির নাম যিশু রাখার নির্দেশ দেন। বিয়ের আগেই মেরির সন্তান হচ্ছে জেনে ধর্মপ্রাণ যোসেফ খুব চিন্তিত হয়ে পড়েন। তিনি সিদ্ধান্ত নেন গোপনেই ত্যাগ করবেন মেরিকে। কিন্তু সেই স্বর্গদূত এসে যখন ঈশ্বরের পরিকল্পনা যোসেফের কাছে খুলে বলেন, তখন যোসেফ রাজি হয়ে যান মেরিকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে। যোসেফের গ্রাম নাজারেথ ছিল জুদেয়া রাজ্যের একটি শহর। রাজার নির্দেশে তখন রাজ্যজুড়ে চলছে আদমশুমারির কাজ। কর দেওয়া ও নাম লেখানোর জন্য হাজার হাজার মানুষ বেথেলহেমে যান। মেরিকে গাধার পিঠে বসিয়ে যোসেফও রওয়ানা দেন বেথেলহেমে। পথেই মেরির গর্ভবেদনা ওঠে। রাজ্যরে মানুষের ভিড়ে বেথেলহেমের কোনো সরাইয়ে জায়গা হয় না তাদের। অবশেষে উপায়ন্তর না দেখে সন্তান জন্মদানের জন্য মেরিকে এক গোয়াল ঘরে ঠাঁই নিতে হয়। সেখানেই জন্ম  নেন যিশু। যিশুর জন্মের অনেক বছর পর থেকে খ্রিষ্ট ধর্মাবলম্বীরা এ দিনকে আনন্দ ও মুক্তির দিন হিসেবে পালন করতে শুরু করে।

২৫ডিসেম্বর বড়দিন পালন করা হয় বলে অনেকের ধারণা এই দিনেই যিশু খ্রিষ্ট জন্মগ্রহণ করেছিলেন। এই ধারণা ঠিক নয়। প্রকৃতরূপে যিশুর জন্মগ্রহণের সঠিক দিন-ক্ষণ পাওয়া যায় না। ২০০খ্রিষ্টাব্দের দিকে মিসরে একদল মানুষ যিশুর জন্মদিন পালন শুরু করে। ২২১খ্রিষ্টাব্দে মিসরের একটি দিনপঞ্জিতে লেখা হয়েছিল, মা মারিয়া ২৫মার্চ গর্ভধারণ করেন। এ বিষয়টি রোমান ক্যালেন্ডারেও ছিল। এ ক্যালেন্ডারে সূর্যদেবতার প্রতি শ্রদ্ধা নিবেদনের উৎসবের কথাও রয়েছে। ইতিহাস রয়েছে, ৩৩৬খ্রিস্টাব্দে রোমে সর্বপ্রথম বড়দিন উৎযাপন শুরু হয়। এরপর তা ছড়িয়ে পড়ে অন্যান্য দেশেও। ৩৫৪খ্রিষ্টাব্দের রোমান ক্রমপঞ্জিতে ২৫ডিসেম্বর যিশুর জন্মদিন উল্লেখ করে দিনটিকে যিশুর জন্মদিবস হিসেবে ঘোষণা করা হয়।

পরবর্তীতে ৪৪০সালে পোপ একে স্বীকৃতি দেন। মধ্যযুগে বড়দিন উৎসব আরো জনপ্রিয়তা অর্জন করে। ৮০০খ্রিষ্টাব্দের এই দিনে জার্মানির রাজা রোমান সম্রাট হিসেবে গির্জা কর্তৃক মুকুট ধারণ করেন। ১০০০খ্রিষ্টাব্দে রাজা সেন্ট স্টিফেন হাঙ্গেরিকে খ্রিষ্টান রাজ্য ঘোষণা করনে। ১০৬৬খ্রিস্টাব্দে রাজা উইলিয়াম ইংল্যান্ডের মুকুট ধারণ করেন। ক্রিসমাস উৎসব প্রসারে এগুলো বেশ প্রভাব ফেলে। তবে প্রটেষ্টান্ট সংস্কারের সময় একদল লোক বড়দিন পালনের বিরোধিতা শুরু করে। তাদের অভিযোগ, উৎসবটি পৌত্তলিক এবং ধর্মীয়ভাবে এর কোনো তাৎপর্য নেই। এর পরিপ্রেক্ষিতে ইংল্যান্ডের গোঁড়া শাসকরা ১৬৪৭সালে বড়দিন উৎসব পালন নিষিদ্ধ করে। অবশ্য একটি নির্দিষ্ট সময়ের পর এ নিষেধাজ্ঞা উঠে যায়। বর্তমানে শুধু ক্যাথলিক নয়, প্রটেষ্টান্টরাও এ উৎসব পালন করে। বিশ্বের অধিকাংশ দেশে ২৫ডিসেম্বর বড়দিন পালিত হলেও রাশিয়া, জর্জিয়া, মিসর, আর্মেনিয়া, ইউক্রেন ও সার্বিয়ায় ব্যতিক্রম। জুলিয়ান ক্যালেন্ডারের জন্য এ দেশগুলোতে ক্রিসমাস পালতি হয় ৭জানুয়ারি।

উত্তর ইউরোপীয়রা যখন খ্রিস্টধর্ম গ্রহণ করে তখন পৌত্তলিকতার প্রভাবে ক্রিসমাস শীতকালীন উৎসবের মতো পালন শুরু হয়। ফলে সেখানকার এ উৎসবে শীত উৎসবের অনুষঙ্গও জড়িত হয়েছে। এখন পর্যন্ত স্ক্যান্ডিনেভীয়রা এ দিনটিকে ‘জুন’ উৎসব বলে থাকে। পূর্বদেশ অর্থাৎ এশিয়া মাইনরের দেশগুলোতে ৬জানুয়ারি এ উৎসব পালন করা হয়। ৬জানুয়ারি যিশুর ব্যাপ্টিজম বা দীক্ষাস্নান দিবস। দিনক্ষণ সঠিক ভাবে জানা না গেলেও, বড়দিন উদযাপন বর্তমানে এক সার্বজনীন রূপ পেয়েছে। প্রায় দুই হাজার বছর আগে যিশু খ্রিষ্ট মানুষকে দেখিয়ে ছিলেন মুক্তি ও কল্যাণের পথ। বড়দিনে তাই তাকে গভীর ভাবে স্মরণ করে সারাবিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়।বড়দিন উপলক্ষ্যে সবাইকে জানাই শুভ বড়দিন ও ইংরেজী নববর্ষের অগ্রীম শুভেচ্ছা।


ঝিকরগাছায় ডিজিটাল বাংলাদেশ দিবস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঝিকরগাছায় ডিজিটাল বাংলাদেশ দিবস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 

আফজাল হোসেন চাঁদ :

‘যদিও মানছি দুরত্ব তবুও আছি সংযুক্ত’ এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ঝিকরগাছায় ডিজিটাল বাংলাদেশ দিবস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের ভিডিও কনফারেন্স রুমে আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. তপনেশ্বর রায়, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি অফিসার আনোয়ারা বেগম, সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক আব্দুল কাদের, উপজেলা ব্যানবেইস অফিসার মোঃ তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহানাজ বেগম, অফিস সহকারী আবু হেনা মোস্তফা কামাল, শাহ জালাল, হিসাব সহকারী তপন রায় প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ।

ঝিকরগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আফজাল হোসেন চাঁদ :

ঝিকরগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন রাইটস যশোর'র সহযোগীতায় ও ঝিকরগাছা নারী নির্যাতন প্রতিরোধ প্লাটফর্মের আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে যশোর-বেনাপোল মহাসড়কে মানববন্ধন মানববন্ধন ও বিএম হাই স্কুলের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী নির্যাতন প্রতিরোধের উপজেলা পর্যায়ের প্লাটফরমের সভাপতি লুবনা তাক্ষী।


এসময় উপস্থিত ছিলেন, রাইটস যশোর'র প্রজেট অফিসার প্রণব ধর, উপজেলা পর্যায়ে প্লাটফরমের উপদেষ্টা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, যুগ্ম আহবায়ক পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নিমাই চন্দ্র ঘোষ, যুগ্ম আহবায়ক ও ডিআরও সংগঠনের নির্বাহী পরিচালক মনিরা বেগম, সদস্য সচিব ও জেডিও সংগঠনের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, কলমীলতা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শাহিনা জামান, মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতানা আহম্মেদ, উপজেলা শাখার সভাপতি সাজ্জাদ নুরুল হক বিন্তু, সিনিয়র সহ সভাপতি শাহানুর কবির হ্যাপি, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল, যুগ্ম সম্পাদক বাবুল আখতার বাবু, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাব্বি, কোষাধ্যক্ষ মাকিল আহমেদ মিলন, প্রচার সম্পাদক রত্না বেগম, পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও প্রতিবন্ধী সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএম হাই স্কুলের সহকারী শিক্ষক রোজী মৃধা।

 

ঝিকরগাছায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার

ঝিকরগাছায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যবাহী ঝিকরগাছা সরকারি এম.এল.মডেল হাই স্কুলের সভা কক্ষে মঙ্গলবার সকাল ১০টার সময় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জেনে, বুঝে বিদেশ যাই অর্থ, সম্মান দুটোই পাই এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোঃ হুসাইন শওকত।

উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা জনশক্তির এ.আই রাহেনুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, টিটিসি যশোরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী সাদেকা সুলতানা, ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধানগণ, উপজেলা পর্যায়ের সংবাদকর্মী, পৌরসভার কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ সহ সর্বমোট ৭০জন জনপ্রতিনিধিদের নিয়ে এই আয়োজনের পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ।

ঝিকরগাছা আন্তর্জাতিক নারী দিবসের র‌্যালি ও আলোচনা সভা

ঝিকরগাছা আন্তর্জাতিক নারী দিবসের র‌্যালি ও আলোচনা সভা

আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
            শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা ও প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার এই স্লোগানে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২০ পালন করা হয়েছে।
রবিবার সকাল ১০টার সময় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বাহির হয়ে বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদের মধ্যে এসে শেষ হয়।
র‌্যালি শেষে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে সকাল সাড়ে ১০টায় আলোচলা সভার অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ডাক্তার কাজী নাজিব হাসানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আখতার সুলতানার স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদা আফরোজ, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা ওয়ান-স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) প্রোগ্রাম অফিসার বিকাশ কুমার মন্ডল, কম্পিউটার অপারেটর আশিষ কুমার ঘোষ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্র্যাক্টর মোছাম্মদ নাজনীন নাহার, উপজেলা তথ্য আপা রুকসানা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প কর্মকর্তা শিপ্রা রানী ঘোষ।
ঝিকরগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালনের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

ঝিকরগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালনের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা ও প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার এই স্লোগানের যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়েজনে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২০ পালনের লক্ষ্যে ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলে বৃহস্পতিবার সকাল ১০টায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ডাক্তার কাজী নাজিব হাসানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আখতার সুলতানার স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, উপজেলা ওয়ান-স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) প্রোগ্রাম অফিসার বিকাশ কুমার মন্ডল, কম্পিউটার অপারেটর আশিষ কুমার ঘোষ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, উপজেলা তথ্য আপা রুকসানা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প কর্মকর্তা শিপ্রা রানী ঘোষ।
আধুনিক পদ্ধতিতে নতুন জাতের ফুল উৎপাদন ও বাজার সম্প্রসারনের লক্ষ্যে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি ও সাধারন সম্পাদকের বিদেশ ভ্রমন

আধুনিক পদ্ধতিতে নতুন জাতের ফুল উৎপাদন ও বাজার সম্প্রসারনের লক্ষ্যে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি ও সাধারন সম্পাদকের বিদেশ ভ্রমন

আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক : 
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ফুলের রাজ্যের অতি পরিচিত মুখ বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক ইমাদুল হোসেনসহ সর্বমোট ১২ জনের প্রতিনিধি দলের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় সংক্রান্ত ১০ দিনের জন্য বুধবার সকাল ১১টার সময় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ফিলাইটে অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড ভ্রমণে গেছেন। এই ভ্রমণের মূল লক্ষ্যে হল আধুনিক পদ্ধতিতে নতুন জাতের ফুল উৎপাদন ও বিদেশে বাজার সম্প্রসারণ।
১০ দিনের জন্য অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড ভ্রমণে তাদের সফর সঙ্গী হলেন মোঃ  ইউসুফ, আরিফুর রহমান অপু, দেওয়ান আশরাফুল, আলী ইমরান রেজা, নিখিল কুমার দাস, তৌহিদ রশিদ খান, মোঃ মাসুদ হোসেন পলাশ, মোঃ সুজাত হোসেন, মোঃ ইমামুল হোসেন, মোঃ টিপু সুলতান।
ভ্রমণটি মূলত কৃষি মন্ত্রণালয়ের অধীনে, কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বাজার কাঠামো, সংরক্ষণ ও পরিবহন সুবিধার মাধ্যমে ফুল বিপণন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের মাধ্যমে ভ্রমণ কর্মসূচীটি বাস্তবায়িত হচ্ছে।
বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম ফুল উৎপাদন ও বাজার ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ইতোপূর্বে কয়েকটি দেশ ভ্রমণ করেছেন এবং প্রতিটি ভ্রমণে ঐ দেশের প্রযুক্তি আমাদের দেশে ফুল উৎপাদন ও বাজার ব্যবস্থা উন্নয়নে প্রয়োগ করেছে।
ভ্রমনের মাধ্যমে যে সকল প্রযুক্তি-জ্ঞান অর্জন করেছেন এবং দেশে তার সফল বাস্তবায়ন করেছেন তার তথ্য হল নতুন জাতের ফুল জারবেরার চারার  সন্ধানে ২০০৬ সালে ৮ দিনের সফরে পশ্চিম বাংলা-ভারত। নতুন জাতের ফুল উৎপাদন পদ্ধতি দেখা, দিল্লীর আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ এবং সেড নির্মাণে যন্ত্রাংশ পরিদর্শনে ২০০৭ সালে ১০ দিনের সফরে বেঙ্গালোর, দিল্লী- ভারত।
আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ এবং নতুন জাতের ফুল, জারবেরার চারা আমদানী করে ৫ জন কৃষকসহ নিজে প্রথম উৎপাদনে যায়, বর্তমানে জারবেরা ফুল দেশের জনপ্রিয় ফুল হিসেবে বাজার পেয়েছে। একই বছরে তিনি নিজে বাংলাদেশে বাণিজ্যিক ভাবে প্রথম লিলিয়াম ফুল উৎপাদন করে সফলতা অর্জন করেন ২০০৭ সালের ১০দিনের সফরে পুনে, মহারাষ্ট- ভারত।
আন্তর্জাতিক ফুলের মেলায় অংশগ্রহণে দেশে উৎপাদিত ফুলের পরিচিতি লাভে ২০০৯ সালে ৯দিনের সফরে সিউল-দক্ষিণ কোরিয়া। দেশে উৎপাদিত ফুলের বাজার তৈরী করা ও পট ফ্লাওয়ার সম্পর্কে ধারণা গ্রহণে ২০১১ সালে ১০ দিনের সফরে সিউল-দক্ষিণ কোরিয়া।
চীনের বাজার পরিদর্শন, নতুন প্রযুক্তিতে ফুলউৎপাদন পদ্ধতি জানা ও রোজ ক্যাপ পদ্ধতি দেশে চালু করার লক্ষ্যে ২০১২ সালে ৮দিনের সফরে বেইজিং-চীন, লিলিয়াম। ফুলের মাদার প্লান্ট আমদানী এবং বিশ্বের সব থেকে বড় বাজার ফ্লোরিক্স ফ্লোরা মার্কেট পরিদর্শন, পরবর্তীতে দেশে ঐ ধরণের কার্যক্রম চালুর লক্ষ্যে ফুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও আধুনিক ভাবে ফুলের বাজার স্থাপন করেন ২০১৬ সালে ৭দিনের সফরে নেদারল্যান্ডে যান।

ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন

ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন

আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
    আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধায় ভাষা আন্দোলনে শহীদদের স্মরণের রাত ১২ টা ০১মিনিটের সময় যশোরের ঐতিহ্যবাহী ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল প্রাঙ্গনে পৌরসদরের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এবং শুক্রবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল, ঝিকরগাছা বিএম হাই স্কুল সহ পৌরসদরের অনান্য স্কুল কলেজ শিক্ষার্থীবৃন্দ, উপজেলা পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ হাতে ফুল নিয়ে খালি পায়ে প্রভাতফেরির মাধ্যমে শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) ডাক্তার কাজী নাজিব হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সহসভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ,  থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ আবু হেনা মিলন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ, ব্যানবেইস অফিসার মোঃ তরিকুলইসলাম, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ, জেডিও সংগঠনের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির প্রমুখ।

ভারতের স্বামী বিবেকানন্দ এ্যাওয়ার্ড-২০২০ পেলেন ঝিকরগাছার এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার নাথ

ভারতের স্বামী বিবেকানন্দ এ্যাওয়ার্ড-২০২০ পেলেন ঝিকরগাছার এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার নাথ

আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়নের অর্ন্তগত এফ.জে.ইউ.বি (বেনেয়ালী) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ঝিকরগাছা বিএম হাইস্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বাঁকড়া জে.কে মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক বাবু স্বপন কুমার নাথ কে  সাউথ এশিয়া সোস্যাল কালচারালের শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৬ ফেব্রুয়ারী সন্ধ্যায় আরশি ফ্রেমে বাধ্যতে সারস্বত ও শ্রুতিবৃত্ত এর যৌথ প্রয়াসে সত্যজিৎ রায় অডিটোরিয়া ভারত বাংলাদেশ সম্প্রীতি উৎসব এ দু’বাংলার অংশগ্রণে ভারতের স্বামী বিবেকানন্দ এ্যাওয়ার্ড-২০২০ পেলেন।
উল্লেখ্য, তিনি শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২৬ অক্টোবর বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক ‘জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড-২০১৯, ২৭ ডিসেম্বর হিউম্যান রাইটস্ পিস এ্যাওয়ার্ড- ২০১৯, ২৮ ডিসেম্বর মহান বিজয় দিবস এ্যাওয়ার্ড- ২০১৯ পেয়েছেন। 

ট্রাম্পকে আন্তর্জাতিক আদালতে নিতে চায় ইরান

ট্রাম্পকে আন্তর্জাতিক আদালতে নিতে চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তর্জাতিক আদালত নিতে চায় ইরান। নেদারল্যান্ডের হেগেতে অবস্থিত আন্তর্জাতিক আদালতে ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করা হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করেই এমন পরিকল্পনা রয়েছে তেহরানের।
গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে জেনারেল সোলেইমানিকে হত্যা করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সে কারণেই ট্রাম্পকে বিচারের মুখোমুখি করতে চায় তেহরান।
ইরান যদি আন্তর্জাতিক আদালতে এ বিষয়ে মামলা করে তবে তা হবে ওয়াশিংটনের জন্য লজ্জাজনক। সৌদির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ডের পর গত বছর একটি প্রতিবেদন লিখেছিলেন জাতিসংঘের তদন্তকারী অ্যাগনেস কালামার্ড। তার মতে, জেনারেল সোলেইমানির হত্যাকাণ্ড সম্ভবত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
ট্রাম্পের বিরুদ্ধে ইরানের মামলা তেহরানের সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভকে ভিন্ন মাত্রায় প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে। গত বুধবার সোলেইমানির হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান। এর কয়েক ঘণ্টার মধ্যেই তেহরানের ইমাম খামেনি বিমানবন্দরের কাছেই ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়।
প্রথমদিকে বিমান বিধ্বস্তের বিষয়টি অস্বীকার করা হলেও পরে এর দায় স্বীকার করেছে ইরান। এদিকে, ১৭৬ আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া বিমানের অধিকাংশ যাত্রীই ছিল ইরানের নাগরিক। ফলে কর্তৃপক্ষের মিথ্যাচারের বিরুদ্ধে সরব হয়ে বিক্ষোভ শুরু করে ইরানিরা।
এখন যদি ইরান আন্তর্জাতিক আদালতে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিচারের মুখোমুখি করতে পারে তবে জনগনের ক্ষোভ কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে। ইউক্রেনের ওই বিমানটি বিধ্বস্ত হওয়ার ৩ দিন পর ইরান জানিয়েছে, ভুলবশত বিমানটি ভূপাতিত করা হয়েছে। এদিকে বুধবার ইউক্রেনের ওই বিমানটিতে ক্ষেপণাস্ত্রের আঘাতের একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে ইরানি বিপ্লবী গার্ডের হেফাজতে রাখা হয়েছে।
ইরানের গণমাধ্যমে দেশটির বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলির বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সোলেইমানিকে হত্যার ঘটনা এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড। আমরা এ বিষয়ে ইরাক এবং আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে চাই।
সূত্র : আজকের দর্পণ।
বাংলাদেশের প্রশংসায় নরেন্দ্র মোদি

বাংলাদেশের প্রশংসায় নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ২০১৪ সাল থেকে ‘অভূতপূর্ব’ ও ‘বিস্ময়কর’ গতিতে এগিয়েছে বাংলাদেশ।বুধবার নয়াদিল্লিতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে এক সাক্ষাতে বাংলাদেশ বিষয়ে এমন প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর আকরাম উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে সংবাদ সংস্থা ইউএনবি জানায়, ‘রেইজিনা সংলাপে অংশ নিতে নয়াদিল্লিতে অবস্থান করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।
আলাপকালে মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেয়ার অনুরোধ জানান। এ সময় মোদি বলেন, ২০১৪ সাল থেকে বাংলাদেশের যে অভূতপূর্ব অগ্রগতি আমি লক্ষ্য করেছি, তা আক্ষরিক অর্থেই বিস্ময়কর।’
প্রসঙ্গত, নয়াদিল্লিতে চলমান রেইজিনা সংলাপে আগত বিশ্বের অন্যান্য দেশের মন্ত্রীবর্গের সঙ্গে বাংলাদেশের তথ্যমন্ত্রীও ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমন্ত্রণ পান।
সূত্র : গ্রামের সংবাদ।
ইউএইকে বন্দর ও জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ইউএইকে বন্দর ও জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর


অফিস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বন্দর, জাহাজ নির্মাণ এবং আইসিটি খাতে বিনিয়োগ করতে দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বাসসের।
সোমবার ডিপি ওয়ার্ল্ডসহ ইউএই’র কোম্পানিগুলোর একটি প্রতিনিধিদল শাংগ্রি-লা হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘জ্বালানি ও বিদ্যুৎ খাতের পাশাপাশি বন্দর, জাহাজ নির্মাণ ও আইসিটি খাতে আমরা আপনাদের ব্যাপক বিনিয়োগ প্রত্যাশা করছি।’ সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
ইহসানুল করিম বলেন, ডিপি ওয়ার্ল্ডের পৃথক প্রতিনিধিদল যার নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েম, আমিরাত জাতীয় তেল কোম্পানি’র (ইএনওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ হুমাইদ আল ফালাসি এবং দুবাই শাসক পরিবারের সদস্য শেখ আহমেদ ডালমুখ আল মকতুম এমএকে পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ীদের একটি দলও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান।
বৈঠকে ডিপি ওয়ার্ল্ড- বিশ্বের নেতৃস্থানীয় সাপ্লাই চেন সলিউশন, কার্গো লজিস্টিকস, বন্দর পরিচালনা,সমুদ্র যাত্রা সংশ্লিষ্ট সংস্থা- প্রধানমন্ত্রীকে সোনাগাজীতে ১৩শ’ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অগ্রগতির বিষয়ে অবহিত করেন। বাংলাদেশ সরকার এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য জমি বরাদ্দ দেয়।
প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের বিশেষ করে ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে একটি হাইটেক পার্ক স্থাপনের আহবান জানান। সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী নেতৃবৃন্দ বাংলাদেশের আইসিটি খাতের অগ্রগতির প্রশংসা করেন।
তারা বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ‘আউটসোর্সিং’ সরবরাহকারী দেশ।
এ সময় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমিরাতের জাতীয় তেল কোম্পানি (ইএনওসি) এবং বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পিএমও সচিব মোহাম্মদ তোফাজ্জ্বল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কেএম সাখাওয়াত মুন উপস্থিত ছিলেন।
সূত্র : দৈনিক আমাদের পত্রিকা ।