ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকারের যশোর জেলা কমিটির আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালন

SHARE

চাঁদনী বিডি ডেস্ক :

ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার(আই ওয়াই সি এম) এর যশোর জেলা কমিটির আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। যুবকরা চাইলেই পারে বিশ্বকে পরিবর্তন করতে, এই ধারণা টি শুধু চিন্তাধারার মধ্যে সীমাবন্ধ না রেখে বাস্তবে রূপ দিতে কাজ করে যাচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার।বৃহস্পতিবার (১২ই আগস্ট)আন্তর্জাতিক যুব দিবস-২০২১ পালন উপলক্ষে নানা পদক্ষেপ গ্রহণ করে ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার যশোর জেলা কমিটি।

অনুষ্ঠানের অংশ হিসেবে ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার যশোর জেলা কমিটির সকল সদস্যবৃন্দ যশোর যুব উন্নয়ন অধিদপ্তর পরিদর্শন করেন। এসময় যশোর যুব উন্নয়ন অধিদপ্তর এর সহকারী উপ-পরিচালক জাকির হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত এবং যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত যুবকদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ সম্পর্কে আলোচনা করেন জেলা কমিটির সদস্যরা।

জেলা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার যশোর জেলা কমিটির প্রেসিডেন্ট মো: আলফাজ উদ্দিন, ভাইস-প্রেসিডেন্ট খন্দকার রিফাতুজ্জামান আলিফ, সাধারণ সম্পাদক মাশিয়াত মোর্তজা, যুগ্ম সম্পাদক শেখ রায়হান কিবরিয়া, প্রজেক্ট লিডার গালিব হাসান, মাহমুদ হাসান, সাজিদ হাসান, শাহরিয়ার রহমান, উপদেষ্টা সালমা খানম সহ অন্যান্য সদস্যরা। 

আলোচনা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গনে বৃক্ষরোপণে অংশ নেন সদস্যরা। অনুষ্ঠানের পরবর্তী অংশ হিসাবে যশোর নিউমার্কেট মাস্ক বিতরণ করোনা সম্পর্কিত সচেতনতামূলক প্রচারণা চালান তারা। এবং সবশেষে দুঃস্থ মানুষদের মাঝে বস্ত্র বিতরণ এর মধ্য দিয়ে শেষ করা হয় আন্তর্জাতিক যুব দিবস পালনের আনুষ্ঠানিকতা


SHARE

0 মন্তব্য(গুলি):