আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) এর মনোনয়নপত্র সংগ্রহ

SHARE
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) এর মনোনয়নপত্র সংগ্রহ
বিএনপির ধানের শীর্ষে সাবিরা সুলতানা মুন্নী ও জামায়াতের দাড়িপাল্লায় ডা. মোসলেহ উদ্দিন ফরিদ
আফজাল হোসেন চাঁদ :
আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় ভাবে নির্বাচিত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীর্ষে মোছা. সাবিরা সুলতানা মুন্নী ও বাংলাদেশ জমায়াতে ইসলামীর দাড়িপাল্লার ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। 
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোছাঃ রনী খাতুনের হাত থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোছা. সাবিরা সুলতানা মুন্নী।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ ও কাজী আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশফাকুজ্জান খান রনি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অপর দিকে বেলা সাড়ে ১১টার সময় বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন নির্বাচনী পরিচালক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
এ সময় তার সাতে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, চৌগাছা উপজেলা আমির মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, ঝিকরগাছা উপজেলা আমির মাওলানা আব্দুল আলীম, নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশীদ, চৌগাছা পৌর আমির মাওলানা আব্দুল খালেক ও সেক্রেটারি ডা. জিল্লুর রহমান, ঝিকরগাছা পৌর আমির আব্দুল হামিদ, মাস্টার ইমদাদুল হক, রফিউদ্দিন, রহিদুল ইসলাম খান, মাওলানা গিয়াস উদ্দিন সহ আরও অনেক।

SHARE

0 মন্তব্য(গুলি):