ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভায় : ডিসি মো. আশেক হাসান

SHARE

ঝিকরগাছায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভায় : ডিসি মো. আশেক হাসান

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে যশোর জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান এর সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীরমুক্তিযোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দের সাথে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের হলরুমে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান। এসময় তিনি তার বক্তব্যে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি এ ব্যাপারে সকলকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নুরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ শাহজালাল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধার রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক রেজাউল হোসেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসানুর রহমান, ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইলিয়াস উদ্দিন, বাঁকড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শামসুর রহমান, বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আকবর হোসাইন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি দুলাল অধিকারী বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দত্ত, উপজেলা ছাত্র সমন্বয়ক প্রতিনিধি আঁখি খাতুনসহ আরও অনেকে।


SHARE

0 মন্তব্য(গুলি):