চাঁদনী বিডি অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় : প্রশাসনের পদক্ষেপ ও পশু চিকিৎসকের দৌড়ঝাঁপ
আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা উপজেলার পশু চিকিৎসক মুক্তার আলী চালাচ্ছে রাম রাজত্ব ও ‘কৃত্রিম প্রজনন বা বীজ’ সরকার কতৃক নির্ধারিত ফি ৭৫টাকা এর বাহিরে গিয়ে তিনি ১২শত টাকায় বিক্রয় করার অভিযোগের উপর সম্প্রতি সোমবার (০১ সেপ্টেম্বর) চাঁদনী বিডি অনলাইন পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় উপজেলা প্রাণি সম্পদ অফিসার পদক্ষেপ গ্রহণ করেছেন। এছাড়াও সত্য সংবাদ উপস্থাপন হওয়ার কারণে পশু চিকিৎসক মুক্তার আলী তার অন্যায়ের রাম রাজত্ব ছেড়ে এখন সংবাদকর্মীদের কলম বন্ধ করতে সুকৌশলে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
তথ্য অনুসন্ধানে জানা যায়, এইচএফ (হলেষ্টিয়ান ফ্রিজিয়ান)-১০০% ওস্কাভ এর কৃত্রিম প্রজনন বা বীজ এর বাজার মূল্য ১৪০-১৫০টাকা। তবে সম্প্রতি সময়ে এসসিআই কোম্পানীর বীজের ডিলার ও সাবেক সংবাদিক পরিচয়ধারী পশু চিকিৎসক মুক্তার আলী বিগত ২৪/০৪/২০২৫ইং তারিখে ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে রয়েল/ রাফিজা নামের এক মালিকের একটি গাভির এইচএফ (হলেষ্টিয়ান ফ্রিজিয়ান)-১০০% ওস্কাভ এর কৃত্রিম প্রজনন বা বীজ সকাল ও বিকালে ২বারে ২ডোজ দিয়ে সর্বমোট ২হাজর ৪শত টাকা নিয়েছেন।
সরকারি ভাবে কৃত্রিম প্রজনন চার্জ তরল সিমেন দ্বারা কৃত্রিম প্রজনন ফি ৫০টাকা, হিমায়িত সিমেন দ্বারা কৃত্রিম প্রজনন ফি ৭৫টাকা নিধারণ এবং উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটোরিনারি হাসপাতালের বিভিন্ন সেবার মূল্য তালিকায় উল্লেখিত সরকারি ফি সহ বেসরকারি সংস্থার ফি হিমায়িত ১৫০টাকা এর সাথে সরকারি ভাবে ৪০টাকা ও বেসরকারি ভাবে ৫০টাকা কর্মীর পারিশ্রমিক এবং সরকারি ও বেসরকারি উভায়ের দূরত্ব অনুযায়ী যাতায়াত খরচ প্রতি কি. মি. ২০টাকা (সর্বোচ্চ ১০কি. মি.) নির্ধারণ করা থাকলেও সরকারি নিয়মনীতিকে তোয়াক্কা না করে বা সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এসসিআই কোম্পানীর বীজের ডিলার ও সাবেক সংবাদিক পরিচয়ধারী পশু চিকিৎসক মুক্তার আলীর বিরুদ্ধে উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মাসুমা আখতার মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) তাৎক্ষনিক কার্যকারী পদক্ষেপ গ্রহণ করে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন।
যাহা আগামী ০৩ কর্মদিবসের মধ্যে উপজেলা প্রাণি সম্পদ অফিসারের দপ্তরে সন্তোষজনক জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বলে উপজেলা প্রাণি সম্পদ অফিসার সূত্রে জানা গেছে। দপ্তরের তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহনের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মী ও সচেতন মহলের নেতৃবৃন্দ।
অপরদিকে, অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ায় এসসিআই কোম্পানীর বীজের ডিলার ও সাবেক সংবাদিক পরিচয়ধারী পশু চিকিৎসক মুক্তার আলী সত্য সংবাদ উপস্থাপনে সংবাদকর্মীদের কলম থামাতে তিনি সহ তার অনুসারীদের দ্বারা প্রকাশ্যে ও ফেসবুকে হুমকি ধামকিসহ বিজ্ঞ আদালতে ১০লক্ষ টাকার মানহানী মামলা করা হুমকি প্রদর্শন করছেন।

0 মন্তব্য(গুলি):