ঝিকরগাছায় অন্যের কার্ডের চাল আত্মসাৎ করতে গিয়ে ভ্রাম্যমান আদালতে ৭দিনের জেল

SHARE

ঝিকরগাছায় অন্যের কার্ডের চাল আত্মসাৎ করতে গিয়ে ভ্রাম্যমান আদালতে ৭দিনের জেল

আফজাল হোসেন চাঁদ :

‎যশোরের ঝিকরগাছায় অন্যের কার্ডের চাল আত্মসাৎ করতে গিয়ে ভ্রাম্যমান আদালতে ৭দিনের  জন্য জেল যেতে হয়েছে সুমন হোসেন নামের এক ব্যক্তির। তিনি দোসতিনা গ্রামের বাসিন্দা।

‎ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার শিমুলিয়া ইউনিয়নের খাদ্যবান্ধবের গঙ্গাধারপুর পয়েন্টে বুধবার (২৭ আগষ্ট) দুপুরে আবুল বাশার (৬৫) নামের এক বৃদ্ধর একটি খাদ্যবান্ধবের কার্ড নিয়ে প্রতারক সুমন হোসেন চাল উঠাতে চান। 

তখন উক্ত পয়েন্টে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার। সুমনের কার্যক্রম দেখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সন্দেহ হয়।

এসময় তিনি সুমনের নিকট থেকে খাদ্যবান্ধবের কার্ড সংগ্রহ করে সুমনকে সাথে নিয়ে প্রকৃত কার্ডধারী বৃদ্ধার বাড়িতে উপস্থিত হন। পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের তার বাড়িতে দেখে বৃদ্ধা অঝোরে কেঁদে ফেলেন।

‎পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার প্রকৃত কার্ডধারী বৃদ্ধার মাঝে খাদ্যবান্ধবর চাল বিতরণ করেন।

এরপর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনি আটক সুমন হোসেনকে ৭দিনের জেল প্রদান করে জেল হাজতে পাঠিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার ফাতেমা সুলতানা, উপজেলা মাধ্যমিকের একাডেমী সুপারভাইজার ও শিমুলিয়া ইউনিয়নের প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বিশ্বাস, ট্যাগ অফিসার মুকেশ কুমারসহ আরও অনেকে।

SHARE

0 মন্তব্য(গুলি):