ঝিকরগাছার মাগুরায় জামায়াতের কর্মী সম্মেলন
আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা উপজেলার ২নং মাগুরা ইউনিয়নে কায়েমকোলা কাঁচা বাজারে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হুসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি আশরাফুল আলমের সঞ্চালনায় কর্মী সম্মেলনে অনুষ্ঠানের প্রধান অতিথি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ডা. মোহাম¥দ মোসলেহ উদ্দিন ফরিদ।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী বিশ্বাস করে আদর্শ রাষ্ট্র বিনির্মাণের জন্য আদর্শ মানুষ প্রয়োজন। তাই জামায়াতে ইসলামী প্রতিষ্ঠাকাল থেকেই আদর্শ মানুষ তৈরীর কাজ করছে। জামায়াতে ইসলামীর ছায়াতলে অসংখ্য আদর্শ মানুষ রয়েছে। ইতোপূর্বে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান হয়ে দেশের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে নিজেদের নৈতিকতার প্রমাণ দিয়েছে। আমারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে এসব অপকর্ম বন্ধ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা আমির মাওলানা আব্দুল আলিম, নায়েবে আমির অধ্যাপক হারুন আর রশীদ, উপজেলা সহকারী সেক্রেটারির দ্বয় শেখ আব্দুর রকিম, আধ্যাপক মশিউর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0 মন্তব্য(গুলি):