ঝিকরগাছার শিমুলিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও তাফসীরুল কুরআন বিতরণ

SHARE

ঝিকরগাছার শিমুলিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও তাফসীরুল কুরআন বিতরণ

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার ৩নং শিমুলিয়া ইউনিয়নে জুলাই শহীদ জাবির আল-আমিন স্মৃতি সংসদ’র উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আগত রোগীদের  মাঝে তাফসীরুল কুরআন বিতরণ করা হয়। শিমুলিয়া ইউনিয়ন থেকে প্রায় ২হাজার মানুষ এই মেডিকেল ক্যাম্পে সেবা  নিতে আসেন। মাদ্রাসা ভবনে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হয়। রোগীদের ওষুধ  ও চশমা  প্রদান করা হয়েছে এবং আদ্- দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেছেন।

মোকামতলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ডা. মোহাম¥দ মোসলেহ উদ্দিন ফরিদ। এসময় তিনি তার বক্তব্যে বলেন, সেবা হচ্ছে প্রকৃত ধর্ম। এ জন্য আপনাদের সেবা দেওয়ার জন্য এসেছি আগত সকল রোগীদের ধৈর্য্য সহকারে সেবা নেওয়ার আহ্বান জানান। 

শহীদ জাবির আল-আমিন স্মৃতি সংসদ’র সভাপতি মাহবুব উল আলম মন্টুর সভাপতিত্বে ও সেক্রেটারি এ্যাড. আবিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের পরিচালক ইমদাদুল হক, বিশিষ্ট সমাজ সেবক নুরুজ্জামান, মোকামতলা দাখিল মাদ্রাসা সভাপতি এনামুল কবির, জহিরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, পাল্লা গ্রাম থেকে চোখের সমস্যার জন্য ডাক্তার দেখাতে আসা ময়না খাতুন বলেন, আমি চোখের সমস্যার জন্য চিকিৎসা নিতে এসেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের সেবা পেয়েছি। এই সেবা পেয়ে আমি সন্তুষ্ট।

বোধখানা গ্রাম থেকেমেডিসিন সমস্যার জন্য ডাক্তার দেখাতে আসা আলী হোসেন বলেন, আমি মেডিসিন সমস্যার জন্য চিকিৎসা নিতে এসেছি। আমি আর্থিক ভাবে সংকটে ছিলাম। দীর্ঘদিন ধরে অনেক অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ ফ্রি ক্যাম্প অনেক ভালো সেবা পেয়েছি।  এমন সেবার ক্যাম্প আয়োজন করায় তিনি অনেক সন্তুষ্ট আগামীতে এ ধরনের সেবা চান।


SHARE

0 মন্তব্য(গুলি):