ঝিকরগাছায় একাধিক মাদক মামলার আসামী ওলিয়ার আবারও গাজাসহ আটক
আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছায় একাধিক মাদক মামলার আসামী ওলিয়ার রহমান (৬৪) আবারও ১০৫গ্রাম গাঁজাসহ থানা পুলিশের হাতে আটক হয়েছে। সে কাউরিয়া চৌধুরীপাড়া গ্রামের মৃত ওমর আলী চৌধুরীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূঁইয়ার সার্বিক দিক নির্দেশনায় মাদক দ্রব্যের উপর জিহাদ ঘোষনার একপর্যায়ে গোপন সংবাদের উপর ভিত্তি করে রবিবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টা ২০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌরসদরের পান বাজারের আসামী ওলিয়ারের খিলিপানের দোকানের সামনে ঢালাই রাস্তার উপর দাঁড়িয়ে মাদকদ্রব্য গাঁজা বিক্রিকালে হাতে নাতে গ্রেফতার করেন। থানা পুলিশের এসআই (নিঃ) সুমন বিশ্বাস, এএসআই (নিঃ) অলিদ হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ তাকে আটক করেন। এসময় আসামীর নিকট হতে ১০৫গ্রাম গাঁজা ও মাদকদ্রব্য বিক্রয়ের ৯শত ৬০টাকা জব্দ করেন। এ বিষয়ে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর ১৯(ক) ধারায় মামলা হয়েছে। মামলা নং ২০, তাং ২১/০৭/২০২৪ ইং।
থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূঁইয়া বলেন, আসামী ওলিয়ার রহমানের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা থাকার পরও সে আবারও মাদকদ্রব্য গাঁজাসহ আটক হয়েছে। সোমবার (২২ জুলাই) তাকে বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য(গুলি):