তবুও প্রতীক্ষা রোদের
-বিতান কুমার মন্ডল
হাতের রেখার মতো পরিচিত দিনক্ষণ
নিমেষের ছেদ তাকে পরিয়েছে
মনখারাপের খয়েরি চাদর।।
অকারণ আমোদে ভাসে না চোখের তারা
প্রশিক্ষিত উদযাপনের মেলায়
মেতে ওঠে কৃত্রিম বিলাসের সীমান্ত।।
তবু হঠাৎ দমকা বাতাস
আসবে কোনদিন
কালো মেঘের দেয়াল পড়বে খসে
একটা ঝকঝকে রোদ উঠবে
স্যাঁতস্যাঁতে দিনের আংগিনায়।।
বিতান কুমার মন্ডল
১৯ পৌষ ১৪৩০
(০৩ জানুয়ারি ২০২৪)
ঝিকরগাছা, যশোর।

0 মন্তব্য(গুলি):