খুলনা;ঝিকরগাছা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
খুলনা;ঝিকরগাছা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
 "প্রয়োজন /প্রিয়জন "-বিতান কুমার মন্ডল

"প্রয়োজন /প্রিয়জন "-বিতান কুমার মন্ডল

 "প্রয়োজন /প্রিয়জন "

                                            -বিতান কুমার মন্ডল



প্রয়োজন ফুরিয়ে গেলে
সময় আসে অবহেলার
সময় আসে অপ্রাসঙ্গিকতার
সময় সাজে অজুহাত ।।
প্রয়োজন ফুরিয়ে গেলে
জন্মদিনের শুভেচ্ছারাশি
কমতে থাকে লাইফ সাপোর্টের
হৃদস্পন্দনের মতো।।
প্রয়োজন ফুরিয়ে গেলে
গোলাপ হয় ডাস্টবিনের খোরাক
রঙিন চাদর বালিশ সরে যায়
অন্তিমের অপেক্ষায় থাকা প্রাণের
অবলা শয্যা থেকে।।
প্রয়োজন ফুরিয়ে গেলে
টগবগে তরুণ সাজে কাফকার ফড়িঙ
মেটামরফোসিস গরম শ্বাস ফেলে
তার সারা গায়ে হাতে পায়।।
তবু কোন এক ঘরের কোনে
বিলাসীরা রাত জাগে
তবু ভেলা ভাসে বেহুলার
তবু ভালোবাসা খুজে নেয় বিশ্বাস
চিনে নেয় প্রিয়জন।।
বিতান কুমার মন্ডল
২০ পৌষ ১৪৩০
(০৪ জানুয়ারি ২০২৪)
ঝিকরগাছা, যশোর।
All react
তবুও প্রতীক্ষা রোদের- বিতান কুমার মন্ডল

তবুও প্রতীক্ষা রোদের- বিতান কুমার মন্ডল

 তবুও প্রতীক্ষা রোদের

                        -বিতান কুমার মন্ডল



হাতের রেখার মতো পরিচিত দিনক্ষণ
নিমেষের ছেদ তাকে পরিয়েছে
মনখারাপের খয়েরি চাদর।।
একতারে বাঁধা মুহূর্তরা মুছে যায়
প্রযুক্তির ইথারে কিছু নিয়মরক্ষার
কুশলাদি বিনিময়।।
অকারণ আমোদে ভাসে না চোখের তারা
প্রশিক্ষিত উদযাপনের মেলায়
মেতে ওঠে কৃত্রিম বিলাসের সীমান্ত।।
তবু হঠাৎ দমকা বাতাস
আসবে কোনদিন
কালো মেঘের দেয়াল পড়বে খসে
একটা ঝকঝকে রোদ উঠবে
স্যাঁতস্যাঁতে দিনের আংগিনায়।।
বিতান কুমার মন্ডল
১৯ পৌষ ১৪৩০
(০৩ জানুয়ারি ২০২৪)
ঝিকরগাছা, যশোর।
ঝিকরগাছায় ক্ষমতাধারী ইউপি সদস্য মাহবুরের খুঁটির জোর কোথায় : থানায় অভিযোগ

ঝিকরগাছায় ক্ষমতাধারী ইউপি সদস্য মাহবুরের খুঁটির জোর কোথায় : থানায় অভিযোগ

 

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার ৩নং শিমুলিয়া ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের ক্ষমতাধারী ইউপি সদস্য মাহবুবুর রহমান (মেম্বার) এর খুঁটির জোর কোথায় ? তার কারণে সর্বশান্ত হয়ে দ্বারে দ্বারে ঘুরছে একটি অসহায় পরিবার। অভিযুক্ত ইউপি সদস্য উক্ত এলাকার জয়নাল মোড়লের ছেলে। তার কর্মকান্ডের উপর ভুক্তভোগী পরিবারের পক্ষে একই গ্রামের সোহরাব হোসেনের ছেলে মোঃ শহিদুল ইসলাম পল্লব (৩৮) বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগের সূত্রে জানা যায়, উপজেলার ৩নং শিমুলিয়া ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে ১৭নং উত্তর রাজাপুর মৌজায় ১/১নং খতিয়ানে ১০১৭নং এসএ দাগে ১৮.২৫ একর জমির মধ্যে ৭.৮০একর জমি বিজ্ঞ আদালত কর্তৃক রায় ডিক্রী প্রাপ্ত হন শহিদুল ইসলাম পল্লবের পরিবার। বিজ্ঞ আদালতের কমিশন কর্তৃক জমির সঠিক পরিমাপ করিয়া আমাদের জমিতে লাল ফ্লাগ টানিয়ে দিয়ে তাদের জমি দখল প্রদান করেন। কিন্তু ১নং বিবাদী তার ক্ষমতা দেখাতে বিজ্ঞ আদালতের লাল ফ্লাগ তুলে পুড়িয়ে ফেলে ইউপি সদস্য মাহবুবুর রহমান। যেটা বিজ্ঞ আদালতকে অবমাননার সামিল। এই ইউপি সদস্য ইতিপূর্বে জমির পুকুর হতে প্রায় ২০লাখ টাকার মাছ তুলে বিক্রয় করে তাদের পরিবারের উপর ক্ষতি সাধন করেছে। বর্তমানে জমির উপর  সে বা তার পরিবারের সদস্যরা গেলে তাদেরকে হত্যা করবে বলে বিভিন্ন প্রকারের হুমকি ধামকি দিচ্ছে। সে ও তার পরিবারের যে কোনো ক্ষতি হলে তার একমাত্র দায়ভার থাকবে ইউপি সদস্য মাহবুবুর রহমান (মেম্বার) এর উপর বাদি তার লিখিত অভিযোগে এসব বক্তব্য উল্লেখ করেছেন। উল্লেখ্য, অভিযোগকারী তার পূর্বেও বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে অভিযোগে সূত্র হিসেবে জেলা প্রশাসকের এসএ শাখার ২৬ মে ২০২২ইং তারিখে  ০৫.৪৪.৪১০০.০০৫.১৫.০০১.২২-৭৫৩ নং স্মারক ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী কার্যালয় ১১/০৫/২০২২ তারিখে ৫৮১নং স্মারক উল্লেখ করেছেন। 

৩নং শিমুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য মাহবুবুর রহমান (মেম্বার) এর সাথে যোগাযোগ করতে তার ব্যবহৃত ০১৭৫৪-২৩৭৫৯০ নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।

থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, শহিদুল ইসলাম পল্লব নামের এক ব্যক্তি আমার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের উপর তদন্ত চলমান রয়েছে। তদন্তের উপর ভিত্তি করে আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হবে।