যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্তের সার্বিক নির্দেশনায় সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ১০ গ্রাম হেরোইনসহ মো. মাসুম বিল্লাহ (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে নামাজ গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, বুধবার সকাল ১০টা ৪০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর গ্রামে টুকুর বাড়িতে অভিযান পরিচালনা করে ১০ গ্রাম হেরোইনসহ মাসুম বিল্লাহ কে হাতে নাতে আটক করা হয়। এছাড়াও তার ব্যবসায়ী পার্টনার একই গ্রামের মিজানুর রহমানের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী টুকু (৩৫) পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, মাদক বিক্রির সময় মাসুম বিল্লাহকে হেরোইনসহ হাতে নাতে আটক করা হয়। এ ব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আর পলাতক আসামী টুকুকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। অতিদ্রুত তাকে আটক করে আইনের আওতায় আনা হবে।

0 মন্তব্য(গুলি):