ঝিকরগাছায় র‌্যাবের অভিযানে রিভালবারসহ অস্ত্র ব্যবসায়ী আটক

SHARE

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরাবাগ ইউনিয়নের হাজিরাবাগ গ্রামে র‌্যাব-৬ এর অভিযানে জিয়া বিশ্বাস (৪৫) নামের একব্যক্তিকে রিভালবারসহ অস্ত্র ব্যবসায়ী আটক করেছেন। আটককৃত ব্যক্তি উক্ত গ্রামের ইনায়েতুল্লাহ বিশ্বাসের ছেলে।

র‌্যাব সূত্রে  জানাযায়, তাদের কাছে গোপন খবর আসে জিয়া নামে একজন অস্ত্র ব্যবসায়ী তিনি চায়ের দোকানের আড়ালে অস্ত্র বেচা কেনা করেন। এমন ধরনের খবরে র‌্যাবের একটি অভিযানিক দল হাজিরাবাগ গ্রামে বুধবার (২৯ নভেম্বর) মধ্যরাতে অভিযান চালিয়ে আসামীকে আটক করেন। পরে র‌্যাব সদস্যরা আসামীকে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে একটি রিভালবার জব্দ করেন।

র‌্যাব- ৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, গ্রেপ্তারকৃত জিয়া বিশ্বাসের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় অস্ত্র ব্যবসায়ী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।  মামলা নং ২৩/২৪৭, তারিখ- ৩০/১১/২০২৩ইং। এছাড়াও আসামীকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে শোপার্দ করা হয়েছে।


SHARE

0 মন্তব্য(গুলি):