সাংবাদকর্মীর নামে মিথ্যা মামলা ও বাল্য বিবাহ দেওয়া সেই কাজী শহিদুল ইসলাম এখন শ্রীঘরে

SHARE


চাঁদনী বিডি ডেস্ক :

সাংবাদকর্মীর নামে মিথ্যা মামলা ও বাল্য বিবাহ দেওয়া সেই কাজী শহিদুল ইসলাম (৫০) এখন শ্রীঘরে। তিনি যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামের মোল্লাপাড়ার মৃত মানিক মোল্লার ছেলে।

তিনি সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের আলোচিত (ভুয়া পদাধিকারী সহকারী কাজী পরিচয়ে ) সরকারী আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় কিছু প্রভাবশালীদের ম্যানেজ করে একাধিক বাল্যবিবাহ পড়ানো  সহকারি কাজী ভুয়া পরিচয় ধারীকে গ্রেফতার করেছে যশোর কতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার (১৪ই মার্চ) বিকাল পাঁচটার সময় যশোর সদর উপজেলার কাশিমপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে শ্রীঘরে পাঠিয়েছে পুলিশ বলে জানা গেছে । 


মামলার বাদি সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম কাশিমপুর ইউনিয়নের রেজিস্টার কাজী আব্দুল হাই সিদ্দিকী র সহকারী কাজী পরিচয় দিয়ে অধিকাংশ  বাল্য বিয়ের কাজ করেন। তার বিরুদ্ধে মোটা অংক অর্থের বিনিময়ে একাধিক বাল্যবিবাহ পড়ানো এবং মিথ্যা নিকাহ নামা প্রদানের  অভিযোগ ও রয়েছে। সে কাবিন নামা দিয়ে পরে অস্বীকার ও করেন।  অঞ্জলি নামের এক ১৩ বছরের মেয়ের বাল্য বিবাহের ২০২০ সালের ১৬ই মে বাদিসহ  তিন সাংবাদকর্মী ও মানবাধিকার কর্মী বাল্যবিবাহের বিষয়ে সংবাদ অনুসন্ধানে কাশিমপুরে যায়।  আসামী শহিদুল ইসলাম তার পোষ্য সন্ত্রাসী বাহিনী দিয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে আসামী শহিদুল ইসলাম সহ তাদের উপর হামলা করে ও চাঁদা দাবি করে। তখন সাংবাদকর্মী ও মানবাধিকার কর্মীরা ৯৯৯এ কল করলে পুলিশ এসে সাংবাদকর্মীদের উদ্ধার করেন। এরপর শহিদুল ইসলাম বাচার জন্য দালাল চক্রের  কিছু অস্বাদু ব্যক্তিকে ম্যানেজ করে সাংবাদকর্মীদের নামে  মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন। সাংবাদকর্মীরা পরে বিষয়টি নিয়ে আরো গভীর তদন্তে গেলে একপর্যায়ে শহিদুল ইসলাম তার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে সাংবাদকর্মী মোঃ শামসুর রহমান নিরবকে মারপিট খুন যখমসহ প্রাণনাশের হুমকি প্রদান করেন । তখন সাংবাদকর্মী নিজের নিরাপত্তার স্বার্থে যশোর কোতয়ালী থানায় সাধারণ ডাইরী (জিডি) করেন।


এ বিষয়ে কোতয়ালী থানার এসআই মিজান বলেন, আসামী শহিদুল ইসলাম এর বিরুদ্ধে কোর্টের একটি ওয়ারেন্ট ছিল। ওয়ারেন্টে আসামীর পিতার নাম ভুল থাকায় আসামী প্রকাশ্যে ঘুরিয়া বেড়াচ্ছিল। পরে উদ্বর্তন  কর্মকর্তাদের সাথে আলোচনা করে ও কাগজপত্র যাচাই-বাছাই সহ বাদির শনাক্ত মতে আমি আসামী শহিদুল ইসলামককে গ্রেফতার করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

SHARE

0 মন্তব্য(গুলি):