আফজাল হোসেন চাঁদ :
৮৬ যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক এ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ ভালো শান্তিতে আছে। দেশে নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি করলে আওয়ামী লীগ রাজপথেই তার জবাব দেবে। দেশের শান্তি রক্ষায় আওয়ামী লীগ সবসময় প্রস্তুত রয়েছে। শান্ত দেশকে অশান্ত করার পায়তারা করছে বিএনপি। যা আওয়ামী লীগের কোন নেতাকর্মী মেনে নেবে না। দেশব্যাপি বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ ডিসেম্বর বিকালের বিক্ষোভ মিছিল সফল করার লক্ষে মঙ্গলবার বিকালে বাঁকড়া স্কুলে অফিসরুমে বাঁকড়া, হাজিরবাগ, নির্বাসখোলা, পানিসারা ও শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর বাবরজান বরুণ, হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান, নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হেলালউদ্দীন খান, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার আদম শফিউল্লাহ প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগ নেতা আকবর হোসেন জাপানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার এনামুল কবীর, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম, মুক্তিযোদ্ধা জবেদ আলী, পানিসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল, লিয়াকত আলী, অ্যাড. রাসেল পারভেজ, শাহ আলম মিন্টু, কাশেম আলী মোড়ল, গোলাম মোস্তফা, ইউপি সদস্য রেজাউল ইসলাম, রুবিয়া খাতুন, চায়না খাতুন, মাবুদ খা, অসীম মোদক, যুবলীগ নেতা মাস্টার রকিবুল হাসান মিন্টু, প্রভাষক আসাদুজ্জামান, প্রভাষক মাহাবুর রহমান, নুরুল হক গাজী, জ্যাক হাসান মিন্টু, সাবেক ছাত্রনেতা ইছানুর রহমান প্রমূখ।

0 মন্তব্য(গুলি):