ঝিকরগাছায় কালিপুজার সাংস্কৃতিক অনুষ্ঠানে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার

SHARE

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমরী দাসপাড়ার সার্বজনীন কালী মন্দীর প্রাঙ্গনে কালিপুজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন।

মঙ্গলবার (২৫শে অক্টোবর) রাত ৯ টা থেকে অনুষ্ঠিত এই পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ভীড়জমে। এ সময় তিনি পুজা উদযাপন কমিটির হাতে নিজস্ব তহবিল হতে নগদ অনুদান প্রদান করেন।

উক্ত সময় তার সফর সঙ্গী ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসিমুল হাবিব শিপার, শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র চ্যাটার্জী, ঝিকরগাছা পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মিন্টু,  শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম পশারী, মেম্বার মহাশীন আলী, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান, মেম্বার আসাদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হুমায়ন কবির, শংকরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক জাহিদ হাসান পলাশ, শাহিন কবির, আলী হোসেন, শংকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সিব্বির রহমান, সাধারণ সম্পাদক আসানুর রহমান সহ আরো অনেকে।

SHARE

0 মন্তব্য(গুলি):