জাতীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জাতীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঝিকরগাছায় কালিপুজার সাংস্কৃতিক অনুষ্ঠানে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার

ঝিকরগাছায় কালিপুজার সাংস্কৃতিক অনুষ্ঠানে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমরী দাসপাড়ার সার্বজনীন কালী মন্দীর প্রাঙ্গনে কালিপুজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন।

মঙ্গলবার (২৫শে অক্টোবর) রাত ৯ টা থেকে অনুষ্ঠিত এই পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ভীড়জমে। এ সময় তিনি পুজা উদযাপন কমিটির হাতে নিজস্ব তহবিল হতে নগদ অনুদান প্রদান করেন।

উক্ত সময় তার সফর সঙ্গী ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসিমুল হাবিব শিপার, শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র চ্যাটার্জী, ঝিকরগাছা পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মিন্টু,  শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম পশারী, মেম্বার মহাশীন আলী, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান, মেম্বার আসাদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হুমায়ন কবির, শংকরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক জাহিদ হাসান পলাশ, শাহিন কবির, আলী হোসেন, শংকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সিব্বির রহমান, সাধারণ সম্পাদক আসানুর রহমান সহ আরো অনেকে।

ঝিকরগাছায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

ঝিকরগাছায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা আওয়ামীলীগ, ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুল ও যশোর পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর ঝিকরগাছা জোনাল অফিস সহ অন্যান্য সংগঠন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধায় ভাষা আন্দোলনে শহীদদের স্মরণের সোমবার রাত ১২টা ১মিনিটের সময়, মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৮টায় স্কুলের হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ, উপজেলা সমবায় অফিসার মোঃ ছালাউদ্দিন, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন, এজিএম মোঃ রুবেল রানা, এমএসসি এসএম জাহিদুল ইসলাম, মিটার টেষ্টিং সুপারভাইজার তপন কুমার মন্ডল, এলটি আশরাফুল ইসলাম, এলএম-১ শাহজাহান, এনামুল হক, রমা কান্ত, মনিরুল ইসলাম, মিটার রিডার কম ম্যাসেঞ্জার শেখ সেলিম সহ আরো অনেক।