বিএস বিদ্যুৎ, ভ্রাম্যমাণ প্রতিনিধি :
গোবিন্দগঞ্জ মহা সড়ক ছয় লাইন করনে স্কুল শিক্ষার্থীদের রাস্তা পারাপারে দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি উত্তর দক্ষিণ হলেও, স্কুলটির শিক্ষার্থীদের আশা যাওয়া পূর্ব ও পশ্চিম দিক থেকেই। তাই এই শিক্ষার্থীদের জন্য স্কুলের সামনে একটি আন্ডার পাস হলে সুবিধা হবে বলে স্কুলের প্রধান শিক্ষক জানান।
তিনি আরও বলেন প্রধান শিক্ষকের নিকট আলাপ করে জানা গেছে মোগলটুলি শাহজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার পূর্ব পাশে ১ শতাধিকেরও অধিক ছাত্রী যাদের পারাপারের সমস্যা হচ্ছে এটা নিয়ে প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুর রাজ্জাক এবং মোগোলটুলী শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুল হাসিম বলেন আমার রাস্তার পূর্ব পাশে কোমলমতি ৫০ জন শিশু শিক্ষার্থী আছে যাদের রাস্তা পারাপারের খুব দুষ্কর ব্যাপার এছাড়াও রসুলপুর গ্রামের একটি শাখা রোড আছে এই গ্রামটিতে প্রায় দেড় থেকে দুই হাজার জনবলের বসবাস এলাকার জনসাধারণের এ রাস্তা পারাপারের জন্য আন্ডার পাস রাখার জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি বা অনুরোধ জানিয়েছেন।
আরও উল্লেখ্য যে মোগলটুলি গার্লস স্কুলের ২ শতাধিক অধিক ছাত্রী এবং মোগলটুলি প্রাথমিক বিদ্যালয়ের ৭৮ জন কোমলমতি শিক্ষার্থীরা অনেক ছোট।

0 মন্তব্য(গুলি):