গোবিন্দগঞ্জ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গোবিন্দগঞ্জ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
 গোবিন্দগঞ্জে ফিলআপ হোস্টিং এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

গোবিন্দগঞ্জে ফিলআপ হোস্টিং এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

চাঁদনী বিডি ডেস্ক :

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পারগয়ড়া গ্রামে ফিলআপ হোস্টিং এর উদ্যোগে ১০০ বৃক্ষ রোপণ কর্মসূচি সফল হয়েছে। বৃক্ষ রোপণে সহযোগিতায় ছিল, গোবিন্দগঞ্জ মুক্ত স্কাউট দল। ফিলআপ হোস্টিং বাংলাদেশে ২০২০ সাল থেকে সুনামের সাথেই ডোমাইন হোস্টিং সার্ভিস প্রোভাইড করে আসছে।

ফিলআপ হোস্টিংয়ের কর্তৃপক্ষ মোঃ তাহমিদুজ্জামান রাফি বলেন, পরিবেশ রক্ষায় আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমরা আমাদের কাস্টমারদের সাথে এই উদ্যোগে অংশগ্রহণের জন্য আহ্বান জানাই। গাছ আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ বায়ুদূষণ কমায়, বৃষ্টিপাত বাড়ায়, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে এবং আমাদের পরিবেশকে সুন্দর করে তোলে। কিন্তু আমাদের দেশে গাছপালার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এর ফলে দেশের আবহাওয়ার উপর নেতিবাচক প্রভাব পড়ছে। গরমের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে।

ফিলআপ হোস্টিং'র এই উদ্যোগের প্রশংসা করে গোবিন্দগঞ্জ মুক্ত স্কাউট দলের কর্মকর্তা মোঃ জান্নাতুল ইফরাত রক্সি বলেন, "ফিলআপ হোস্টিং'র এই উদ্যোগটি আমাদের পরিবেশের জন্য একটি বড় অবদান। আমরা আশা করি অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও এই উদ্যোগের অনুসরণ করবে। দেশের আবহাওয়া এর এই সমস্যা সমাধানে ফিলআপ হোস্টিংয়ের এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। প্রতিষ্ঠানটি তাদের কাস্টমারদের কাছ থেকে পণ্যের প্রাপ্ত অর্থ দিয়ে প্রতি মাসের ১-৫ তারিখের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় গাছ রোপনের কার্যক্রম পরিচালনা করবে। এই উদ্যোগটি স্থানীয় জনগণের মধ্যেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসী ফিলআপ হোস্টিং'কে ধন্যবাদ জ্ঞপন করেছেন।


গোবিন্দগঞ্জে এপেক্স ক্লাবের বাৎসরিক সম্মেলনে সভাপতি জিল্লুর ও সম্পাদক বিদ্যুৎ

গোবিন্দগঞ্জে এপেক্স ক্লাবের বাৎসরিক সম্মেলনে সভাপতি জিল্লুর ও সম্পাদক বিদ্যুৎ

চাঁদনী বিডি ডেস্ক :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জের ১০ তম বার্ষিক সাধারণ (এজিএম) সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) রাতে উপজেলা পরিষদের হলরুমের অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এপেক্স আব্দুল লতিফ। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, এপেক্স বাংলাদেশের সাতজেলার গর্ভনর এপেক্স শাহারুল ইসলাম টিটু, আইপিডিজি এপেক্স খন্দকার জাহাঙ্গীর আলম।

এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জের সভাপতি এপেক্স কাজী আসাদুজ্জামান উল্লাস'র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল অফিসিয়াল পিপি এপেক্স পিপলু, এপেক্স ক্লাব গাইবান্ধার প্রেসিডেন্ট এপেক্স মাহফুজর রহমান স্বপন, পিপি এপেক্স এড. পলাশ, এপেক্স ক্লাব করতোয়ার সভাপতি এপেক্স শরিফুল ইসলাম বাবু, এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জের আইপিপি এপেক্স মনোয়ার হোসেন রাজু, পিপি এপেক্স রফিকুল ইসলাম রফিক, এপেক্স ক্লাব বগুড়ার জুনিয়র সহ সভাপতি এপেক্স রেজাউল ইসলাম সহ এপেক্স ক্লাব গোবিন্দগঞ্জের সদস্য বৃন্দ ও বিভিন্ন ক্লাবের সদস্য বৃন্দ। 

সম্মেলন অনুষ্ঠানে সবার সম্মতিক্রমে ২০২৩ বর্ষের জন্য গোবিন্দগঞ্জ এপেক্স ক্লাবের এপেক্স জিল্লুর রহমান সরকার কে সভাপতি ও এপেক্স বিএস বিদ্যুৎ কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য কমিটি গঠন করা হয়েছে।

 গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষার্থীদের রাস্তা পারাপারে দুর্ভোগ

গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষার্থীদের রাস্তা পারাপারে দুর্ভোগ

বিএস বিদ্যুৎ, ভ্রাম্যমাণ প্রতিনিধি :

গোবিন্দগঞ্জ মহা সড়ক ছয় লাইন করনে স্কুল শিক্ষার্থীদের রাস্তা পারাপারে দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি উত্তর দক্ষিণ হলেও, স্কুলটির শিক্ষার্থীদের আশা যাওয়া পূর্ব ও পশ্চিম দিক থেকেই। তাই এই শিক্ষার্থীদের জন্য স্কুলের সামনে একটি আন্ডার পাস হলে সুবিধা হবে বলে স্কুলের প্রধান শিক্ষক জানান।

তিনি আরও বলেন প্রধান শিক্ষকের নিকট আলাপ করে জানা গেছে মোগলটুলি শাহজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার পূর্ব পাশে ১ শতাধিকেরও অধিক ছাত্রী যাদের পারাপারের সমস্যা হচ্ছে এটা নিয়ে প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুর রাজ্জাক এবং মোগোলটুলী শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুল হাসিম বলেন আমার রাস্তার পূর্ব পাশে কোমলমতি ৫০ জন শিশু শিক্ষার্থী আছে যাদের রাস্তা পারাপারের খুব দুষ্কর ব্যাপার এছাড়াও রসুলপুর গ্রামের একটি শাখা রোড আছে এই গ্রামটিতে প্রায় দেড় থেকে দুই হাজার জনবলের বসবাস এলাকার জনসাধারণের এ রাস্তা পারাপারের জন্য আন্ডার পাস রাখার জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি বা অনুরোধ জানিয়েছেন।

আরও উল্লেখ্য যে মোগলটুলি  গার্লস স্কুলের ২ শতাধিক অধিক ছাত্রী এবং মোগলটুলি প্রাথমিক বিদ্যালয়ের ৭৮ জন কোমলমতি শিক্ষার্থীরা অনেক ছোট।