আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শংকরপুরের উলাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এটি অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও যশোর জেলা আওয়ামী লীগের সদস্য কৃষিবিদ আব্দুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান কামাল, শামসুজ্জোহা লোটাস, শেখ ইমরান, সদস্য এইচ এম ওমর শরীফ সাকী, মাহমুদ মুকুল, আল-আমীন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আদম শফিউল্লাহ, কামরুল হাসান ও কবিরুজ্জামান মিঠু।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইবাদ আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমানরর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আজাহারুল ইসলাম লাবু, সদস্য জাহিদুল ইসলাম, ফারুক হোসেন, কাউন্সিলর সাজ্জাতুল জামান রনি, শাহাদৎ হোসেন, মিজানুর রহমান, মিন্টু মিয়া, শংকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আশানুর রহমান, শাব্বির আহমেদ শাহীন, হাবিবুর রহমান, আরিফুল ইসলাম প্রমুখ।


0 মন্তব্য(গুলি):