আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছায় “সুবিধা বঞ্চিত, হতদরিদ্র, নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে তথ্য ও প্রযুক্তি নির্ভর নতুন প্রজন্ম গড়ে তোলা” প্রকল্পের অধীনে কম্পিউটার বেসিক, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং এর ০৩ মাস মেয়াদী কোর্সের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে ও পেন ফাউন্ডেশনের বাস্তবায়নে শুক্রবার সকাল ১০টায় স্থানীয় দারুল উলুম কামিল মাদ্রাসায় ৮৫জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
সমাপনী পরীক্ষা পরিদর্শন করেন ঝিকরগাছা উপজেলার আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার (অ:দা:) শুভেন্দু হালদার। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তথ্য প্রযুক্তির যুগে আইসিটি দক্ষতা অর্জন করার বিকল্প নেই এবং আইসিটি দক্ষতা অর্জনে স্বনির্ভর হওয়ার পাশাপাশি অর্থনৈতিক ভাবে ও লাভবান হওয়া যাবে। ধীরে ধীরে দেশ উন্নত বিশ্বে প্রবেশ করবে।
এসময় উপস্থিত ছিলেন, পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠিাতা আইটি এক্সপার্ট ইমদাদুল হক ইমদাদ, সভাপতি বিশিষ্ট সাহিত্যিক সফিয়ার রহমান, নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, কন্সালটেন্ট ও আইটি এক্সপার্ট টিপু সুলতান, কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন দারুল উলুম কামিল মাদরাসার সহকারী শিক্ষক (কম্পিউটার) মকলেছুর রহমান, পারবাজারের বিশ্বাস আইটি’র আইটি এক্সপার্ট রিজন বিশ্বাস।

0 মন্তব্য(গুলি):