চাঁদনী বিডি ডেস্ক :
বেনাপোল স্থলবন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার (২৮ মার্চ) সকাল ১০ টার সময় হঠাৎ করেই এই বোমাবাজির ঘটনা শুরু হয়। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে।
নাভারণ সার্কেল'র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, বেনাপোল স্থলবন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বোমা বিস্ফোরণ ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।ঘটনার পর বেনাপোল স্থলবন্দরে পণ্য ওঠানামা সহ সকল প্রকার কাজ বন্ধ রয়েছে। বোমা বিস্ফোরণ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

0 মন্তব্য(গুলি):