ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে ১হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার ১

SHARE

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে ১হাজার পিচ ইয়াবাসহ মোঃ মিজানুর রহমান @ মিজান (৫৮) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম’র মহোদয়ের দিক-নির্দেশনায়, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরানের সার্বিক তত্ত্বাবধানে থানার এস.আই (নিঃ) মোঃ জুয়েল রানা, এস.আই (নিঃ) মোঃ মেজবাহুর রহমান, এ.এস.আই (নিঃ) মোঃ ওলিয়ার রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালীন রবিবার (১৩/০৩/২০২২) বিকাল ১৫.১০ মিনিটের গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন নাভারণ পুরাতন বাজারস্থ যশোর-টু-বেনাপোল গামী মহাসড়কের বাম পার্শ্বের জনৈক হাবিবুর রহমান মিলনের মিলন টি ষ্টোর এর সামনে হইতে ঝিকরগাছা থানার মাটিকুমড়া গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে মোঃ মিজানুর রহমান @ মিজানকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় ১হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ধৃত করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে ঝিকরগাছা থানার মামলা নং-০৯, তাং-১৩/০৩/২০২২। আসামীকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

SHARE

0 মন্তব্য(গুলি):