যশোরের ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার সকালে বাবর আলী ও নিশ্চিন্তপুর বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে জন্মের ৪৫দিনের মধ্যে জন্ম নিবন্ধন বিষয়ক সচেতনতামূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ। তিনি তার বলেন, সরকারি নিয়ম অনুয়ায়ী শিশু জন্মের ৪৫দিনের মধ্যে জন্ম নিবন্ধন করারো হলে আমাদের পেন ফাউন্ডেশনের পক্ষ থেকে শিশুর মাকে পুরস্কৃত করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক ইমদাদ, বাবর আলী বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল আলীম, প্রধান শিক্ষক হোসনে আরা মিতা, পচিালনা পরিষদের সদস্য সাদা মনের মানুষ সাঈদ আলী, নিশ্চিন্তপুর বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল কবীর, সহকারী প্রধান শিক্ষক হাসানুজ্জামান, সহকারী শিক্ষক সুফিয়া খাতুন, পেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক এম জাহাঙ্গীর প্রমুখ।
0 মন্তব্য(গুলি):