কলারোয়াবাসীর দুয়ারে চিকিৎসা ব্যবস্থা থাকলেও ভবন নির্মাণ নিয়ে টালবাহানা

SHARE
চাঁদনী বিডি ডেস্ক :

কলারোয়াবাসীর দুয়ারে চিকিৎসা ব্যবস্থা থাকলেও  ভবন নির্মাণ নিয়ে চলছে বিভিন্ন টালবাহানা। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ  প্রকল্পের কমিউনিটি ক্লিনিক সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নের বৃহত্তর ০২নং ওয়ার্ড মাদরা মাস্টারপাড়ায় নির্মাণাধীন, যার কার্যক্রম২০২০-২০২১অর্থ বছরে শেষ হওয়ার কথা থাকলেও ২৭ লক্ষ টাকার বাজেটের প্রকল্পটি এখনো পর্যন্ত শেষ হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিম্ন মানের কলামের উপর ছাঁদ ঢালাই দিয়ে রেখে চলে গেছেন ঠিকাদার মোঃ রিয়াজুল ইসলাম। মিস্ত্রি এবং  ঠিকাদারের ও কোনো খোঁজ নেই। এযেনো দেখছি ব্যায়বহুল ২৭লক্ষ টাকার প্রকল্পটি এবং মানুষের সুচিকিৎসার স্থান নেই কারুর নজরদারি।

কলারোয়া স্বাস্থ্য কর্মকর্তা বলেন ঠিকাদার রিয়াজুল ইসলামের সাথে এই ভবন নির্মাণের কাজ দ্রুত শেষ করতে বললেও তিনি কর্ণপাত করছেন না এলাকার গণ্যমান্য ব্যক্তিগণের মাধ্যমে এতথ্য জানা যায়।

অনেক চড়াই-উতরাই পেরিয়ে ক্লিনিকের কাজ শুরু হওয়ায় এলাকার মানুষ আশার আলো দেখেছিলেন।কিন্তু ঠিকাদারের অবহেলায় মানুষের স্বপ্ন বাস্তবায়ন না হওয়ায় এলাকার মানুষ হতাশায় ভুগছেন। এই সমস্যার আশু সমাধানের জন্য এলাকাবাসী যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।

SHARE

0 মন্তব্য(গুলি):