ঝিকরগাছা প্রেসক্লাবের নবনির্মিত ভবন নির্মান কাজের উদ্বোধন করলেন ডাঃ নাসির উদ্দিন এমপি

SHARE

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা প্রেসক্লাব'র নবনির্মিত ভবন নির্মান কাজের শুভ উদ্বোধন করেন যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ডাঃ মোঃ নাসির উদ্দিন।

সোমবার সন্ধ্যায় প্রেসক্লাবের ভবন নির্মান কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী রজমান শরীফ বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল কাদের আজাদ, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছিমুল হাবিব শিপার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশীদ, উপজেলা যুবলীগ নেতা জাফিরুল হক, জুলফিকার আলী ভুট্টো, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শামসুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য ওমর শরীফ সাকি, পৌর যুবলীগের আহবায়ক একরামুল হক খোকন, যুগ্ম আহবায়ক মুনিরুল আলম মিশর প্রমূখ।

নবনির্মিত ভবন নির্মান কাজের উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন, উপজেলার ৮নং নির্বাসখোলা ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খাইরুজ্জামান।

SHARE

0 মন্তব্য(গুলি):