ঝিকরগাছায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান ১২, সংরক্ষিত ১ ও সাধারণ ২৬ মনোনয়ন প্রত্যাহার

SHARE

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলায় ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬০জন, সংরক্ষিত (মহিলা) পদে ১১৯জন ও সাধারণ (ইউপি সদস্য) পদে ৪৬২জন প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনোনয়নপত্র জমা দেন। চেয়ারম্যান পদে ১জন ও সাধারণ (ইউপি সদস্য) পদে ৫জন প্রার্থী মনোনয়ন বাছাইয়ে বাতিল হওয়ার পরে চেয়ারম্যান পদে ছিল ৫৯জন এবং সাধারণ (ইউপি সদস্য) পদে ৪৫৭জন আপীলে ১জন সংযুক্ত হয়ে ৪৫৮জন প্রার্থী ছিলেন।

মঙ্গলবার সকল পদের প্রত্যাহারের শেষদিনে নৌকা প্রতীকের উপর সম্মান রেখে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন ১২ স্বতন্ত্র প্রার্থী। বর্তমানে উপজেলার ১১টি ইউনিয়নের আওয়ামীলীগের নৌকার ১১টি প্রার্থী সাথে স্বতন্ত্র, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের সর্বমোট ৩৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংরক্ষিত (মহিলা) পদে ১১৯জনের মধ্যে ঝিকরগাছা ইউনিয়নের হালিমা নামের ১প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। বর্তমানে উপজেলার মধ্যে ১১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সাধারণ (ইউপি সদস্য) পদে ৪৫৮জন প্রার্থীর মধ্যে ২৬জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। বর্তমানে ৪৩২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন প্রার্থীই রয়েছে। সংরক্ষিত (মহিলা) পদে ১০জন প্রার্থী ও সাধারণ (ইউপি সদস্য) পদে ৩৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। গঙ্গানন্দপুর ইউনিয়নে কোনো প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেনি।

২নং মাগুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ এর মধ্যে ২জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। আর ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংরক্ষিত (মহিলা) পদে ১২জন প্রার্থী ও সাধারণ (ইউপি সদস্য) পদে ৪৮ এর মধ্যে ৪৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। মাগুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে মোঃ রেফেজ উদ্দীন ও মোঃ আজিজুর রহমান তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। সংরক্ষিত (মহিলা) পদে কোনো প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেনি। সাধারণ (ইউপি সদস্য) পদে কিসমত আলী তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।

৩নং শিমুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ এর মধ্যে ১জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। আর ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংরক্ষিত (মহিলা) পদে ১০জন প্রার্থী ও সাধারণ (ইউপি সদস্য) পদে ৩৭ এর মধ্যে ৫জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। বর্তমানে ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

৪নং গদখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন প্রার্থীই রয়েছে। সংরক্ষিত (মহিলা) পদে ১৪জন প্রার্থী ও সাধারণ (ইউপি সদস্য) পদে ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। গদখালী ইউনিয়নে কোনো প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেনি।

৫নং পানিসারা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ এর মধ্যে ৩জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন আব্দুর রাজ্জাক রাজু, মনিরুল ইসলাম ও মীর বাবর জান। সংরক্ষিত (মহিলা) পদে ৮জন প্রার্থী। সাধারণ (ইউপি সদস্য) পদে ৪০ এর মধ্যে ২ প্রত্যাহারের পর ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।

৬নং ঝিকরগাছা (সদর) ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন প্রার্থীর মধ্যে ১জন প্রার্থী ঋণখেলাপি লিয়াকত আলী বাতিল হয়। আর ৫ প্রার্থীর মধ্যে ১জন কামাল হোসেন তার মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং ৪জন প্রতিদ্বন্দ্বিতা করবে। সংরক্ষিত (মহিলা) পদে ১১ এর ১জন প্রত্যাহার। ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাধারণ (ইউপি সদস্য) পদে ৪৬ এর ২জন প্রার্থী প্রত্যাহার করেছে আর ৪৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।

৭নং নাভারন ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ এর মধ্যে ১জন আরঙ্গজেব তার মনোনয়ন প্রত্যাহার করেছে। আর ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংরক্ষিত (মহিলা) পদে ১৩জন প্রার্থী ও সাধারণ (ইউপি সদস্য) পদে ৪৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।

৮নং নির্বাসখোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ এর মধ্যে ১জন মাহবুবুল আলম তার মনোনয়ন প্রত্যাহার করেছে। আর ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংরক্ষিত (মহিলা) পদে ৮জন প্রার্থী ও সাধারণ (ইউপি সদস্য) পদে ৪৭এর মধ্যে ৩জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। ৪৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।

 ৯নং হাজিরবাগ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ এর মধ্যে ১জন সোহারাব হোসেন তার মনোনয়ন প্রত্যাহার করেছে। আর ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংরক্ষিত (মহিলা) পদে ১২জন প্রার্থী ও সাধারণ (ইউপি সদস্য) পদে ৪১ এর মধ্যে ৯প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে। ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

১০নং শংকরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ এর মধ্যে ২জন শরিফুল ইসলাম ও ফয়জুর রহমান তাদের মনোনয়ন প্রত্যাহার করেছে। আর ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংরক্ষিত (মহিলা) পদে ১১জন প্রার্থী ও সাধারণ (ইউপি সদস্য) পদে ৩৫ এর মধ্যে ২জন মনোনয়ন প্রত্যাহার করেছে। ৩৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

১১নং বাঁকড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। কোনো প্রার্থীই তাদের মনোনয়ন প্রত্যাহার করেনি। সংরক্ষিত (মহিলা) পদে ১০জন প্রার্থী ও সাধারণ (ইউপি সদস্য) পদে ৪৪ এর মধ্যে ২জন মনোনয়ন প্রত্যাহার করেছে। ৪২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।

উল্লেখ্য, ২৭ অক্টোবর প্রতিক বরাদ্দ ও ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

SHARE

0 মন্তব্য(গুলি):