যশোরে বর্ণীল আয়োজনে বার্তা বাজার এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

SHARE

 


চাঁদনী বিডি ডেস্ক :

অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের ৮ম বর্ষ পূর্তি ও ৯ম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় শুক্রবার দুপুর ১২ টায় যশোর শহরের অভিজাত রেস্টুরেন্টে বার্তা বাজারের পক্ষে সর্বাধিক মঙ্গলকামনা ও উত্তর উত্তর সাফল্য কামনা করে কেককেট ও উপস্থিত সাংবাদিকরা একত্রে দুপুরের প্রীতিভোজের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের যশোর প্রতিনিধি এ্যান্টনি দাস অপুর সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি ছিলেন, অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের সাতক্ষীরা প্রতিনিধি মীর খায়রুল আলম।

এই সময় উপস্থিত ছিলেন দৈনিক যশোরের স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল টাইম ভিশনের প্রতিষ্ঠাতা জিএম অভি, চ্যানেল টোয়েন্টিফোরের ভিডিও জার্নালিস্ট ইমরান হোসেন,বনিফেস সংগঠনের পরিচালক ও ফটো সাংবাদিক বনি বিল্লাহ, দৈনিক স্বাধীন বার্তা ২৪ এর প্রকাশক এম এইচ উজ্জল, দৈনিক লাখোকন্ঠের প্রতিনিধি শাহারুল ইসলাম, চ্যানেল দূর্জয়ের পরিচালক সালাউদ্দিন সাগর সহ স্থানীয় অন্যান্য সাংবাদিকবৃন্দ।

SHARE

0 মন্তব্য(গুলি):