আফজাল হোসেন চাাঁদ :
সামাজিক দূরাত্ব নিশ্চিত করে সবাই মাস্ক নিশ্চিত করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেনের মায়ের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আসরবাদ ঝিকরগাছা উপজেলাস্থ ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের নবগ্রামে তাঁর নিজ বাসভবন সংলগ্ন ঈদগাহ ময়দানে মাতা সদ্য প্রয়াত রাজিয়া রওশন এর এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
মায়ের রুহের মাগফিরাতে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলার কৃতি সন্তান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন, চৌগাছা উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাসিমুল হাবিব সিপার , ঝিকরগাছা পৌর যুবলীগের যুগ্মআহবায়ক কামরুজ্জামান মিন্টু, আলিমুল মৃধা, ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, সাবেক ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যশোর শাখার যুগ্ম-আহবায়ক শাওন রেজা খোকা, গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরউদ্দিন বেল্টু, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য(গুলি):