...............হারুন অর রশিদ
বাহুতে ক্ষত তুমি জেগে আছো এই রাত ফেরারী তবু–
তবু আলো আছে, বিষাদ ঝরছে। অন্ধকারের এইতো নগ্নতা–
এসবই বেসামাল গল্পের ছক বাঁধা ফাঁদ!
বন্ধ জানালা, দরজায় খিল্ মন থেকে খুলেছো শরীর
আমাকে ছোঁওনি তুমি তবু স্পর্শ ব্যাধি
বাতাসের সুতীব্র দহন, এই বেগ হুড়মুড় ঢুকে পড়ে
কার কোলে মাথা রেখে কারে ছোঁয় অনাহুত মেঘ; বর্ষার দহন!
সাদা পাতা, নীল অক্ষর, ভ্রষ্ট ডায়েরীর খাঁজে শব্দহীন এ কোন কবিতা?
তুমি মেলে দাও অন্তহীন অমল কবিতার খাতা
কে তারে লেখে?
আমি কেবল পাঠ করি সাদা পাতা, নীল অক্ষর…
দূরে পাতা ঝরে, জল ঝরে পুড়ে যায় বৃশ্চিক মন।

0 মন্তব্য(গুলি):