টিকা রেজিষ্ট্রেশনের জন্য মোবাইল নাই,নিজের মোবাইল দিয়ে রেজিষ্ট্রেশন করে দিলো যুবলীগ নেতা জুয়েল

SHARE



ডেস্ক রিপোর্টঃ টিকা রেজিষ্ট্রেশনের জন্য মোবাইল নাই, নিজের মোবাইল নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করে দিলো যশোর জেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল।

অসহায় মানুষের টিকা রেজিষ্ট্রেশনের জন্য যশোরে সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন বুথ সেবা চালু করেছে যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল। আজ এক অসহায় মহিলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েলের রেজিষ্ট্রেশন বুথে এসে জানান সে টিকা নিতে আগ্রহী কিন্তু তার মোবাইল ফোন নাই, ঔ সময় রেজিষ্ট্রেশন বুথে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম জুয়েল। জুয়েল অসহায় মহিলার কথা শুনে সে নিজের নাম্বার থেকে ঔ অসহায় মহিলার টিকা রেজিষ্ট্রেশন করে দেওয়ার আশ্বাস দেন। এই বিষয়ে শফিকুল ইসলাম জুয়েল বলেন আমাদের এই টিকা রেজিষ্ট্রেশন বুথ অসহায় মানুষের জন্য যারা টিকা রেজিষ্ট্রেশন করতে পারে না।তিনি বলেন আজ পর্যন্ত মোট ১২৩৭ জনের রেজিষ্ট্রেশন করা হয়েছে।
SHARE

0 মন্তব্য(গুলি):