ঝিকরগাছায় শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

SHARE

আফজাল হোসেন চাঁদ :

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবক লীগ ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির ওয়াপদাহ রোডের টোকিও টাওয়ারের ২য় তলার নিজেস্ব কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম লাবু, সৈয়দ রাসেল, শামছুজ্জোহা লোটাস, শেখ ইমরান, সদস্য ওমর শরীফ সাকি, জাহিদুল ইসলাম, মাহমুদ মুকুল, ফারুক হোসেন, এনামুল হক মনি, শাহাদৎ হোসেন, প্রিন্স আহম্মেদ, সাজ্জাদুল জামান রনি, শাহ জামাল শিশির, মিন্টু মিয়া প্রমুখ।


SHARE

0 মন্তব্য(গুলি):