বঙ্গবন্ধু ম্যুরালে চৌগাছা উপজেলা ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

SHARE


প্রতিনিধি চৌগাছা,যশোর : যশোরের চৌগাছায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে  বঙ্গবন্ধু স্মৃতি  ম্যুরালে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে  আগস্টের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১লা আগস্ট সন্ধ্যা  ৭ টায় এই কর্মসূচি পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হোসাইন, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রেজওয়ান হাবিব আলিফ, চৌগাছা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আকরামুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জিহাদ হোসেন, শাহাবুদ্দিন আহমেদ, পৌর ছাত্রলীগ নেতা মিনহাজুর রহমান জিসাদ, পাভেল, আক্তারুল, সোহান, মিরাজ, পাতিবিলা ইউনিয়ন ছাত্রলীগ নেতা রয়েল জহুর মৃধা, উপজেলা  ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সুমন, সাগর কুমার, নিশাদ আরেফিন অন্তু, মাইনুর রহমান জিম, সাগর হোসেন, আশানুর হোসেন প্রমুখ।

SHARE

0 মন্তব্য(গুলি):