ঝিকরগাছায় অবৈধ দখলদারদের কবল থেকে বিষহরী মৌতা বাঁওড়ের অবমুক্তের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

SHARE

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় অবৈধ দখলদারদের কবল থেকে গঙ্গানন্দপুর ইউনিয়নের বিষহরী মৌতা বাওড়ের অবমুক্তের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বেলা ১১ টায় মানববন্ধনে উপস্থিত ছিলেন গঙ্গানন্দপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউপি সদস্য শহীদুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফজর আলীসহ এলাকাবাসী।

মানববন্ধন চলাকালীন সময়ে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ঝিকরগাছা উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের সরকারী ৩২একর জমির উপর গড়ে ওঠা বিষহরী মৌতা বাঁওড়। এই বাঁওড়ের মধ্যে ১৬একর সরকারী ভাবে ইজারা দেওয়া ও অবৈধ দখলদারদের কবলে পড়েছে আছে বাঁওড়ের বাকী ১৬একরের বাঁওড়টি। বাঁওড় থেকে ক্রমাগতই অসহায় মানুষ তাদের জিবিকা নির্বাহ করে। আর এলাকার মধ্যে প্রভাবশালী এক কুচক্রমহল এটা দখল করে নিয়ে তাদের ফয়দা লুটে যাচ্ছে। কিন্তু সরকার যদি আমাদের মত অসহায় মানুষের পাশে না থাকে তাহলে আমার কোথায় গিয়ে দাঁড়াবো ? আমাদের দিকে তাকিয়ে বিষহরী মৌতা বাঁওড়টি অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত করেতে জোড় দাবী জানিয়েছে।


SHARE

0 মন্তব্য(গুলি):