ঝিকরগাছায় মাদক ব্যবসায়ী রেজা পুলিশের হাতে আটক

SHARE

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় ডিএসবি লিস্টভুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রেজাউল ইসলাম @ রেজা (৪০) ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ থানা পুলিশের হাতে আটক হয়েছে। সে উপজেলার মনোহরপুর গ্রামের মোঃ আনিছুর রহমানের ছেলে।

যশোরের পুলিশ সুপারের নির্দেশে মাদকমুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক'র সার্বিক দিক নির্দেশনায় শনিবার(২৯ মে) সাড়ে ৬টার সময় এস.আই (নিঃ) মোঃ হেলাল উজ্জামান সঙ্গীয় ফোর্সদের সহযোগীতায় থানাধীন চান্দা গ্রামে মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) বিক্রয় করাকালে আটক করেন।

আটককৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০(ক)/৩৮ ধারায় মামলা রুজু করিয়া রবিবার (৩০ মে) বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, আসামীর বিরুদ্ধে পূর্বে তার মোট ৭টি মামলা রয়েছে। যার মধ্যে ঝিকরগাছা থানায় ৫টি, চৌগাছা থানায় ১টি ও কোতয়ালী থানায় ১টি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।

SHARE

0 মন্তব্য(গুলি):