আফজাল হোসেন চাঁদ :
করোনাকালীন লকডাউনের যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত রহমানের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ কাজী নাজিব হাসান ভ্রাম্যমান আদালতে ৪ জন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
করোনাকালীন লকডাউনের মধ্যে সরকারি আইন অমান্য করে, বৃহস্পতিবার পৌর সদরের বাজারে সরকারি নির্দেশনা লংঘন করে স্বাস্থ্যবিধি অমান্য করে দোকান খোলা রেখে কোভিড-১৯ সংক্রমনের ঝুকি বৃদ্ধি করে জনস্বাস্থ্যকে হুমকির মধ্যে ফেলায় একটি ইলেক্ট্রনিক্স শো রুম এবং একটি কাপড়ের দোকানকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ তে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ কাজী নাজিব হাসান। তিনি এসময় সর্বস্তরের মানুষের স্বাস্থ্যবিধি মানতে অনুরোধ করেন। এসময় মোবাইল কোর্টকে (ভ্রাম্যমান আদালত) পুলিশি সহায়তা প্রদান করেন ঝিকরগাছা থানার এস আই (নিঃ) সৈয়দ আবু সুফিয়ান এবং একদল পুলিশ সদস্য, মোবাইল কোর্টের পেশকার ছিলেন জনাব শাখাওয়াত হোসেন।

0 মন্তব্য(গুলি):