উদ্ভাবক মিজান কর্তৃক সাংবাদিক শিশিরকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

SHARE

আফজাল হোসেন চাঁদ, বেনাপোল থেকে ফিরে : 

যশোরের শার্শার মটর মেকানিক মিজানুর রহমান ওরফে উদ্ভাবক মিজান কর্তৃক মোহনা টিভির বেনাপোল প্রতিনিধি সাংবাদিক শিশির কুমার সরকারকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল কাস্টম হাউজের সামনে রবিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার মানববন্ধন কর্মসূচি পালন করে শার্শা ও বেনাপোলের স্থানীয় সকল প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। চ্যানেল আই টিভির বেনাপোল প্রতিনিধি ও বেনাপোল টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাজেদুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেনাপোল প্রেসক্লাবের সভাপতি আলহাজ¦ মহসিন মিলন।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি বকুল মাহবুব, সাধারণ সম্পাদক রাশেদুর রহমান রাশু, সীমান্ত প্রেসক্লাব সভাপতি সাহিদুল ইসলাম শাহিন, এটিএন বাংলার বেনাপোল প্রতিনিধি আহম্মেদ আলী শাহিন, দৈনিক লোকসমাজের শার্শা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, এসএ টিভি বেনাপোল প্রতিনিধি নাছির উদ্দিন, এশিয়ান টিভির শার্শা প্রতিনিধি মিলন খান, সীমান্ত প্রেসক্লাবের প্রচার সম্পাদক রাসেল ইসলাম, চ্যানেল এস এর স্টাফ রিপোর্টার ইসমাইল হোসেন সহ বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক, একতা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, শার্শা সাংবাদিক কল্যাণ সংস্থা, বাঁগআচড়া প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা ও স্থানীয় বিভিন্ন পেশার মানুষ অংশ নিয়ে মটর মেকানিক মিজানুর রহমান ওরফে উদ্ভাবক মিজানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এবং অন্যথায় কঠোর কর্মসূচিতে নামবে সাংবাদিক সমাজ।

SHARE

0 মন্তব্য(গুলি):