‘মুজিব বর্ষের চেতনায় সমাজসেবা দোরগোড়ায় এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজন’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবসের র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদের মধ্যথেকে একটা র্যালী বের হয়ে উপজেলা মোড় প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওহিদুজ্জামান, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন মুকুল, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, ডিআরও সংগঠনের নির্বাহী পরিচালক মনিরা বেগম সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেডিও সংগঠনের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির।

0 মন্তব্য(গুলি):