ঝিকরগাছায় কৃষিতে উৎপাদন বাড়িয়ে দেশকে এগিয়ে নিতে কৃষকের অভাবনীয় সাফল্য -উপপরিচালক

SHARE

আফজাল হোসেন চাঁদ :

কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় ড্রাগন ফ্রুট ও মালটা চাষীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টায় ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে সাইফুল ইসলামের মেসার্স পিয়াল ড্রাগন উৎপাদন খামারের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস।

তিনি তার বক্তব্যে বলেন, করোনাকালীন সময়ের মধ্যেও কৃষিতে উৎপাদন বাড়িয়ে দেশকে এগিয়ে নিতে কৃষকের অভাবনীয় সাফল্য দেখিয়েছেন। কৃষিতে এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ও উৎপাদন বাড়াতে কৃষকেরা সর্বত্তোম প্রযুক্তি ব্যবহার করে তারা অনেক ভালো ফসল তৈরী করতে পেরেছে। এতে কৃষকেরা খুবই আনন্দিত হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  ডিএই যশোরের অতিরিক্ত উপ পরিচালক (শস্য) দীপঙ্কর দাশ, কালিগঞ্জ উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুল করিম সুমন, এগ্রিসোর্স লিমিটেডের যশোরের এরিয়া ম্যানেজার বাসুদেব ঘোষ, সাংবাদিক রফিকুল ইসলাম, টেরিটোরি অফিসার আতিক ইসলাম, উপজেলা অফিসার ফয়সাল হোসেন, পিয়াল ড্রাগন উৎপাদন খামারের প্রোপাইটর সাইফুল ইসলাম। 


SHARE

0 মন্তব্য(গুলি):