কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

SHARE

আফজাল হোসেন চাঁদ :

ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু ভাষ্কর্য মৌলবাদীদের কর্তৃক ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলাম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাষ্টার এনামুল হক, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম, ঝিকরগাছা উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার, ডেপুটি কমান্ডার শাহাজান আলী, শিমুলিয়া ইউনিয়নের সাবেক সভাপতি মাষ্টার আব্দুস সাত্তার, গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মতিয়ার রহমান, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, যুবলীগ নেতা আরশাফুল আলম সহ আরো অনেকে।


SHARE

0 মন্তব্য(গুলি):