কুষ্টিয়ায় জাতির পিতার ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে ঝিকরগাছা যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

SHARE

 
আফজাল হোসেন চাঁদ :

ঝিকরগাছা উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বাংলাশের স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ঝিকরগাছা বাজারে বিক্ষোভ মিছিল ও উপজেলা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রবিরাব বিকাল ৪টার উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ডাক্তার মোঃ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, যশোর জেলা যুবলীগের সহ-সভাপতি আজাহার আলী, উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী, শামীম রেজা, জাফিরুল হক, উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, যুবলীগ নেতা একরামুল হক খোকন, আব্দুল জব্বার, এমামুল হাবিব জগলু, আরিফুর রহমান সন্টু, বাঁকড়া ইউপি চেয়ারম্যান নেছার আলী, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, নাভারণ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হারুন  অর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক এমামুল হাবিব জগলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিবলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমূখ।

SHARE

0 মন্তব্য(গুলি):