ঝিকরগাছায় যুবলীগের উদ্যোগে কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আনোয়ারকে গণ সংবর্ধনা

SHARE

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেনকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকাল ১০টায় স্থানীয় বিএম হাই স্কুল মাঠের অনুষ্ঠানে উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ছেলিমুল হক সালাম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য এ্যাড. মামুনুর রশীদ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, ঝিকরগাছা উপজেলার কৃতি সন্তান ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য রফিকুল ইসলাম, সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, মৃনাল কান্তি জোয়ারদার, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দীন মিঠু।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য অমিত কুমার বসু, হুমায়ুন কবীর খান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, শার্শা উপজেলা যুবলীগ সভাপতি ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইলিয়াজ মাহমুদ, সাদ-আমিন রনি, আলমগীর বাসার, কামরুজ্জামান মিন্টু, সহ ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা তাজউদ্দীন আহমদ ও মাস্টার আশরাফুজ্জামান বাবু। অনুষ্ঠানের পূর্বে নেতৃবৃন্দরা উপজেলা মোড়স্থ  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।


SHARE

0 মন্তব্য(গুলি):