গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে ঝিকরগাছা র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

SHARE

আফজাল হোসেন চাঁদ :

গণতন্ত্রের বিজয় দিবস ২বছর পূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়।

উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে  ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আনন্দ মিছিল বের হয়ে হাজিরালী তেল পাম্পের হয়ে আবার উপজেলা মোড়ে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, চৌধুরী রমজান শরীফ বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ মোস্তাফিজুর রহমান মুসা, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,  পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির, যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী, ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ উপজেলা আওয়ামীলীগ’র অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী, গণমাধ্যম কর্মী সহ অনেকে।


SHARE

0 মন্তব্য(গুলি):