যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হেয়েছেন ঝিকরগাছার আনোয়ার হোসেন : চাঁদনী বিডির পক্ষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন

SHARE

 প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলার কৃতিসন্তান, সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন। এ উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদক এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ঝিকরগাছা উপজেলা বাসী এবং অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি'র প্রকাশক ও সম্পাদক সাংবািদক আফজাল হোসেন চাঁদ, ব্যবস্থাপনা সম্পাদক আবুল কালাম আজাদ, উপদেষ্টা মাস্টার আশরাফুজ্জামান বাবু।

বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূলমন্ত্র গণতন্ত্র, শোষণ মুক্ত সমাজ অর্থাৎ সামাজিক ন্যায়বিচার, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা, সকল ধর্মের মানুষের স্ব স্ব ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার তথা জাতীয় চার মূলনীতিকে সামনে রেখে বেকারত্ব দূরীকরণ, দারিদ্র দূরীকরণ,দারিদ্র বিমোচন, শিক্ষা সম্প্রসারণ, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান, অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা এবং যুব সমাজের ন্যায্য অধিকার সমূহ প্রতিষ্ঠার লক্ষ্যে যুবলীগের প্রতিষ্ঠা এবং এই রূপ রেখাকে সামনে রেখে ঝিকরগাছা উপজেলার কৃতিসন্তান, সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন এর পথচলা। 

SHARE

0 মন্তব্য(গুলি):